somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

রুম নাম্বার ২০১

০৩ রা সেপ্টেম্বর, ২০১৬ রাত ১২:৩৩
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

এখানে রুম ভর্তি সময় আর সময়। সকাল থেকে দুপুর, দুপুর থেকে সন্ধ্যা, সন্ধ্যা থেকে রাত গড়িয়ে মাঝরাত, কখনো বা ভোর, চারিদিকে ঠাসাঠাসি করা সময়। আটেন্ডানট্ সীটটা খালি আর বোকাবাক্সটাও বন্ধ রাখি নিয়মিত, তাই যেন আরো উপচে পড়ে সময়। ছেলেবেলায় তুমুল বৃষ্টিতে ভিজে সর্দি লাগার মতো আকন্ঠ ডুবে আছি সময়ে।

এটা পক্ষাঘাতগ্রস্থ পুনর্বাসন কেন্দ্র, মিরপুরে। যদিও 'সিআরপি' বলাতেই সাধারণে অর্থবোধক হয়। আজ থ্যারাপি ছিলনা। আজ ছুটি। আজ শুক্রবার গেল। অথচ কত ছুটিতে কত ছোটাছুটির তাড়া 'চিরকালের ছুটি'র ভাবনা আসতে দেয়নি মনে। এখানে জীবন স্থির, তাই স্থিরতা দেয় ভাবনায়। “কুল্লু নাফসিন যা-ইকাতুল মাওত”_ নিশ্চয়ই প্রত্যেক প্রাণী মৃত্যুর স্বাদ আস্বাদন করবে।-[আল ইমরান- ৩:১৮৫]।

প্রার্থনা তাই,
"আল্লা-হুম্মা আ‘ইন্নী ‘আলা যিকরিকা ও শুকরিকা ওয়াহুসনি ইবা-দাতিকা।" [আবু দাউদ, নাসাঈ] _ হে আল্লাহ! আপনার যিকর করতে, আপনার শুকরিয়া জ্ঞাপন করতে এবং সুন্দরভাবে আপনার ইবাদত করতে আমাকে সাহায্য করুন।

"আল্লা-হুম্মা ইন্নী আ‘ঊযু বিকা মিন ‘আযা-বিল ক্বাবরি ওয়া মিন ‘আযা-বি জাহান্নামা, ওয়া মিন ফিতনাতিল মাহ্ইয়া ওয়াল মামা-তি, ওয়া মিন শাররি ফিতনাতিল মাসীহিদ দাজ্জা-ল।" [বুখারী, মুসলিম] _ হে আল্লাহ! আমি আপনার কাছে আশ্রয় চাচ্ছি কবরের আযাব থেকে, জাহান্নামের আযাব থেকে, জীবন-মৃত্যুর ফিতনা থেকে এবং মাসীহ দাজ্জালের ফিতনার অনিষ্টতা থেকে।

"রব্বানা- জোলাম্না- আন্ফুসানা- অইল্লাম্ তাগফিরলানা-অতারহাম্না-লানাকূনান্না মিনাল্ খা-সিরীন্।" [আল আরাফ - ৭:২৩] _ হে আমাদের রব, আমরা নিজদের উপর যুলুম করেছি। আর যদি আপনি আমাদেরকে ক্ষমা না করেন এবং আমাদেরকে দয়া না করেন তবে অবশ্যই আমরা ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হব।

"রব্বানা আফ্রিগ্ ‘আলাইনা-ছব্বরাওঁ অতাওয়াফ্ফানা- মুস্লিমীন্।" [আল আরাফ - ৭:১২৬] _ হে আমাদের রব, আমাদেরকে পরিপূর্ণ ধৈর্য দান করুন এবং মুসলিম হিসাবে আমাদেরকে মৃত্যু দান করুন।

এখানে যারা আছে প্রায় সবাই একসময় হাঁটতে পারতো। এখন পারেনা। তবে নানা কসরতে হাঁটার চেষ্টা করে, আর যারা হাঁটতে পারে তাদের জন্য মহান আল্লাহ্'র নিদর্শন হিসেবে আছে যাতে তারা বুঝতে পারে। যদিও তাদের কারো কারো জন্য আল্লাহ্ অগ্রীম সতর্কবাণী দিয়ে রেখেছেন,

