somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

মোহ ও মুগ্ধতায় সৈয়দ হক এবং কুরআনের তিনটি আয়াত

৩০ শে সেপ্টেম্বর, ২০১৬ রাত ১১:৪৩
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

যৌবনের প্রথম পাঠ, প্রথম প্রেম ছিল 'কবিতা', সেসময়গুলোতে যাকে ভাবতাম জীবনের শুদ্ধতম চয়ন। সৈয়দ হক নিংড়ে দিয়েছিল 'পরাণের গহীন ভিতর'! ভরদুপুরের হাহাকার গুলো সৈয়দ হকের অভিধানে সর্বাধিক অর্থময় হয়ে উঠতো 'কি কামে দুফর বেলা পাতাগুলা উড়ায় বাতাস?' কিম্বা 'মানুষ কি জানে ক্যান মোচড়ায় মানুষের মন/ অহেতুক দুঃখ দিয়া কেউ ক্যান এত সুখ পায়?' _ মনের ভেতরঘরের শূন্যতাকে যেন অলিক সুখে পূর্ণ করে রাখতো। শেষ পর্যন্ত মোহ ও মুগ্ধতা এতটা বেয়ারা হয়ে উঠেছিল সৈয়দ হক তথা 'পরাণের গহীন ভিতর' বগলদাবা করেই ঘুরতাম এখানে সেখানে। সেইযুগে না ছিল স্মার্টফোন, না ছিল পিডিএফ। তাই কাতর মনের ভরসা ঐ এক 'পরাণের গহীন ভিতর'। হাওয়ার কানে কানে আওড়ে যেতাম 'বৈশাখে রচিত পংতিমালা'।

তারপর অনেক অনেক দিন গ্যাছে। গ্যাছে রাত, গ্যাছে নিরালা দুপুর। 'চল্লিশ পেরুলেই চালসে'র গানে গানে পেরিয়ে গেছি চল্লিশও। কিন্তু একদিন হঠাৎই চালসের আবছায়াতে ঠিকরে পড়লো আলো, কি অদ্ভুত দ্যুতিময় সেই আলো! কুরআন আর সুন্নাহ'র সেই পারলৌকিক আলো আমাকে তুমুল চমকে দিলো, থমকে দিলো। আমূল পাল্টে দিলো। সৈয়দ হক (আল্লাহ্‌ তাঁকে ক্ষমা করুন) কে নিয়ে সম্প্রতি একটা পোস্ট পড়ে আমি আরো একবার পড়লাম, সূরা আশ-শো'আরার সেই আয়াতগুলো। বুঝতে চাইলাম কে ঠিক, কোনটা ঠিক।
"আর বিভ্রান্তরাই কবিদের অনুসরণ করে। তুমি কি দেখ না যে, তারা প্রতি ময়দানেই উদভ্রান্ত হয়ে ফিরে? আর নিশ্চয় তারা এমন কথা বলে, যা তারা করে না।" - [সূরা আশ-শো'আরা/(কবিগণ) ২৬: ২২৪-২২৬]

সাড়ে চৌদ্দশো বছর ধরে পংতিগুলো পৃথিবীতে আছে। আমাদের কেউ তা বুঝতে চেয়েছে, কেউ বা তার খোঁজ রাখেনি। তাফসীর ইবনে কাছীর এর পঞ্চদশ খন্ডে ৩৯১-৩৯৭ পৃষ্ঠায় আয়াত তিনটির ব্যাখ্যা আছে, যাতে একই সঙ্গে কবিদের জন্য সুসংবাদ ও দুঃসংবাদ দু'টোই বর্ণিত আছে। আল্লাহ আমাদের ক্ষমা করুন, জ্ঞান ও ধৈর্য্য দিন দ্বীনের পথে। চির আরাধ্য সরলপথের হেদায়েত দিন। আমিন।

"আল্লা-হুম্মা ইন্নী আ‘ঊযু বিকা আন উশরিকা বিকা ওয়া ‘আনা আ‘লামু ওয়া আস্তাগফিরুকা লিমা লা আ‘লামু"

