(প্রতাপশালী মসনদধারীদের প্রতি)
তোমরা যখন বল-হোক না কিছু ক্ষতি
তবুও রামপালে গাঁডিব বিদ্যুতের খুঁটি,
আমরা বলি-এটা তোমাদের মনের কথা নয়
এটা দাদাদের চাপে, বিবেক বিলানো-
নির্লজ্জ উক্তি।
সত্তরতো ছাড়িয়েছে-আর কতকাল!
ভেবে দেখ, তোমাদেরই কত সহপাঠী-কত আগে,
ছেড়েছে এই ধরণীর মায়ার জাল।
মসনদের সুধা বহুকাল ধরে করিতেছো তো পান,
এখনো কি কিছু পাওয়ার আছে বাকী?
ওগো দেশের কথিত মুরব্বিদ্বয়-
যাক না মসনদ, তবুও বিবেক একটু জাগাও-
আমাদের জন্য থাক না বেঁচে-
প্রকৃতির এই-অমর দান।
সর্বশেষ এডিট : ২৬ শে আগস্ট, ২০১৬ সকাল ১১:০০

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



