somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

পোস্টটি যিনি লিখেছেন

শাহিন-৯৯
আমি সাধারণ মানুষ ৷দশের সাথে চলতে চাই ৷

দেশ উন্নয়নের মহা সড়কে, সুফল পেতে অনুগ্রহপূর্বক অপেক্ষা করুন।

২২ শে এপ্রিল, ২০২০ বিকাল ৪:৪৩
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :



দেশ উন্নয়নের মহা সড়কে, সুফল পেতে অনুগ্রহপূর্বক অপেক্ষা করুন। এটাই আমাদের দেশের বর্তমান অবস্থা, একটি ব্রীজের প্রতিটি পিলারের সংবাদ আর মহাসড়কে কিছু উন্নয়ন সাথে লস প্রজেক্ট স্যাটেলাইট আকাশে উড়ালে উন্নয়নের রোল মডেল হওয়া যায় না, প্রকৃত উন্নয়ন করতে হলে মানুষের মৌলিক চাহিদাগুলির উন্নয়ন করতে হয়, সাংবিধানিক শর্ত অনুসারে সরকার এগুলো করতে বাধ্য। চলুন দেখি এই দুঃসময়ে আমাদের উন্নয়নের চিত্র।

ফ্রেব্রুয়ারিতে শেষ দিকে যখন সবাই আওয়াজ তুললো করোনা প্রতিরোধে এখুনি প্রস্তুতি নিন, নিরব সরকার, শুধু ঢোল পিটালো প্রস্তুতি বিশাল! আর শক্তিশালী আমরা! যখন দোরগোড়ায় পৌঁছালো করোনা তখন ডাক্তাররা বলল তাদেরকে চাহিদা মত সুরক্ষা সামগ্রী দেওয়া হচ্ছে না, সরকার দাবি করলো তারা মিথ্যা বলছে, গুজব। গলা টুটি চেপে অনেকের মুখ বন্ধ করার চেষ্টা হলো, খাওয়ার নিয়ে কথা বলায় নার্সদের সংবাদ মাধ্যমে কথা বলা বন্ধ! ডাক্তারদের দাবি তখন কত সঠিক ছিল তা এখন গণহারে তাদের আক্রান্ত হওয়া থেকে উপলব্ধি করা যাচ্ছে। গুজব বলে উড়িয়ে দিয়ে সত্য কে আড়াল করা যায় না, আর উন্নয়নের বুলি দিয়ে প্রকৃত উন্নয়ন হয় না।



এখন শুনছি ভিআইপিদের জন্য আলাদা ইউনিট হচ্ছে হাসপাতালে, এটা এ দেশে অবশ্য স্বাভাবিক, কারণ এখন ক্ষমতায় যাওয়ার জন্য এদের টাকা আর লাঠিয়াল বাহিনী দরকার হয়, জনগণের দরকার হয় না অতএব তাদের এটা অধিকার। তবে গত বছর এক রায়ে আদালত নাকি বলেছিল, পিএম আর রাষ্ট্রপতি ছাড়া সবাই রাষ্ট্রের চাকর!! আফসোস! চাকরে এখন ছড়ি ঘুরায় আর মালিক কাঁদে নিরবে!!

খাদ্য স্বয়ংসম্পূর্ণ আমরা? সরকারের গুদাম ভর্তি চাল, ডাল, তেল! তাহলে বাজারে ২২০০ টাকার বস্তা চাউল কেন ২৫০০ টাকা? কেন মোটা ডাউল ৬০ থেকে ১০০! নিত্য প্রয়োজনীয় দ্রব্যের মূল্য হু হু করে বাড়ছে, বাজার মনিটিরং করবে কে?
ইতিমধ্যে নাভিশ্বাস শুরু হয়েছে নিম্ন মধ্যবিত্তের, তাহলে এখুনি কেন গুদামজাত দ্রব্য বাজারে ছেড়ে বাজারে নিয়ন্ত্রণের চেষ্টা হচ্ছে না? নাকি এটাও করোনা প্রস্তুতির মত ফাঁকা বুলি?

