somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

চরম পর্যায়ের বিদয়াতী ও গুমরাহ তারা যারা “পবিত্র আখিরী চাহার শোম্বাহ শরীফ” পালন করাকে বিদয়াত বলে

০৬ ই জানুয়ারি, ২০১৩ রাত ১১:২০
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

পবিত্র সুন্নত মুবারক উনার একনিষ্ঠ অনুসরণকারী, বিশিষ্ট ছাহাবী হযরত আব্দুল্লাহ্ ইবনে উমর রদ্বিয়াল্লাহু তা’য়ালা আনহু তিনি উনার সঙ্গী-সাথী উনাদেরকে নিয়ে কোথাও যাচ্ছিলেন। হঠাৎ পথিমধ্যে কোনো এক জায়গায় তিনি উনার মাথা মুবারক নিচু করে দিলেন। উনার সঙ্গীদের মধ্য হতে একজন বললেন, হে হযরত আব্দুল্লাহ্ ইবনে উমর রদিয়াল্লাহু তা’য়ালা আনহু! আপনি এখানে মাথা নিচু করলেন, তার কি কারণ? জবাবে হযরত আব্দুল্লাহ্ ইবনে উমর রদিয়াল্লাহু তা’য়ালা আনহু তিনি বলেন, “আমি সাইয়্যিদুল মুরসালীন, ইমামুল মুরসালীন, নূরে মুজাসসাম, হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার সাথে এ রাস্তায় কোথাও যাচ্ছিলাম, এখানেই রাস্তার পাশে একটি বড় গাছ ছিল, গাছের একটি ডালা বাঁকা হয়ে রাস্তার উপরে এসেছিল, নূরে মুজাসসাম, হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার মাথা মুবারকে লাগবে বিধায় তিনি মাথা মুবারক নিচু করে ডালাটি অতিক্রম করেন। এখানে যদিও সে ডালাটি নেই, তথাপি আমি শুধুমাত্র সাইয়্যিদুল মুরসালীন, ইমামুল মুরসালীন, নূরে মুজাসসাম, হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার পবিত্র সুন্নত মুবারক আদায় করার জন্য নিজ মাথা নিচু করে দিয়েছি।” (সুবহানাল্লাহ্)
হযরত আব্দুল্লাহ্ ইব্নে উমর রদ্বিয়াল্লাহু তা’য়ালা আনহু তিনি সেখান থেকে কিছু দূর যাওয়ার পর এক স্থানে ইস্তিঞ্জা মুবারক করতে বসলেন। এক ব্যক্তি বললো- হুযূর আপনি এইমাত্র বাড়ি থেকে ইস্তিঞ্জা মুবারক করে এসেছেন, তারপর আবার এখানে ইস্তিঞ্জা মুবারক করতে বসার কারণ কি? জবাবে হযরত আব্দুল্লাহ্ ইবনে উমর রদ্বিয়াল্লাহু তা’য়ালা আনহু তিনি বলেন, “আমি দেখেছি সাইয়্যিদুল মুরসালীন, ইমামুল মুরসালীন, নূরে মুজাসসাম, হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তিনি এখানে ইস্তিঞ্জা মুবারক করতে বসেছিলেন, আমার যদিও ইস্তিঞ্জার মুবারক উনার হাযত হয়নি, তথাপি আমি এখানে ইস্তিঞ্জা মুবারক করতে বসেছি শুধুমাত্র সাইয়্যিদুল মুরসালীন, ইমামুল মুরসালীন, নূরে মুজাসসাম, হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার পবিত্র সুন্নত মুবারক উনার অনুসরণের জন্য।” (সুবহানাল্লাহ্)
তাহলে, ফিকিরের বিষয় এই যে, পবিত্র সুন্নত মুবারক উনার হুবহু অনুসরণ-অনুকরণ করার জন্য মাথা মুবারক নিচু করার প্রয়োজনীয়তা না থাকা সত্ত্বেও এবং ইস্তিঞ্জা মুবারক উনার হাযত না হওয়া সত্ত্বেও মাথা মুবারক নিচু করলে এবং ইস্তিঞ্জা মুবারক করতে বসলে যদি তা বিদয়াত না হয়ে থাকে।

