somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

”কি করেছে তোমার বাবা, কি করেছে স্বামী গল্প সেসব তোমার চেয়ে কম জানিনা আমি”

২২ শে জুলাই, ২০১৩ বিকাল ৫:৩৪
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

তরুণ সংগীত শিল্পী সায়ানের গানটি দারুণভাবে আলোচিত হচ্ছে সোস্যাল সাইটগুলোতে। গানের গীতিকথায় বাংলাদেশের রাজনীতিতে প্রধান দুই নেত্রীর কথাই মূলত প্রাধান্য পায়। গত ২২ বছর ধরে বাংলাদেশ শাসন করেছেন আওয়ামী লীগের সভানেত্রী শেখ হাসিনা এবং বিএনপির সভানেত্রী খালেদা জিয়া। তাদের শাসনামলের বিচিত্র অভিঙ্গতা এবং এই প্রজন্মের তরুণদের রাজনীতি ভাবনা থেকেই এই গানটি সাজানো হয়েছে। তরুণ প্রজন্মের কন্ঠ হিসেবে সাদরে গৃহীত হয়েছে গানটি। ফেসবুকে গত কয়েকদিনে হাজার হাজার শেয়ার, লাইক ও কমেন্ট পড়ছে।

’আমিই বাংলাদেশ’ গানটির গীতিকথা নিচেই দেয়া হল।

কি করেছে তোমার বাবা, কি করেছে স্বামী/ গল্প সেসব তোমার চেয়ে কম জানিনা আমি;

তোমার যত কীর্তিকলাপ সেও তো আছে জানা/ ইচ্ছে করেই মুখ খুলিনা, বলতে ওসব মানা।

স্বামী বাবার নাম ভাঙিয়ে আর কতকাল খাবে/ এবার ওদের ঘুমোতে দাও, আত্মা শান্তি পাবে,

তাঁদের প্রতি আমার সকল শ্রদ্ধা রেখেই বলি/ খুব বেশী দিন আমার চোখে যায় না দেয়া ধূলি।

আমার মাথায় কাঁঠাল ভেঙে খাওয়ার দিন তো শেষ/ নাম আমার জনগণ, আমি’ই বাংলাদেশ।

বৃক্ষের নাম দিয়ে কি? ফলেই পরিচয়/ রাজারা মিছেই কেবল কথার খৈ ফোটায়,

কেবলই নিজের গীতে বিভোর হয়ে রয়/ দেবতা ফেরেশতা সব, ভুল কি তাদের হয়?

অপরের নিন্দা করেই ভাঙলে কেবল গলা/ নির্বাচনের আগে তোমার শতেক ছলাকলা,

কখনো শান্তি-প্রীতি, কখনো বিক্ষোভ/ আসেলে তো জানি সবই সিংহাসনের লোভ।

আমায় দেখে ভাবছ বুঝি বুদ্ধু-বোকা-সোজা/ সময়ে টের পাবে ঠিক আসলে কে রাজা।

আমার মাথায় কাঁঠাল ভেঙে খাওয়ার দিন তো শেষ/ নাম আমার জনগণ, আমি’ই বাংলাদেশ।

তোমার ওই মনটা বড় বড্ড বেশী ভুলো/ তোমার ওই ইশতেহারে কি কি যেন ছিলো,

যদি দেখি হাতের আঙুল, ভুলে তাদের কাজ/ দিনে দিনে ফুলে ফেঁপে হচ্ছে কলাগাছ।

যদিও তোমার চোখের চশমাটা রঙীন/ চোরদের দশদিন আর গেরস্থের একদিন।

আমাকে রাখলে খুশি মাথায় তুলে রাখি/ নরম নরম গদির প’রে বসতে তোমায় ডাকি।

ধাপ্পাবাজি টের পেলে ঠিক পাল্টে দেবো মন/ সোনা দিয়ে মুড়োলে লাভ হবে না তখন।

আমার মাথায় কাঁঠাল ভেঙে খাওয়ার দিন তো শেষ/ নাম আমার জনগণ, আমি’ই বাংলাদেশ।


গানটির ভিডিও:

Click This Link
০টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

কেয়া কি মানুষ ছিল?

লিখেছেন দানবিক রাক্ষস, ১২ ই নভেম্বর, ২০২৬ দুপুর ২:৪৬




সময়টা ভবিষ্যতের। পৃথিবী তখন এমন এক সময়ে পৌঁছেছে, যেখানে মানুষ আর যন্ত্রের মধ্যে পার্থক্য করা প্রায় অসম্ভব।
কৃত্রিম বুদ্ধিমত্তা বা AI এবং রোবোটিক প্রযুক্তি তখন অভাবনীয় উচ্চতায় পৌঁছেছে। বিজ্ঞানীরা এমন সব... ...বাকিটুকু পড়ুন

অপ্রকাশিত অনুভূতি

লিখেছেন ডি এইচ তুহিন, ১২ ই নভেম্বর, ২০২৬ দুপুর ২:৫৩

আনমনে তোমার পছন্দের গানটা গুনগুন করি,
রাস্তায় চেনা কোনো পারফিউমের গন্ধ পেলে থমকে দাঁড়াই।
জানি তুমি আর ফিরবে না,
তবুও বুকের বাঁ পাশটায় একটা অদ্ভুত শূন্যতা নিয়ে বেঁচে আছি।
ভালোবাসা মানে শুধু কাছে পাওয়া... ...বাকিটুকু পড়ুন

বিপ্লব-পরবর্তী সমাজে "বেয়াদব শ্রেণী"র উত্থান.....

লিখেছেন জুল ভার্ন, ১২ ই নভেম্বর, ২০২৬ রাত ৮:২০

বিপ্লব-পরবর্তী সমাজে "বেয়াদব শ্রেণী"র উত্থান.....

বিপ্লব মানে অন্যায় অবিচারের অচলায়তন ভেঙে পুনর্জন্ম। বিপ্লবের চেতনা কখনো অরাজকতার উৎস নয়। প্রকৃত বিপ্লব মানুষকে বিনয়ী করে, দায়িত্ববান করে, আলোকিত করে। ইতিহাস সাক্ষী- "every revolution... ...বাকিটুকু পড়ুন

ঘরের কর্তা (!)

লিখেছেন এস.এম. আজাদ রহমান, ১২ ই নভেম্বর, ২০২৬ রাত ৮:৩৮

ঘরের কর্তা (!)

বিয়ের আগে ছিলাম আমি বনের রাজা সিংহ,
এখন ঘরে ভেজা বিড়াল, নেই সে দাপট-চিহ্ন।

প্রথম রাতে কানে কানে বলেছিল "ওগো প্রিয়!"
এখন শুধু হুকুম আসে, "এটা ওটা দিও!"

বেতন পেলাম মাসের... ...বাকিটুকু পড়ুন

প্রসঙ্গ - এআই

লিখেছেন ঠাকুরমাহমুদ, ১৩ ই নভেম্বর, ২০২৬ রাত ৩:১৭



আদু ভাইয়ের গল্প জানেন না ব্লগে এমন কেউ কি আছেন? ইদানিং অনেক আদু ভাই মার্কা লোকজন দেখছি যারা নকল করেন, অন্যের লেখা দেখে কপি করেন, ফুটপাতের বই কপি করা... ...বাকিটুকু পড়ুন

×