নাকি উন্নয়নের মহাসড়ক হয়েছে কিন্তু উন্নয়নের গাড়ি এখনো তৈরি হয়নি তাই হয়তো উন্নয়নের সুফল জনগণের দোরগোড়ায় পৌঁছাচ্ছে না।

উন্নয়নের সড়কে লগইন করেছি, অনুগ্রহপূর্বক অপেক্ষা করছি, জানি না এ অপেক্ষা কত সময়ের?
সর্বশেষ এডিট : ২২ শে এপ্রিল, ২০২০ বিকাল ৪:৪৪
৯টি মন্তব্য ৮টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

শেখ হাসিনা ও তাঁর মন্ত্রীবর্গের দেশবাসীর কাছে ক্ষমা চাওয়া উচিত নয় কি?

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ২৩ শে জুন, ২০২৬ সন্ধ্যা ৬:৪৪

"হে কাবা! তুমি কতই না উত্তম, তোমার সুঘ্রাণ কতই না চমৎকার! তোমার মর্যাদা কতই না মহান! তবে সেই সত্তার শপথ, যাঁর হাতে মুহাম্মদের প্রাণ! নিশ্চয়ই আল্লাহর কাছে একজন মুমিনের জান,... ...বাকিটুকু পড়ুন

স্পর্শে_ _ _ _ _

লিখেছেন মায়াস্পর্শ, ২৩ শে জুন, ২০২৬ সন্ধ্যা ৭:০০

-কি পাও আমার মাঝে ?
-দুটি চোখ।
যেখানে আমার সর্বসুখ নিহিত,
ছমছমে সন্ধ্যা, ভয় জাগানিয়া অন্ধকার রাত,
এসব বৃথা হয়ে যায়,
তোমার একটি ছোঁয়ায়।
তোমার চোখের একটি পলক, আমার হাজার বছর,
আর কি... ...বাকিটুকু পড়ুন

মরীচকাি ও নক্ষত্র

লিখেছেন মহিউদ্দিন হায়দার, ২৩ শে জুন, ২০২৬ রাত ৮:১০


মেয়েটি অত্যন্ত শান্ত ভঙ্গিতে টিস্যু পেপার দিয়ে ঠোঁটের কোণ মুছে নিল। তারপর সরাসরি আমার চোখের দিকে তাকিয়ে অবলীলায় বলল, "নীল, আমি প্রেগন্যান্ট!"
আমি তখন চায়ের কাপে সবেমাত্র একটা অসতর্ক চুমুক দিয়েছি।... ...বাকিটুকু পড়ুন

বেসুরো গলায় গান গাওয়ার অপরাধে

লিখেছেন মাহদী হাসান শিহাব, ২৩ শে জুন, ২০২৬ রাত ৯:০৯


ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) বাংলা বিভাগের অধ্যাপক চৌধুরী মো. তাশরিক-ই-হাবিবকে একাডেমিক কার্যক্রম থেকে অব্যাহতি দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে

যে কোন সিদ্ধান্ত নেওয়ার সময় পপুলিস্ট দিক ও ন্যায়বিচারের দিক উভয়ই খেয়াল রাখতে... ...বাকিটুকু পড়ুন

=কিছু গোপন ব্যথা রেখে দিলাম অন্তরে=

লিখেছেন কাজী ফাতেমা ছবি, ২৪ শে জুন, ২০২৬ রাত ৯:৪৩



আমার হয়ে থাকুক কিছু
মন কুঠুরির আড়াল হয়ে
দুঃখগুলো যাক না নিরব
একটু করে ক্ষয়ে ক্ষয়ে।

বাড়ুক ব্যথা বুকের গহীন
কেউ না জানুক গোপন থাকুক
ব্যথার কাঁপন উঠুক না হয়;
হেলা বুকে কষ্ট আঁকুক।

যাক না এমন... ...বাকিটুকু পড়ুন

×