মহান আল্লাহ পাক তিনি ইরশাদ মুবারক করেন,
والذين اتبعوهم باحسان رضى الله عنهم ورضوا عنه .
অর্থাৎ- “হযরত ছাহাবায়ে কিরাম রদ্বিয়াল্লাহু তায়ালা আনহুম উনাদেরকে যারা উত্তমভাবে অনুসরণ করবে, মহান আল্লাহ পাক তিনি তাদের প্রতিও সন্তুষ্ট এবং তারাও মহান আল্লাহ পাক উনার প্রতি সন্তুষ্ট।”
‘আখির’ শব্দের অর্থ হচ্ছে ‘শেষ’। আর ‘চাহার শোম্বাহ’ ফার্সী শব্দ। যার অর্থ হচ্ছে ‘ইয়াওমুল আরবিয়ায়ি বা বুধবার’।
পবিত্র ছফর মাস উনার ‘শেষ বুধবার’ দিনটি সারাবিশ্বে ‘পবিত্র আখিরী চাহার শোম্বাহ’ হিসেবে মশহুর। সেদিন মুবারকে নূরে মুজাসসাম, হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তিনি দীর্ঘদিন অসুস্থতা অনুভব করার পর সুস্থতা অনুভব করেন, গোসল করেন এবং হযরত আহলে বাইত আলাইহিমুস সালাম উনাদের সাথে আহার করেন। হযরত ছাহাবায়ে কিরাম রদ্বিয়াল্লাহু তায়ালা আনহুম উনাদেরকে মুবারক ছোহবত দান করেন এতে হযরত ছাহাবায়ে কিরাম রদ্বিয়াল্লাহু তায়ালা আনহুম উনারা খুশি হয়ে যার যার সামর্থ্য অনুযায়ী নূরে মুজাসসাম, হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার মুবারক খিদমতে হাদিয়া মুবারক পেশ করেন এবং আলাদাভাবে গরিব-মিসকীনদেরও কিছু দান খয়রাত করেন।
এটাই মূলত ‘পবিত্র আখিরী চাহার শোম্বাহ শরীফ’ উনার মূল বিষয়। তাই পবিত্র আখিরী চাহার শোম্বাহ শরীফ পালন করা খাছ ‘সুন্নতে ছাহাবা’। আর এটাকে বিদয়াত বলা কাট্টা কুফরীর অন্তর্ভুক্ত।
তাহলে পবিত্র সুন্নত মুবারক উনার হুবহু অনুসরণ-অনুকরণে “পবিত্র আখিরী চাহার শোম্বাহ শরীফ” পালন করা বিদয়াত হয় কি করে? মূলত, যারা এ ধরনের এলোমেলো কথা বলে থাকে তারাই চরম পর্যায়ের বিদয়াতী ও গুমরাহ।
০টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

এই কি পরিচয়

লিখেছেন আলমগীর সরকার লিটন, ১৬ ই নভেম্বর, ২০২৬ দুপুর ১২:০৫


তুমি নরপিশাচ হইও না,
মানুষ দেখো, স্বার্থের পূজারী হইও না,
ক্ষমতার আগুন চেও না,
সন্ত্রাসের উল্কা ভূত হচ্ছো!
দেখছি জঙ্গীবাদের ধোয়ার ছুঁয়া,
এই কি তোমার পরিচয়?
প্রশ্ন কাকে ভালোবাসতে চাও
মানুষ নাকি অন্য কিছু... ...বাকিটুকু পড়ুন

বর্ষায় সালথা গ্রামে

লিখেছেন রাজীব নুর, ১৬ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৫:১৩



গ্রাম দেখতে বেড়িয়েছি, গ্রামের নাম সালথা।
আঁষাঢ় মাস। নদী-খাল-বিল পানিতে একদম টইটম্বুর।
যেদিকে তাকাই শুধু পানি আর পানি। স্বচ্ছ কাঁচের মতো।
ছলাৎ ছলাৎ শবে নৌকায় করে অনেকটা পথ গেলাম।
শহর... ...বাকিটুকু পড়ুন

সাধু ভাষায় প্রশ্ন, উত্তর চলতি ভাষায়!

লিখেছেন জুল ভার্ন, ১৬ ই নভেম্বর, ২০২৬ রাত ১০:১৪



সাধু ভাষায় প্রশ্ন, উত্তর চলতি ভাষায়!

হাউকাউ উপভোগ করতে টিভিতে সংসদীয় কার্যক্রমের নিয়মিত দর্শক আমি। বিশেষ ভাবে স্পিকার হাফিজ উদ্দিন আহমেদ স্যারের সংসদ পরিচালনা আমি উপভোগ করি। বাংলাদেশের সংসদীয় ইতিহাসে শামসুল... ...বাকিটুকু পড়ুন

বিআরটিএ (BRTA)র সেবার অন্তত: দুটি ক্ষেত্রে নিন্দা জানাই

লিখেছেন অপলক , ১৬ ই নভেম্বর, ২০২৬ রাত ১০:৫৬



বিআরটিএ(বাংলাদেশ সড়ক পরিবহণ কর্তৃপক্ষ) তথা সরকারের উপর আমার কিছু সরল মনের ক্ষোভ আছে। কারনটা হল, টাকা দিয়ে সেবা না পাওয়া, যা কিনা স্পষ্ট ফাকিবাজি, জিম্মি করে টাকা আদায়ের পর্যায়ে... ...বাকিটুকু পড়ুন

সংস্কৃতির নামে রাজনীতি, নাকি রাজনীতির নামে সংস্কৃতি?

লিখেছেন সৈয়দ কুতুব, ১৭ ই নভেম্বর, ২০২৬ রাত ১:৩৯


শেখ হাসিনা দেশে ফিরছেন, এই ইস্যুকে কেন্দ্র করে রাজনীতির মাঠ গরম করার চেষ্টা করছে আওয়ামী লীগ। বাংলাদেশের রাজনৈতিক সংস্কৃতি যারা কিছুটা বোঝেন, তাদের কাছে বিষয়টি নিয়ে খুব বেশি মাথাব্যথা... ...বাকিটুকু পড়ুন

×