'হে আল্লাহ! আমি জ্ঞাতসারে আপনার সাথে শির্ক করা থেকে আপনার নিকট আশ্রয় চাই এবং অজ্ঞতাসারে (শির্ক) হয়ে গেলে তার জন্য ক্ষমা চাই।' - আহমাদ, আদাবুল মুফরাদ, সহীহ আল জামে, সহীহুত তারগীব ওয়াত তারহীব লিল আলবানী।

দোআ ও যিকির (হিসনুল মুসলিম) অ্যাপটি পেতেঃ https://goo.gl/hmWsrH
সর্বশেষ এডিট : ৩০ শে সেপ্টেম্বর, ২০১৬ রাত ১১:৪৫
০টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

গল্পঃ মোহাম্মদপুরে কখনও বিচ্ছেদ হয় না

লিখেছেন রাজসোহান, ২০ শে আগস্ট, ২০২৬ সন্ধ্যা ৭:১৪





আমার দোকানের নাম নিউ শাপলা কম্পিউটার ও ফটোস্ট্যাট। সাইনবোর্ডের শাপলা ফুলটা এঁকে দিয়েছিলো তাজমহল রোডের এক সাইনম্যান, দেখতে হয়েছিলো কচুরিপানার মতো। চৌদ্দ বছর ধরে ঝুলে আছে। রোদে রঙ উঠে... ...বাকিটুকু পড়ুন

২১শে আগস্ট গ্রেনেড হামলা তার সাথে কিছু রুঢ় সত্য যা বদলে দিয়েছিলো দেশের রাজনীতি।

লিখেছেন অন্তর্জাল পরিব্রাজক, ২১ শে আগস্ট, ২০২৬ রাত ১২:৩৪





২১শে আগস্ট গ্রেনেড হামলা সম্পর্কে আমরা সবাই মোটামুটি জানি। এই হামলায় কারা জড়িত ছিল সেটাও আজকের দিনে অজানা নয় একমাত্র নিতান্ত দলকানা ছাড়া। তৎকালীন বিএনপি-জামায়াত জোট সরকারের সময়... ...বাকিটুকু পড়ুন

ধানমন্ডি ৩২ যারা ভেঙেছিল, আর যারা বিচার চাওয়ার পথ বন্ধ করে দিল- তারা কি একই?

লিখেছেন এস.এম. আজাদ রহমান, ২১ শে আগস্ট, ২০২৬ সকাল ৯:৪৪



ধানমন্ডি ৩২ যারা ভেঙেছিল, আর যারা বিচার চাওয়ার পথ বন্ধ করে দিল- তারা কি একই?

ধানমন্ডি ৩২ ভাঙা হয়েছিল- কে দেখেনি, কে জানে না, এটা অস্বীকার করার উপায় নেই।,... ...বাকিটুকু পড়ুন

মন থেকে যারা আওয়ামী লীগকে ভালোবাসেন এখন তাদেরকে আওয়ামী লীগের প্রয়োজন

লিখেছেন মহাজাগতিক চিন্তা, ২১ শে আগস্ট, ২০২৬ বিকাল ৩:৪০



ক্ষমতায় গেলে কোন দল যাদেরকে মনে রাখে না ক্ষমতায় গেলে তাদেরকেই তারা সবচেয়ে বেশী মিস করে। সেই নিখাঁদ দল প্রেমিকদেরকে এখন আওয়ামী লীগ খুঁজছে। তারা লগি বৈঠা নিয়ে... ...বাকিটুকু পড়ুন

৫ই আগস্ট ছিলো আরো একটি ১৫/২১শে আগষ্টের অপচেষ্টা।

লিখেছেন ক্লোন রাফা, ২১ শে আগস্ট, ২০২৬ রাত ১০:৫২



২১শে আগস্ট পালন করা অর্থে , আমার কাছে মনে হচ্ছে আবারো জঘন্য কোনো ঘটনার পুনরাবৃত্তি হবে। কারন আমরা ঐ নারকীয় হত্যাকাণ্ডের কোনো বিচার সম্পন্ন করতে পারিনি। আমরা যারা... ...বাকিটুকু পড়ুন

×