somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

হরাইজন হিলস

২৯ শে জুলাই, ২০১৫ সকাল ৮:২৩
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :



জোহার বারুতে গিয়ে পুরোপুরি মাইনকা চিপায় পড়ে গিয়েছিলাম। হরাইজন হিলস নামের যে আবাসিক এলাকায় উঠেছিলাম, বছর তিনেক আগে একটি গলফ ক্লাব ছাড়া এখানে আর কোন দ্রষ্টব্য ছিলোনা। আজকাল প্রায় সব গলফ ক্লাবের লেজেই কান্ট্রি শব্দটি জোড়া থাকে। গলফ ও কান্ট্রি ক্লাব। সেই সুবাদে আরও কিছু ফ্যাসিলিটিজ থাকে। এখানে ধীরে ধীরে ফ্যাসিলিটিজ গুলিও বেড়ে উঠেছে যা বাড়েনি তা হল মানুষ। সুন্দর সুন্দর বাড়িগুলি খালি পড়ে থাকে। দুই একটা বাড়িতে রক্ষণাবেক্ষণ অথবা ভাঙা গড়ার কাজ আর আধ ঘন্টা এক ঘন্টায় ৫০ সিসি মোটর সাইকেলে নেপালি প্রহরীদের টহল ছাড়া এই এলাকায় আর কিছু মানবিক মনে হয়না। সব কিছু সাজানো গোছানো কম্পিউটার গেমের মত, আমরা চারজন মনে হয় এখানে ঢুকে পড়েছি গেমের চরিত্র হিসাবে।

হরাইজন হিলের দুই ব্লকে দু’টি মার্কেট আছে, হুবুহ একরকম এমন কি দোকানের নাম গুলো পর্যন্ত এক। এক সকালে আমি হাটতে হাটতে আড়াই কিলোমিটার দূরে গিয়ে একই রকম দোকানপাট দেখে ধন্দে পড়ে গিয়ে ছিলাম। শেষ পর্যন্ত দোকানিদের চেহারার অমিল দেখে বুঝতে পেরেছি, দু’টি একজায়গা নয়।

সূর্যোদয়

প্রথম যেদিন এসেছিলাম, মনে বেশ ফূর্তি ছিলো। কী সুন্দর গ্রাম গ্রাম ভাব, অথচ শহুরে সুযোগ সুবিধার কমতি নেই। এখানে নিশ্চয় নিরিবিলিতে কয়েকদিন থাকা যাবে। বিকেলে মন খারাপ হল, এখানে ডিস এন্টিনা তো পরের কথা কোন এনটিনাই টিভিতে নেই। বিশাল আকারের এলইডি টেলিভিসন দেয়ালে সেটে আছে শুধু রেকর্ডেড মুভি দেখার জন্যে। Pan Kobo kafe নামে একটা জাপানি দোকানে কিছু একটা খেলে নাকি ঘন্টার পর ঘন্টা ইন্টারনেট ব্রাঊজ করতে দেয় । এখানে তারাই শেয়াল রাজা। সকালে গিয়ে দেখি কোন কারণ ছাড়াই পান কবো বন্ধ।

মোবাইলে কারো কারো ইন্টারনেট থাকলেও ব্রড ব্যান্ড কারো নেই। মোবাইল নেট ওয়ার্কও যথেষ্ট শক্তিশালি নয়। অথচ উল্টোদিকের গলফ ক্লাবে সবই আছে। মালোয়েশিয়ার অন্যতম সেরা এই গলফ ক্লাবে পদচারণা ঘটেছে আমাদের সিদ্দিকুর রহমানসহ অনেক রথিমহারথীর। অসাধারণ না হলে সেখানেও ঠাঁই পাওয়া দায়।

জারুল?

নিজের গাড়ি না থাকলে শহরে যাওয়াও সহজ কথা নয়। একটি ক্যাব কোম্পানির নম্বর পেয়েছিলাম, তবে অনেক সাধ্য সাধনা করেও প্রথম দুদিন ট্যাক্সি পাইনি। আমি এখনও মাইল কা মাইল হাটতে পারি বটে, কিন্তু আমার ভ্রমণ সঙ্গীরা হাইকিঙ্গের বিপক্ষে।

হরাইজন হিলে যে দু’টি মার্কেটের মত আছে বললাম, সেখানে তিন চারটিটি করে ফাস্ট ফুডের দোকান, কয়েকটা গ্রোসারি, হরাইজন হিলস প্রজেক্ট অফিস ছাড়া তেমন কিছু নেই। মোবাইলের সিম বিক্রির একটা দোকান আছে,তবে নির্দিষ্ট একটি কোম্পানির সিম ছাড়া তাঁরা আর কিছু বিক্রি করে না। এই নির্জন এলাকায়ও পানের চানাচুর আর মুড়ি বিক্রি করতে দেখে খানিকটা গর্ব হল। মালিকের পরিচয় যাই হোক, পণ্যতো বাংলাদেশের।

বৃক্ষ তোমার নাম কী ?

