somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

পোস্টটি যিনি লিখেছেন

আসাদ শাহীন
মাঝে মাঝে ভাবি আমি তো সাধারন একজন , হাজার মানুষের মধ্যে আমার কোন বিশেষত নেই। হাজার মানুষ না ধরলাম শত মানুষ ধরলাম তারপর ভাবলাম নাহ্‌ আমার কোন বিশেষত নেই। আর দশ টা পাঁচ টা মানুষের মত আমি অতি সাধারন। নিজের অজান্তেই সিধান্ত নিলাম কিচ্ছু একটা করি সাধারন থেকে

বাংলা হারিয়ে গেছে বিদেশে। হারিয়ে যাবে।

২৮ শে ফেব্রুয়ারি, ২০১৫ রাত ১:৩০
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

একটা সময় সুনীল গঙ্গোপাধ্যায় বলেছিলেন
'বাংলা ভাষা যদি বাচে তবে বাংলাদেশেই বাচবে'।
কথাটা তো হয়ত এক সেন্সে সত্য আবার সত্য নয়।
আমি ভাবছি বাংলা ভাষার আগামী নিয়ে। আর কত বছর
বাংলা ভাষা টিকে থাকবে বাংলা দেশ ছাড়া।
বর্তমান বিশ্বায়নের যুগে অনেক ভাষারই বিস্তার
হয়েছে।প্রসারিত হয়েছে। হয়ত আরও ১০/১২ বছর এই
বিশ্বায়নের ব্যাপ্তীতে বাংলাও পড়বে। তারপর ??
আমি বলছি উত্তর প্রজন্মে স্থানান্তরের বিষয়।
ধরুন আমদের এই প্রজন্ম এক সময় বোহেমিয়ান ছিলো ,
মিছিলের প্রিয় মুখ ছিলো এখন সংসারী হয়েছে।
বা আমাদের আগের প্রজন্ম বা তারও আগে আমদের
দাদা নানাদের প্রজন্ম। এইতো আমাদের দৌড়।
আসলে বাংলা ভাষার বিশ্বায়ন হয়েছে এটা ঠিক,
তবে উত্তর প্রজন্মে এই ভাষা স্থানান্তরিত হয়নি। একটু
ব্যাখ্যা দেই। বাংলাদেশের মানুষ
সারা বিশ্বে ছড়িয়ে পড়েছে। কোথাও নেই বলেন ? এই
ইংল্যান্ডের কথা বলছি। আমাদের পূর্ববর্তী প্রজন্মের
একটি চেষ্টা ছিলো বাংলাকে পরবর্তী প্রজন্মে ছড়িয়ে দেওয়ার।
যার ফলে মূল ধারার স্কুল গুলোতে স্থান
পেয়েছিলো বাংলা।ও লেভেল, এ
লেভেলে পেয়েছিলো অপশনাল সাবজেক্ট
হিসাবে অর্ন্তভূক্তির।আপনি হয়ত আশ্চর্য্য হয়েছেন এই
ইষ্ট লন্ডনের রাস্তাঘাট গুলোর বাংলা নাম দেখে।
আগের প্রজন্মের সংগ্রামের ফলে পেয়েছেন লন্ডনের
আলতাব আলী পার্ক,শহীদ মিনার। চায়না টাউনের
আদলে ব্রিকলেনে গড়ে উঠেছে বাংলা টাউন।
গড়ে উঠেছে বিশ্ব সাহিত্য কেন্দ্র।
বাংলা একাডেমীির বই মেলা হচ্ছে লন্ডনে। বিশাল
বৈশাখী মেলা হচ্ছে। পিঠা উৎসব হচ্ছে।
বাংলা পত্রিকা বেরুচ্ছে অজস্র।ছয়টির
মতো টিভি চ্যানেল।আওয়ামীলীগ, বিএনপি,জাসদ বাসদ
জামাত সব আছে। আমি বলছি সব আছে তবে "এই
পর্যন্ত"। কেন বলছি শুনবেন ? বাংলা পত্রিকা কয়জন
পড়ে,কারা পড়ে? অনলাইনের জমানার কথা না তুলেই
বললাম এর পাঠক মূলত পেনশনার আর দেশ
থেকে আসা শ্রমিক প্রজন্ম ।এর মানে এই
পেপারগুলো বিলুপ্ত হবে আগামী দশ বছরের মধ্যে। আর
টিভি? কারা দেখে? দেশ থেকে মায়া নিয়ে এসেছেন
তারা। শুধুই তারা !! এখানে তার বউ নেই,
বাচ্চা কাচ্ছা নেই।সবাই আপন ভুবনে ব্যস্ত।
যদি টিভি দেখেও থাকে সেখানে আছে তার নিজস্ব
চ্যানেল।কিডস চ্যানেল। স্মার্ট টিভিতো বের
হয়ে গেছে। চলে আসছে নেট ফিক্স,বিলংক্স এর
মতো আ্যাপস। আরও রেবুলেশন ঘটে যাবে ৫/৬ বছরে।
লন্ডনের বাংলা টিভিগুলোর টকশোর যে উপস্থাপক
হেভী 'ভাব' দেখায় তাদের দর্শক চাচা রা ও তাদের
ভাব দেখাবে আর ৪/৫ বছর পর।এই যে উপরের
কথাগুলো বললাম তা চলবে আগামী দশ বছর পর্যন্ত।এখন
আসি মূল কথা্য। খবরঃ পর্যাপ্ত শিক্ষার্থী ও যোগ্য
শিক্ষকের অভাবে ২০১৭-১৮ শিক্ষা বর্ষ
থেকে ব্রিটেনে মর্ডাণ ফরেন ল্যাঙ্গুয়েজ
হিসাবে বাংলা ভাষা শেখার সুযোগ
থাকছেনা বলে জানিয়েছে ব্রিটেনের
পরীক্ষা নিয়ন্ত্রক কতৃপক্ষ একিউএ। এর মানে স্পষ্ট
বাংলা ভাষা 'তৃতীয় বাংলা'ব্রিটেনে বিলুপ্ত
হতে চলেছে।এই ভাবেই বিলুপ্ত
হতে যাচ্ছে এমেরিকায়,কানাডায়, ইউরোপ,
অষ্ট্রেলিয়ায়।এর একটা কারন আছে "সেকেন্ড
ল্যাঙ্গুয়েজ
হিসাবে বাচ্চা কাচ্চারা বেচে নিয়েছে স্পেনিশ,ফ্রেন্চ
বা জার্মান। বাসায় হয়ত বাবা মা বাংলায় কথা বলছেন,
কিন্থু ধর্মীয় বাধ্যকতার কারনে শিখছে আরবী। এমনও
হতে পারে বাবা মা রা ছেলে মেয়েদের
দিকে থাকিয়ে ভাবছেন,বাহঃ আমার
সোনারা কি সুন্দর ইংলিশ বলছে। বাহঃ কি সুন্দর নাশিদ
গাইছে ।এই ভাবেই হারিয়ে যাচ্ছে অরিজিন। রুটস।
একসময় এমেরিকা,কানাডায় দেখতাম
বাঙালীরা তাদের ছেলেমেয়েদের সুন্দর শুদ্ধ
বাংলা বলাতেন তাদের সিলেটী,
নোয়াখালি,চাটগাইয়া পরিচয় চেপে রেখে। দিন
বদলেছে। বাংলা হারিয়ে গেছে বিদেশে।
হারিয়ে যাবে। আর আমরা যতই আওয়ামীলীগ,
বিএনপি আর শহীদ মিনার বানাই না কেন?
বাংলা হবে প্রাকৃত ভাষা প্রাকৃতজনের।
এমনকি দেশেও !!
০টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

