মা দিবস
১১ ই মে, ২০১০ রাত ৮:৫৪
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
বিশ্বব্যাপি গত এক দিন আগে মা দিবস পালন করা হলো। আমাদের দেশেও দিবসটি পালন করা হয়েছে প্রতিবারের ন্যায়। পৃথিবীটা আসলে একটা সম্পর্কের জাল বা নেটওয়ার্ক, অনেকটা ইন্টারনেটের মত। মানুষে মানুষে এখানে অনেক ধরনের সম্পর্ক রয়েছে। বোধ করি সব সম্পর্কের মাঝেই কিছু না কিছু স্বার্থ বা আদান প্রদান জড়িত আছে। আমার মতে একমাত্র মায়ের সাথে সন্তানের যে সম্পর্ক বা ভালোবাসা তাতে নূন্যতম স্বার্থ জড়িত।
আমার মা এদেশের এক অতি সাধারণ মা। আমার মা জানেনা মা দিবস কি, মায়ের অধিকারই বা কি এমনকি দিবস করে মাকে স্মরণ করতে হবে তাও মানতে নারাজ আমার মা। কারণ তাঁর মতে মা তো মা-ই। আসলে আমরা ভিনদেশী কালচার অনুকরণ করতে করতে এমন একটা পর্যায়ে এসে ঠেকেছি যে, সব কিছু মনে হয় দিবস করে স্মরণ করতে হবে ।
সে যা-হউক, বলছিলাম আমার মায়ের কথা। আসল কথা তাঁকে স্মরণ করার জন্য দিবসের প্রয়োজন নেই এবং আমার মা দিবস করে প্রাত: স্মরণীয় হওয়ার জন্য লালায়িতও নয়। কারন আমার মা সিডও কনভেনশন জানেনা, বেইজিং সম্মেলন বোঝেনা, নারী অধিকার কি তা নিয়ে কখনো আমার বাবার সাথে গলা চড়াও করেনি, নারী-পুরুষের সমতা নিয়ে মাথা ঘামায়নি, তাহলে তাকে এই মেকি দিবসে জড়াবো। একি তাঁর জন্য অপমাননাকর নয়কি? নিজের সর্বস্ব উজাড় করে যে মানবী দিনাতিপাত করেছেন তাঁকে স্মরণ না করলে যে আমরা আজন্ম তাঁর নিকট দায়ীই হয়ে থাকবো।
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

এই নিয়েছে ঐ নিল যাঃ! কান নিয়েছে চিলে,
চিলের পিছে মরছি ঘুরে আমরা সবাই মিলে।
কানের খোঁজে ছুটছি মাঠে, কাটছি সাঁতার বিলে,
আকাশ থেকে চিলটাকে আজ ফেলব পেড়ে ঢিলে।
দিন-দুপুরে জ্যান্ত আহা, কানটা...
...বাকিটুকু পড়ুনআপনার ATM কার্ড কি সত্যিই নিরাপদ?
ধরুন, মাসুদ একদিন বাজার করতে বের হয়েছেন। তার মানিব্যাগে একটি Contactless Visa Card ছিল। বাজারের ভিড়ের মধ্যে একজন চোর একটি বিশেষ স্ক্যানিং ডিভাইস নিয়ে ঘুরছিল।... ...বাকিটুকু পড়ুন
আমাকে ও রাহমিনকে এনিমেট করলে কেমন দেখাবে? এই আইডিয়া থেকেই গানটা রিমিক্স করে এনিমেটেড ভিডিও সং বানিয়ে ইউটিউবে ছেড়েছি। ছোটবেলায় মেঝ খালার বিয়েতে এই গানটা শুনেছিলাম। সবাইকে গানটি দেখা ও... ...বাকিটুকু পড়ুন

একজন তরুণী প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের সাংস্কৃতিক অনুষ্ঠানে ড্রাম বাজিয়ে দর্শক মাতাল। নেটিজেনরা বাহবা দিল। কিন্তু সমস্যাটা অন্য জায়গায়—মেয়েটি বোরকা-হিজাব পরা, সে ২০২৫ সালে হজ করেছে, পাঁচ ওয়াক্ত নামাজ পড়ে এবং নিজের...
...বাকিটুকু পড়ুনশৃঙ্খল মুক্তি আমার

ভেঙেছি সমাজের যত চেনা দায়,
চিন্তার প্রাচীর আজও ধুলোয় মেশায়।
ঈমানের নোঙর ছিঁড়েছি হেলায়,
ডুবেছি একাকী ; এক অচিন ভেলায়।
ভালোবাসা, মানবিকতার যত শত মায়াজাল,
ছিঁড়ে ফেলেছি আমি সব কটা পাল।
সহমর্মিতার পথ...
...বাকিটুকু পড়ুন