
১) খুলনার পরে গাজীপুর সিটি নির্বাচন শেষ হল, বিএনপিকে হটিয়ে লীগ জয় করল। হটিয়ে বললে ভুল বলা হবে, বলা উচিত -- কেীশলে নিয়ে নিয়েছে। আওয়ামলীগ ১০০% ধরে নিয়েছে আগামী সংসদ নির্বাচনে বিএনপি আসবে, আর ফেয়ার নির্বাচন হলে ব্যাংক ডাকাতদের পরাজয় হওয়ার সম্ভবনা অনেক বেশি তাই তাঁরা সিটি নির্বাচনের মাধ্যমে রিহার্সেল করছে কিভাবে ভোট ডাকাতি করলে কেউ ঘুনে অক্ষরে টের পাবে না। খুলনা ও গাজীপুরে দুই রকম পদ্ধতি ব্যাবহার হয়েছে দেখা যাক বাকি তিন সিটিতে কি কি পদ্ধতি থাকছে।
২) আমাদের ফুটবল প্রেম এখন আমাদের মাঝে সীমাবদ্ধ নাই, মহাসাগর পাড়ি দিয়ে সারা বিশ্বে ছড়িয়ে পড়েছে, অনেকে বেশ করে হাতে তালি দিচ্ছে। কিন্তু আমাদের ঘরের খবর নাই। সালাউদ্দিন কাকু যেদিন থেকে বাফুফের দায়িত্ব নিয়েছে সেদিন মনে হয় এদেশের ফুটবলের শনির শেষ অংশটা যোগ হয়েছে। তবুও তাঁর সরে যাওয়ার কোন লক্ষন নাই তাকে সরানোর চিন্তা কেউ করে না কারণ তিনি শেখ হাসিনা লোক। মোহামেডান-আবাহানী ম্যাচ আর না দেখতে পারলেও আফসোস নাই, ব্রাজিল-আর্জেন্টিনাতো আছে।
৩) গুনীজনদের দেখি তাঁরা বর্তমান নিয়ে আলোচনা করে, বর্তমান নিয়ে কলম ধরে কিন্তু আমাদের সর্ব বিষয়ে পন্ডিত চাঁদগাজী শুধু খালেদা খালেদা করে ব্লগ ভরে ফেলছেন। তাঁর কলমে উঠে আসে না ভোট চোরের কাহিনী।
তিনি ধরে নিয়েছেন খালেদা বিএনপির হাল ছাড়লেই এদেশের সব দূর্নীতি, ব্যাংক ডাকাতি বন্ধ হয়ে যাবে।
৪) আমি বাংলাদেশের একটি বাহিনীকে খুব বিশ্বাস করতাম। তাঁরা নির্বাচনের মাঠে থাকলে নির্বাচন অনেকটা অটোমেটিক ভাল হয়ে যায়, সাম্প্রতিক দেখলাম সেটাও দলীয় করণের সর্ব্বোচ চেষ্টা করা হয়েছে।
সর্বশেষ এডিট : ২৯ শে জুন, ২০১৮ সন্ধ্যা ৭:১২

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