"তোমরা সামান্যই উপদেশ গ্রহণ কর ও তোমরা অল্পই কৃতজ্ঞ হও।"-[আল আরাফ - ৭:৩,১০]

সে(ইবলীস) বলল, 'সেদিন পর্যন্ত আমাকে অবকাশ দিন, যেদিন তাদেরকে পুনরুজ্জীবিত করা হবে’।-[আল আরাফ - ৭:১৪]
আল্লাহ্ বললেন, "নিশ্চয়ই তুমি নিকৃষ্টদের অন্তর্ভুক্ত।"-[আল আরাফ - ৭:১৫]
তখন (ইবলীস) বললঃ 'আপনি যে আমাকে পথভ্রষ্ট করলেন এ কারণে আমিও শপথ করে বলছি - আমি আপনার সরল পথে অবশ্যই ওৎ পেতে বসে থাকব।তারপর অবশ্যই তাদের নিকট উপস্থিত হব, তাদের সামনে থেকে ও তাদের পেছন থেকে এবং তাদের ডান দিক থেকে ও তাদের বাম দিক থেকে। আর আপনি তাদের অধিকাংশকে কৃতজ্ঞ পাবেন না’।-[আল আরাফ - ৭:১৬-১৭]
আল্লাহ্ বললেন, "তুমি এখান থেকে বের হও লাঞ্ছিত বিতাড়িত অবস্থায়। অবশ্যই তাদের মধ্য থেকে যে তোমার অনুসরণ করবে, আমি তোমাদের সবাইকে দিয়ে জাহান্নাম পূর্ণ করব।" -[আল আরাফ - ৭:১৮]

পরমকরুণাময়, ক্ষমাশীল আমার মহান রবের কাছে বিনীত প্রার্থনা তাই,

"হে আমার রব, আমি শয়তানের প্ররোচনা থেকে আপনার কাছে পানাহ চাই।আর হে আমার রব, আমার কাছে তাদের উপস্থিতি হতে আপনার কাছে পানাহ চাই।" -[আল মু'মিনূন - ২৩:৯৭-৯৮]

যখন হাঁটতে, ছুটতে, দৌড়াতে পারতাম সেদিনগুলোতে পৃথিবীর বুকে অনেক দাপিয়ে বেড়িয়েছিলাম একটুও না ভেবে। 'থাকবো নাকো বদ্ধ ঘরে' এই মন্ত্রে ছুটেছি বগালেক, সুন্দরবন, শ্রীমঙ্গল, দার্জিলিং, কালিম্পং, শিলিগুড়ি, কলকাতা, দিল্লী, ব্যাংকক, পাতায়া... কত শহরের জলে আর ডাঙ্গায়।সেই সবকিছুর বিনিময়ে আজ এগারো মাস বিছানায়। হে রাব্বুল আলামিন, আমি অন্তত আর সাতবার হাঁটতে চাই! তোমার বাইতুল্লাহ'র চারপাশে সাতবার হাঁটার তৌফিক আমাকে দিও। আমাকে, আমাদের ক্ষমা করো।

'দুইশো একে' ভাবনা জুড়ে ঘুরছে ফিরছে, রাসূল (সাঃ) এর কথা, "পাঁচটি খারাপ সময় আসার আগে পাঁচটি ভালো সময়কে কাজে লাগাও। ১।বার্ধক্যে আসার আগে যৌবনের শক্তিকে, ২।অসুখ হবার আগে সুস্থ থাকার সময়কে, ৩।অভাব অনটন আসার আগে সচ্ছলতাকে, ৪।ব্যস্ত হয়ে পড়ার আগে অবসর সময়কে এবং ৫।মরণ আসার আগে জীবিত থাকার সময়কে।" (তিরমিযী)

অসুখ এসে গেছে, আমার সুস্থ সময়টাকে কাজে লাগাতে পারিনি। বাকি চারটা অবস্থাও যেন হারিয়ে না ফেলি, হে রাহমানুর-রাহিম! প্রস্তুতি নেয়ার তৌফিক দাও পাঁচটি প্রশ্নের।কিয়ামতের দিন এক কদমও নড়তে পারবোনা যার উত্তর দেয়া ছাড়া।

