
আমি মূখ্য মানুষ এত বিলিয়ন ডলার হিসেব মাথায় ঢুকবে না। চাঁদগাজী, কলাবাগান স্যারেরা এগুলো নিয়ে বেশ করে ব্লগারদের বুঝাবে বলে আশা করি। আমি শুধু চায়ের দোকানের কয়েকজনের বাজেট নিয়ে মন্তব্য নিজের ভাষায় লেখার চেষ্টা করছি।
১) একজন সিগারেট স্পেশালিস্ট টিভির স্কিনে দেখল- দাম বাড়বে সিগারেট---- ইত্যাদি। শিরোনাম দেখেই সিগারেট স্পেশালিস্ট এর মাথায় বাজ পড়ল, বলল- এই চান্দুরা শুধু আমাদের দেখে, সুখে-দুংখে দুইটা ফুঁ মারি এতেই তাদের আপত্তি। ব্যাংক লুট করে বিদেশে যারা টাকা চুরি করে নিয়ে যাচ্ছে তাদের কাছ থেকে টাকা নিয়ে বাজেট-টাজেট বাড়াতে পারছে না। শুধু আমাদের চোখে দেখে। পাশের একজন বলল- এই চান্দুই তো ব্যাংক ডাকাতিদের সরদার। সিগারেট স্পেশালিস্ট হালকা বাজে শব্দ বের করে বলল- চোরে চোরে মাস্তাতো ভাই সুযোগ নিয়ে আমাদের ----- মেরে যায়।
২) আমার এক পরিচিতর বাড়ি উত্তরাঞ্চলে, বেচারি একদিনের অফিস ছুটি নিয়ে কমলাপুরে গিয়েছিল টিকিট কাটতে কিন্তু খালি হাতে ফিরে আসতে হল কারণ সে যখন কমলাপুর গিয়েছিল তার আগেই সেখানে তিল ধারণের ঠাঁই ছিল না। অনেকে সন্ধ্যায় এসে বসে ছিল, কেউ কেউ টিকিট হাতে পেতে সময় লেগেছিল প্রায় ২৬ ঘন্টা। আমার এই পরিচিত লোকটি বলল-ভাই এবারের বাজেটে আগামী বছর রেলের টিকিট ২৬ ঘন্টার জায়গায় ১ ঘন্টায় পাওয়ার মত কিছু আছে কি? আমি বললাম, ভাইরে আমি এত কিছু বুঝি না, তবে ব্লগে চাঁদগাজী, কলাবাগান নামে কিছু স্যার আছে তাদের কাছ থেকে জেনে তোমাকে বলতে পারি।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।

