somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

একটি হাদীসের পোস্টমর্টেম ও প্রাসঙ্গিক কিছু ভাবনা

১৮ ই ডিসেম্বর, ২০১৬ সকাল ১১:৩১
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

[ রাসূল (সা) এক সা' (৪মুদ) হতে পাঁচ মুদ পর্যন্ত পানি দিয়ে গোসল করতেন এবং উযু করতেন এক মুদ দিয়ে- বুখারী ১ম খন্ড/হাদীস নং ২০১, তা: প্রকাশনী।

১ মুদ=৬০০ গ্রাম, ৪ মুদ=১সা' (টীকা: বুখারী ১ম খন্ড, তাওহীদ প্রকাশনী, ১১৪পৃ)
১মুদ=৮৩০ গ্রাম, ৪ মুদ=১সা' (টীকা:বুখারী ১ম খন্ড, ইসলামিক ফাইন্ডেশন , ১২৫পৃ)

সা' এর হিসেব নিয়ে মতানৈক্য আছে। তবে মোটামুটি হিসেবে দাঁড়ায় ২৪০০ থেকে ৩৩২০ গ্রাম (৪ মুদ হিসেবে) এবং ৩০০০ থেকে ৪১৫০ গ্রাম (৫ মুদ হিসেবে)। অর্থাৎ কিনা সর্ব্বোচ্চ প্রায় তিন থেকে চার কেজি।]

"তিন থেকে চার কেজি পানিতে সম্পূর্ণ গোসল"_ হাদীসটির এই পর্যালোচনায় রীতিমতো চমকে গিয়ে পানি আর পাল্লা নিয়ে বসে গেলাম। আমাদের প্রতিদিনের গোসলে পানির অপচয়ের নমুনা বুঝতে কিম্বা নবীর সুন্নতের সাথে নিত্যদিনের দূরত্ব মাপতে।কিন্তু মাপজোক শেষে যা দাঁড়াল তা আরো বেদনাদায়ক। বাথরুমে গোসলের জন্য ব্যবহৃত সাধারণ আরএফএলের মাঝারি সাইজের মগের তিন মগে হয় সোয়া তিন কেজি। আর তা প্রায় সমপরিমাণ হয় সাধারণ মাঝারি সাইজের বালতির চার ভাগের একভাগ পানির। ওযূর পানির হিসাবটা আরো মর্মান্তিক। একবার ওযূ করতে রাসূল (সাঃ) ব্যবহার করতেন আলোচ্য মগের চার ভাগের তিন ভাগেরও কম পানি।

পানির এই মিতব্যয়িতার নির্দেশ থেকে আর যা যা অনুমেয়:

> দৈনন্দিন জীবনে স্বল্পভাষী হতে হবে
> ঘরের বাতি মানুষের অনুপস্থিতিতে নিভিয়ে রাখতে হবে
> মোবাইলে বা ফোনে অনর্থক দীর্ঘালাপের অভ্যাস ত্যাগ করতে হবে
> ফাস্টফুড বর্জন করতে হবে
> অহেতুক কেনাকাটা বা কনজুমারিজম থেকে বেরিয়ে আসতে হবে
> যাবতীয় অপচয় রোধে সচেতন হতে হবে
> সংযত দৃষ্টি ও সৎচরিত্রাধিকারী হতে হবে
(দৃষ্টিভঙ্গিটা নিজস্ব তাই কোন সূত্র নেই)

ইবনে তাইমিয়া বলেন, একজন ব্যাক্তি কতটুকু তার দ্বীন বুঝলো তা নির্ভর করে সে তার উযুতে কতটুকু পানি ব্যয় করলো।- আল মাযমু ২১/২৯৮।

পরিশেষে, ওয়াটার ওয়ার্ল্ডের জলকেলির তবে কি হবে!!!

সর্বশেষ এডিট : ১৮ ই ডিসেম্বর, ২০১৬ সকাল ১১:৩৩
০টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

গল্পঃ মোহাম্মদপুরে কখনও বিচ্ছেদ হয় না

লিখেছেন রাজসোহান, ২০ শে আগস্ট, ২০২৬ সন্ধ্যা ৭:১৪





আমার দোকানের নাম নিউ শাপলা কম্পিউটার ও ফটোস্ট্যাট। সাইনবোর্ডের শাপলা ফুলটা এঁকে দিয়েছিলো তাজমহল রোডের এক সাইনম্যান, দেখতে হয়েছিলো কচুরিপানার মতো। চৌদ্দ বছর ধরে ঝুলে আছে। রোদে রঙ উঠে... ...বাকিটুকু পড়ুন

২১শে আগস্ট গ্রেনেড হামলা তার সাথে কিছু রুঢ় সত্য যা বদলে দিয়েছিলো দেশের রাজনীতি।

লিখেছেন অন্তর্জাল পরিব্রাজক, ২১ শে আগস্ট, ২০২৬ রাত ১২:৩৪





২১শে আগস্ট গ্রেনেড হামলা সম্পর্কে আমরা সবাই মোটামুটি জানি। এই হামলায় কারা জড়িত ছিল সেটাও আজকের দিনে অজানা নয় একমাত্র নিতান্ত দলকানা ছাড়া। তৎকালীন বিএনপি-জামায়াত জোট সরকারের সময়... ...বাকিটুকু পড়ুন

ধানমন্ডি ৩২ যারা ভেঙেছিল, আর যারা বিচার চাওয়ার পথ বন্ধ করে দিল- তারা কি একই?

লিখেছেন এস.এম. আজাদ রহমান, ২১ শে আগস্ট, ২০২৬ সকাল ৯:৪৪



ধানমন্ডি ৩২ যারা ভেঙেছিল, আর যারা বিচার চাওয়ার পথ বন্ধ করে দিল- তারা কি একই?

ধানমন্ডি ৩২ ভাঙা হয়েছিল- কে দেখেনি, কে জানে না, এটা অস্বীকার করার উপায় নেই।,... ...বাকিটুকু পড়ুন

মন থেকে যারা আওয়ামী লীগকে ভালোবাসেন এখন তাদেরকে আওয়ামী লীগের প্রয়োজন

লিখেছেন মহাজাগতিক চিন্তা, ২১ শে আগস্ট, ২০২৬ বিকাল ৩:৪০



ক্ষমতায় গেলে কোন দল যাদেরকে মনে রাখে না ক্ষমতায় গেলে তাদেরকেই তারা সবচেয়ে বেশী মিস করে। সেই নিখাঁদ দল প্রেমিকদেরকে এখন আওয়ামী লীগ খুঁজছে। তারা লগি বৈঠা নিয়ে... ...বাকিটুকু পড়ুন

৫ই আগস্ট ছিলো আরো একটি ১৫/২১শে আগষ্টের অপচেষ্টা।

লিখেছেন ক্লোন রাফা, ২১ শে আগস্ট, ২০২৬ রাত ১০:৫২



২১শে আগস্ট পালন করা অর্থে , আমার কাছে মনে হচ্ছে আবারো জঘন্য কোনো ঘটনার পুনরাবৃত্তি হবে। কারন আমরা ঐ নারকীয় হত্যাকাণ্ডের কোনো বিচার সম্পন্ন করতে পারিনি। আমরা যারা... ...বাকিটুকু পড়ুন

×