৩য় দিন সকালেও ট্যাক্সি খোঁজাখুজির ব্যর্থ পর্ব শেষ করে, হরাইজন হিলের প্রজেক্ট অফিসে ঢু’মারলাম। ইনিয়ে বিনিয়ে বলা আমার বিড়ম্বনার কথা শুনে নিকোল নামের এক হৃদয়বতী মহিলার মন গলল। তিনি বললেন এখানে তো ট্যাক্সি পাবান, তবে আমার এক ফ্রেন্ডের ট্যাক্সি আছে, তাকে আসতে বলেছি। তুমি একটু অপেক্ষা করো। একটু পর বলল, নীল ট্যাক্সি কিন্তু, আমি বললাম তিনদিনের চেষ্টায় ট্যাক্সি পেয়েছি সেটি নীল না লাল তাঁকে কী আসে যায়। মেয়েটি বলল, রঙে না এসে গেলেও ভাড়ায় এসে যায়। নীল ট্যাক্সির ভাড়া বেশি।


স্বীকারোক্তিঃ
ছবি আর লেখার কোন মিল নেই।
সর্বশেষ এডিট : ২৯ শে জুলাই, ২০১৫ সকাল ৮:২৪
৩টি মন্তব্য ৩টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

তাওরাত ও যুক্তি দিয়ে কথা বলুন - ইহুদীরা আত্মসমর্পন করবেন

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ০৩ রা অক্টোবর, ২০২৬ রাত ৮:০০

গানঃ 'My Name Is Palestine' - Garth Hewitt
লিংকঃ Click This Link



জ্ঞানী মানুষ যুক্তি পছন্দ করেন। জ্ঞানী মানুষ অজ্ঞানতার বেড়াজাল থেকে নিজেকে বের করে যুক্তির মাপকাঠিতে নিজের জীবনকে সাজায় বলে... ...বাকিটুকু পড়ুন

সাময়িক পোস্ট: বিদায়ের আগে

লিখেছেন অর্ক, ০৩ রা অক্টোবর, ২০২৬ রাত ১০:১৭



আমি নিজের লেখা ও অনুবাদ করা কিছু বই বের করতে চাই। এক্ষেত্রে কেউ কোনওভাবে সহযোগিতা করতে পারলে জানাবেন। গতকাল একজন নিয়মিত ব্লগারের মন্তব্যে ব্লগ বন্ধ হবার জোর সম্ভাবনার কথা জেনে... ...বাকিটুকু পড়ুন

ব্লগে ১০ টি বছর পার করলাম

লিখেছেন মোঃ মাইদুল সরকার, ০৪ ঠা অক্টোবর, ২০২৬ দুপুর ১:০২



ব্লগে ১০ বছর পার করে দিলাম। কত সময় কেটে গেছে এখানে, কত পরিচিত মুখ রয়ে গেছে এখানে। তবুও ভালোবাসার বন্ধন যেন শেষ না হয়।

যে কবিতাটা দিয়ে ব্লগিং শুরু করেছিলাম... ...বাকিটুকু পড়ুন

জিন্নাহকে জানতে হলে পাকিস্তান আন্দোলনের ইতিহাস জানতে হবে। পর্ব-১

লিখেছেন সৈয়দ মশিউর রহমান, ০৪ ঠা অক্টোবর, ২০২৬ দুপুর ১:১৩



পাকিস্তান সৃষ্টির বছরখানেক আগে ১৯৪৬ সালে বোম্বে শহরের দুই নামকরা পার্সি ডাক্তার বুঝতে পেরেছিলেন যে ভারতের অন্যতম শীর্ষস্থানীয় রাজনীতিবিদ এবং আইনজীবী মোহাম্মদ আলী জিন্নাহর আয়ু আর বেশিদিন নেই। ডা.... ...বাকিটুকু পড়ুন

১৯৭১ ডিসেম্বর ১০-১৬: বিশ্ব তৃতীয় বিশ্বযুদ্ধের দ্বারপ্রান্তে ছিল

লিখেছেন কলাবাগান১, ০৪ ঠা অক্টোবর, ২০২৬ রাত ৯:১১


লিখা টির ইতিহাস ভিত্তিক ইনফো এআই থেকে সংগৃহীত

আমরা সবাই জানি যে ১৯৭১ সনের ১৬ই ডিসেম্বর বিকেলে পাকিস্হান হানাদার বাহিনী আত্মসমর্পন করে মিত্রবাহিনীর কাছে। কিন্তু আমরা অনেকেই হয়তো জানি না,... ...বাকিটুকু পড়ুন

×