'১। জীবনটা কোন্ পথে কাটিয়েছি?
২। যৌবনের শক্তি কোন্ কাজে লাগিয়েছি?
৩। ধন সম্পদ কোন পথে উপার্জন করেছি?
৪। কোন পথে ধন সম্পদ ব্যয় করেছি?
৫। দীন ইসলাম সম্পর্কে যতোটুকু জেনেছি, সে অনুযায়ী কতটুকু আমল করেছি।' (তিরমিযী)
সর্বশেষ এডিট : ০৩ রা সেপ্টেম্বর, ২০১৬ রাত ১২:৩৫
০টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

ওরা জিডিপি আর সেমিকন্ডাক্টরে ব্যস্ত , আমরা ব্যস্ত গোরুর জিয়াফত নিয়ে ....।

লিখেছেন সৈয়দ কুতুব, ১৮ ই অক্টোবর, ২০২৬ রাত ২:৩৫


গতকাল মামার ফোন এল দুবাই থেকে, রাতের বেলা। বললেন, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে গরু জবাই করে জিয়াফত খাওয়ার খবর এখান পর্যন্ত পৌঁছে গেছে, ব্যাপার কী? আমি বললাম, মামা, ওরা গরুর মাংস... ...বাকিটুকু পড়ুন

মীর জাফর ও ইস্ট ইন্ডিয়া কোম্পানির ঐতিহাসিক চুক্তি! যে চুক্তির জন্য বাংলার স্বাধীনতার সূর্য ২০০ বছরের জন্য অস্তমিত হয়েছিল!

লিখেছেন নূর আলম হিরণ, ১৮ ই অক্টোবর, ২০২৬ রাত ২:৪২


আমরা পলাশী যুদ্ধের কথা জানি। কিন্তু এই যুদ্ধ শুরু হওয়ার আগে যে একটি ঐতিহাসিক চুক্তি হয়েছিল মীরজাফর ও ইস্ট ইন্ডিয়া কোম্পানির কর্ণধার লর্ড ক্লাইভের এর সাথে সেটা সম্পর্কে খুব কমই... ...বাকিটুকু পড়ুন

তাবলিগে গিয়ে যা শিখলাম না

লিখেছেন মুনতাসির, ১৮ ই অক্টোবর, ২০২৬ সকাল ৮:৫৯

আমি যখন ইঞ্জিনিয়ারিং পড়ি, তখন আমার কয়েকজন বন্ধু তাবলিগ করত। তাবলিগের প্রতি আমার কখনোই আগ্রহ ছিল না। তবে ওরা নিজেরা রান্না করত, আর আমি রান্না করতে পছন্দ করি। তাই একদিন... ...বাকিটুকু পড়ুন

যার যার ধর্ম, তার তার উৎসব....

লিখেছেন জুল ভার্ন, ১৮ ই অক্টোবর, ২০২৬ সকাল ৯:১০


যার যার ধর্ম, তার তার উৎসব....

“ধর্ম যার যার, উৎসব সবার”- শুনতে চমৎকার, জনপ্রিয়ও বটে। কিন্তু কথাটি কি ধর্মীয় বিশ্বাসের বাস্তবতার সঙ্গে পুরোপুরি সংগতিপূর্ণ?
আমার কাছে তা নয়। এধরণের বাণী... ...বাকিটুকু পড়ুন

সৌদি আরবে নারীসহ দুই বাংলাদেশির শিরশ্ছেদ: প্রতিমন্ত্রী, নাকি পাপেট?

লিখেছেন শ্রাবণধারা, ১৮ ই অক্টোবর, ২০২৬ বিকাল ৩:৫০


গত বুধবার সৌদি আরবের শরিয়া আদালত একজন নারীসহ দুই বাংলাদেশি অভিবাসী শ্রমিকের শিরশ্ছেদ কার্যকর করেছে। এ বিষয়ে প্রতিমন্ত্রী শামা ওবায়েদ যে বিবৃতিটি দিয়েছেন, সেটা পড়ে বোঝা গেল যে, পররাষ্ট্র... ...বাকিটুকু পড়ুন

×