সমুদ্রের কাছে দাঁড়িয়ে ভেবেছিলাম--
এত বিশলতা! এই পৃথিবীতে বুঝি দ্বিতীয়টি নেই,
আসলে;
তখন তোমার প্রেমে পড়িনি--
তোমার মনের বিশলতার কাছে,
সমুদ্রের বিশলতা তুচ্ছ-অতি তুচ্ছ।
হিমালয়ের পাশে দাঁড়িয়ে ভেবেছিলাম--
এত উচ্চতা! এই পৃথিবীতে বুঝি দ্বিতীয়টি নেই,
আসলে;
তখন তোমার প্রেমে পড়িনি--
তোমার মনের কাছে,
হিমালয়ের উচ্চতা, সামান্য-অতি সামান্য।
গোলাপের বাগে ডুবে ভেবেছিলাম--
এত ভাললাগা! পৃথিবীতে বুঝি আর কিছুতে নেই,
আসলে;
তখন তোমার প্রেমে পড়িনি--
তোমার ছোঁয়ার কাছে,
গোলাপের বাগের ভাললাগা-কিছুই নয়।
সর্বশেষ এডিট : ০৯ ই ফেব্রুয়ারি, ২০১৭ রাত ১২:৫০

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



