কুমিল্লায় পুলিশের ওপর হামলার ঘটনায় সোমবার জামাত ও শিবিরের ২০০ নেতাকর্মীর বিরুদ্ধে দুটি মামলা হয়েছে।
কোতোয়ালি থানায় পুলিশের করা এ দুটি মামলায় মহানগর জামায়াত আমীর কাজী দ্বীন মোহাম্মদ, দপ্তর স¤পাদক ইসমাইল মজুমদার, মহানগর শিবির সভাপতি কামরুজ্জামান সোহেল, সাধারণ স¤পাদক মনির হোসেনসহ ৩৩ জনের নাম উল্লেখ করা হয়েছে।
বাকি আসামিদের অজ্ঞাত পরিচয় দেখানো হয় বলে পুলিশ জানিয়েছে।
কোতোয়ালি মডেল থানার ওসি মহিউদ্দিন মাহমুদ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, জামায়াত-শিবিরের হামলায় আহত এসআই সাইফুল ইসলাম বাদী হয়ে এ দুটি মামলা দায়ের করেছেন।
মামলার নথি থেকে জানা যায়, রোববার বিকাল সাড়ে ৪টায় নগরীর রেইসকোর্স এলাকায় জামাত-শিবিরের মিছিলে পুলিশ বাধা দিলে ধাওয়া-পাল্টা ধাওয়া ও সংর্ঘষে কোতোয়ালি থানার এসআই সাইফুল ইসলামসহ পাঁচজন আহত হয়।
ওসি মহিউদ্দিন মাহমুদ বলেন, এ ঘটনায় পুলিশ মিছিল ও নগরীর বিভিন্ন স্থান থেকে ২০ জনকে আটক করে। পরে যাচাইবাছাই করে রাতে ১৩ জনকে ছেড়ে দেয়া হয়।
সর্বশেষ এডিট : ২৬ শে নভেম্বর, ২০১২ রাত ১২:২৯

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




