
নির্বাচনের ফল নিজেদের পক্ষে না গেলেই বর্জন!!! এ কেমন কথা, বাংলাদেশের সব জায়গায় কি শুধু বিএনপি জিতবে? আরে বাবা, রংপুর সিটির নির্বাচনের যে ফল তাতে সবচেয়ে বড় লজ্জা পাওয়ার কথা আওয়ামলীগের, কারণ রংপুরবাসী "উন্নয়নের মহাসড়ক" প্রত্যাখান করেছে।
যাদের নিম্নতম রাজনীতি ধারণা আছে তারা জানে ফল এরকম হবে, যদি ৮০% সুষ্ঠু নির্বাচন হয়, বাংলাদেশে জাতীয় পার্টি এখনো টিকে আছে রংপুরের ভোট নিয়ে।
বিএনপি হয়তো আরও একটু ভাল ফল করতে পারত যদি জামায়াত ভালমতো নির্বাচনে নামত কারণ এখানে বিএনপির চেয়ে জামায়াতের শক্ত কিছু এলাকা আছে।
কথায় কথায় এই রকম বর্জন ভাল দেখায় না, বিএনপিকে মনে রাখতে হবে তারা এদেশে বড় দলগুলোর মধ্যে একটা বড় দল শুধু একক বড় দল নয়।
সর্বশেষ এডিট : ২২ শে ডিসেম্বর, ২০১৭ রাত ১:২৮

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