সৌদির আকাশে সংঘাতের কালো মেঘ আর প্রবাসীদের পুরনো বন্দিদশা: আমাদের শ্রমবাজারের নতুন সংকট

লিখেছেন শাম্মী নূর-এ-আলম রাজু, ১৩ ই অক্টোবর, ২০২৬ সকাল ৯:৪৮

বাইরে যুদ্ধাবস্থা, রিয়াদের কিং খালেদ বিমানবন্দরে হুতিদের লাগাতার ড্রাফট-মিসাইল হামলা, আর অন্যদিকে সৌদি আরবগামী ফ্লাইটগুলো একে একে বাতিল বা স্থগিত—সব মিলিয়ে বাংলাদেশের অভিবাসন খাতে আবারও এক মারাত্মক অন্ধকারের ছায়া নেমে... ...বাকিটুকু পড়ুন

রবীন্দ্রনাথের ধর্মীয় পরিচয়, গ্রাফিতিতে চুনকালি ও পলিটিক্যাল ইসলাম

লিখেছেন শ্রাবণধারা, ১৩ ই অক্টোবর, ২০২৬ সকাল ১০:০৪


রবীন্দ্রনাথের গ্রাফিতিতে চুনকালি দেওয়ার ঘটনা নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে কয়েকজন প্রগতিশীল লেখকের লেখা পড়ে আমি হতাশ ও বিস্মিত হয়েছি। তাঁদের মধ্যে একাধিকজন লিখেছেন, রবীন্দ্রনাথ হিন্দু ছিলেন না, তিনি ছিলেন ব্রাহ্ম।... ...বাকিটুকু পড়ুন

রবীন্দ্রনাথের নামে কত শত অভিযোগ

লিখেছেন অনিকেত বৈরাগী তূর্য্য , ১৩ ই অক্টোবর, ২০২৬ বিকাল ৪:০৫


*রবীন্দ্রনাথ ঠাকুর নাকি কাজী নজরুল ইসলামের কবিতা চুরি করে নোবেল পুরস্কার পেয়েছিলেন! বাস্তবতা হলো, রবীন্দ্রনাথ যখন নোবেল পান, নজরুল তখন লেখালেখেই শুরুই করেননি। তাঁর বয়স সবে ১৪ ছিল।

প্রাপ্ত বয়সে নজরুল... ...বাকিটুকু পড়ুন

পাটায় - পুটায় ঘষাঘষি, মাঝখানে মরিচদের জীবন শেষ?

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ১৪ ই অক্টোবর, ২০২৬ রাত ২:৩১

আওয়ামী তথা ভারতীয়দের নমস্য রবী বাবুর চিত্রে কালিমা লেপন।
দুই দিন পরে, আওয়ামী বিরোধীদের 'রবী' ইউনুস সাহেবকে গালাগালি!!!
এ যেন পাটাপুটায় ঘষাঘষি করে অভাগা মরিচদের জীবন শেষ করার চেষ্টা?
কিন্তু, রবী বাবু কিংবা... ...বাকিটুকু পড়ুন

রাসূল (সা.), আহলে বাইত ও সাহাবায়ে কেরামের (রা.) অনুচিত কাজের সমালোচনা ও সমর্থন করা যাবে না

লিখেছেন মহাজাগতিক চিন্তা, ১৪ ই অক্টোবর, ২০২৬ ভোর ৫:৪১




সূরাঃ ৮ আনফাল, ৬৭ থেকে ৬৯ নং আয়াতের অনুবাদ-
৬৭।দেশে ব্যাপকভাবে শত্রুকে পরাভূত না করা পর্যন্ত বন্দী রাখা কোন নবির উচিত নয়। তোমরা পার্থিব সম্পদ কামনা কর। আল্লাহ চান... ...বাকিটুকু পড়ুন

×