রাতঃ তুমি জেগে আছ কেন?
নিঃসঙ্গতাঃ তোমার জন্যে।
রাতঃ আমি তোমার কে?
নিঃসঙ্গতাঃ তুমি আধারে পথ চলার সঙ্গী।
রাতঃ আমাকে এত আপন ভাবো কেন?
নিঃসঙ্গতাঃ আমার বেদনার মুহুর্তে তুমি সুখের ঠিকানা।
রাতঃ আমি তোমাকে সুখ দিতে পারিনা।
নিঃসঙ্গতাঃ তুমি দিতে পার নিরবতা।
রাতঃ নিরবতায় তোমাকে কষ্টের স্মৃতিগুলো কাদায় :’(
নিঃসঙ্গতাঃ তুমি আমার চোখের পানি আড়াল করে ফেল।
তাইতো কেউ দেখতে পারেনা।
রাতঃ আমার বুকে শান্তি পাও?
নিঃসঙ্গতাঃ হুম,তোমার বুকে মাথা রাখতে দিবে?
রাতঃ হুম,এসো!
নিঃসঙ্গতাঃ সত্যি তুমি আমার পরম বন্ধু।
তোমার সাথে মিশে আমি একাকার।
আমাদের বন্ধুত্ব ”নিঃসঙ্গ রাত”।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


