( প্রবাসী এক ছেলের ডায়রী থেকে )
কেমন আছ মা?
কতদিন হল দেখিনা তোমার মুখ,
তোমার হাতের স্বরপঁটির ঝল খাওয়া হয়না কতদিন;-
কুলি পিঠা বানাবে কবে মা?
আমি খাব ইচে্ছ মত।
থাক এসব কথা।
আচ্চা মা! পুকুর ঘাঁটের সেই নারকেল গাছটি কি এখনো আছে?
নাকি পুকুরে পড়ে গেছে,
তোমার মনে আছে মা- আমি একবার ঐ গাছ থেকে পড়ে গিয়েছিলাম-
তুমি কত কাঁদলে, আর দিব্যি দিলে-সেই থেকে তো আর কখনো গাছে উাঠিনি।
আমার লাল বাছুরটা নিশ্চই অনেক বড় হয়েছে-
ও কি মারা-মারি করে;- নাকি,
আমার কোলে যেভাবে ঘুমাতো, সেভাবে থাকে।
মা অনেক রাত হল-আজ থাক,
কাল সকালে কাজে যেতে হবে।
( এ রকম হাজারো চিঠি ছেলেটির ডায়রী ভরা, কোনদিন তা আর পোষ্ট হবে না-
ছেলেটি যে চলে গেছে- "বহুদুরে" )
সর্বশেষ এডিট : ১০ ই ফেব্রুয়ারি, ২০১৭ রাত ১২:০৫

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



