শিক্ষার উচ্চতর পর্যায়ে এসে আমরা অডিট করতে শিখি। ব্যবসা-বানিজ্যে যার প্রচলন অধিক। পেশা হিসেবেও এটি (অডিট) সমাজে অধিকতর সম্মানিত। ব্যক্তি জীবনেও আমরা সচেতন ক্ষতিমুক্ত থাকতে। সাদামাটা ভাবে ক্ষতি বলতে আমরা বুঝি_ নিজের প্রাপ্য থেকে বঞ্চিত হওয়া, নিজের অয়ত্ত থেকে চলে যাওয়া।
দৈনন্দিন জীবনে আমরা কি তবু পরিপূর্ণ সচেতনতার দাবীদার? পরকালের অডিট ইহকালে করছি তো? কারণ রাসূল (সাঃ) বলেন, "বুদ্ধিমান সেই ব্যাক্তি, যে নিজের হিসেব নিল, এবং পরকালের জন্য আমল করল। অক্ষম ও নির্বোধ সেই ব্যাক্তি, যে তার নিজের কুপ্রবৃত্তির অনুসরণ করল এবং আল্লাহর উপর ভরসা করে বসে থাকলো।- তিরমিজী, অধ্যায় : কিতাবু ছিফাতিল কিয়ামাহ।
১৯ই আগস্ট, ২০১৬
সর্বশেষ এডিট : ০১ লা সেপ্টেম্বর, ২০১৬ রাত ১:২০

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



