somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

একটি প্রাণ গ্রুপ উদ্যোগ: প্রাণরসের বিনিময়ে ভাবরস

০৮ ই সেপ্টেম্বর, ২০১৬ ভোর ৬:২৬
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

_____________________________________

https://youtu.be/3A9kfW6CZCI
_____________________________________

(ফিচারটি পড়ার আগে উপরের লিংকের বিজ্ঞাপনটি দেখুন)

এই পোস্টের ভিডিওটি নিশ্চয় আপনার মর্মপীড়ার কারণ হবে, এতই আবেগঘন ও হাহাকার সমৃদ্ধ। প্রথমেই আপনার মনে হতে পারে এটি কোন এতিমখানার উপর নির্মিত ডকুমেন্টারি। আর তা দেখতে দেখতে নিজের যাপিত জীবন ও নিত্যদিনের জীবনোভ্যাসের কারণে লজ্জিতও হতে পারেন আপনি। কারো কারো ভাবনায় আসতে পারে সৎ কোন পরিকল্পনাও। তবে একটা সময় আপনি আবিষ্কার করবেন এটি আসলে একটি বিজ্ঞাপন। প্রাণ-আরএফএল গ্রুপের। কিন্তু ততোক্ষণে আপনি কোমলায়িত। বিজ্ঞাপনকে বিজ্ঞাপন ভাবার মানসিকতায় নেই। বিগলিত মনে আপনি ভাবছেন, 'প্রাণে'র মানব-প্রাণ বাঁচানোর কত না মহৎ উদ্যোগ! এভাবেই মানুষের দু:খ-কষ্ট, একান্ত অনুভূতিগুলোও প্রাণ ও আর সব বহুজাতিক কোম্পানিগুলোর বাণিজ্যের অনুসঙ্গ হয়ে উঠে।

দিন-তারিখ মনে না থাকলেও আপনার নিশ্চয় একুশে টিভির সেই রিপোর্টটার কথা মনে থাকবে, যেখানে দেখানো হয়েছিল মেহেরপুরের গাংনি উপজেলার কাজীপুর গ্রামের একটি গোয়াল ঘর থেকে ৯০টন ফরমালিন মিশ্রিত ৮৮৭ ড্রামভর্তি প্রাণের পঁচা আমের কাটিং জব্দের বিবরণ এবং যা থেকে তৈরী হবার অপেক্ষায় ছিল আচার, জুস ও নানা আইটেম। যার অধিকাংশ ভোক্তাই হতো শিশুরা। আর এখানে সেই তাদেরই বিজ্ঞাপনে এতিমদের জন্য মায়াকান্না!

আমাদের ভুলোমন, তাই আমরা ভুলে যায়। পুঁজিবাদী অর্থব্যবস্থার দাসত্বে আমরা নিয়ন্ত্রিত ও নির্লজ্জ ধর্মহীন প্রতিদিন। টাকার মূল্যমানে জীবনের বোধ ও আকাঙ্খা চক্রে বন্ধী। তবু প্রাণ, প্রাণ জাগালো এতিমের জন্য, এ ও বা কম কি!

প্রমাণসূত্র:

লিংক ১: Click This Link

লিংক ২: Click This Link
সর্বশেষ এডিট : ০৮ ই সেপ্টেম্বর, ২০১৬ ভোর ৬:৩০
৩টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

গল্পঃ মোহাম্মদপুরে কখনও বিচ্ছেদ হয় না

লিখেছেন রাজসোহান, ২০ শে আগস্ট, ২০২৬ সন্ধ্যা ৭:১৪





আমার দোকানের নাম নিউ শাপলা কম্পিউটার ও ফটোস্ট্যাট। সাইনবোর্ডের শাপলা ফুলটা এঁকে দিয়েছিলো তাজমহল রোডের এক সাইনম্যান, দেখতে হয়েছিলো কচুরিপানার মতো। চৌদ্দ বছর ধরে ঝুলে আছে। রোদে রঙ উঠে... ...বাকিটুকু পড়ুন

২১শে আগস্ট গ্রেনেড হামলা তার সাথে কিছু রুঢ় সত্য যা বদলে দিয়েছিলো দেশের রাজনীতি।

লিখেছেন অন্তর্জাল পরিব্রাজক, ২১ শে আগস্ট, ২০২৬ রাত ১২:৩৪





২১শে আগস্ট গ্রেনেড হামলা সম্পর্কে আমরা সবাই মোটামুটি জানি। এই হামলায় কারা জড়িত ছিল সেটাও আজকের দিনে অজানা নয় একমাত্র নিতান্ত দলকানা ছাড়া। তৎকালীন বিএনপি-জামায়াত জোট সরকারের সময়... ...বাকিটুকু পড়ুন

ধানমন্ডি ৩২ যারা ভেঙেছিল, আর যারা বিচার চাওয়ার পথ বন্ধ করে দিল- তারা কি একই?

লিখেছেন এস.এম. আজাদ রহমান, ২১ শে আগস্ট, ২০২৬ সকাল ৯:৪৪



ধানমন্ডি ৩২ যারা ভেঙেছিল, আর যারা বিচার চাওয়ার পথ বন্ধ করে দিল- তারা কি একই?

ধানমন্ডি ৩২ ভাঙা হয়েছিল- কে দেখেনি, কে জানে না, এটা অস্বীকার করার উপায় নেই।,... ...বাকিটুকু পড়ুন

মন থেকে যারা আওয়ামী লীগকে ভালোবাসেন এখন তাদেরকে আওয়ামী লীগের প্রয়োজন

লিখেছেন মহাজাগতিক চিন্তা, ২১ শে আগস্ট, ২০২৬ বিকাল ৩:৪০



ক্ষমতায় গেলে কোন দল যাদেরকে মনে রাখে না ক্ষমতায় গেলে তাদেরকেই তারা সবচেয়ে বেশী মিস করে। সেই নিখাঁদ দল প্রেমিকদেরকে এখন আওয়ামী লীগ খুঁজছে। তারা লগি বৈঠা নিয়ে... ...বাকিটুকু পড়ুন

৫ই আগস্ট ছিলো আরো একটি ১৫/২১শে আগষ্টের অপচেষ্টা।

লিখেছেন ক্লোন রাফা, ২১ শে আগস্ট, ২০২৬ রাত ১০:৫২



২১শে আগস্ট পালন করা অর্থে , আমার কাছে মনে হচ্ছে আবারো জঘন্য কোনো ঘটনার পুনরাবৃত্তি হবে। কারন আমরা ঐ নারকীয় হত্যাকাণ্ডের কোনো বিচার সম্পন্ন করতে পারিনি। আমরা যারা... ...বাকিটুকু পড়ুন

×