somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

১৯৯১-এ কোয়ালিশন সরকার গঠনের প্রস্তাব দিয়েছিল আ. লীগ - জামায়াত

২৮ শে জুলাই, ২০১০ রাত ৯:৩১
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

বাংলাদেশ জামায়াতে ইসলামীর ভারপ্রাপ্ত সেক্রেটারি জেনারেল এটিএম আজহারুল ইসলাম দাবি করেছেন, ১৯৯১ সালের জাতীয় নির্বাচনের পর আওয়ামী লীগ কোয়ালিশন সরকার গঠনের জন্য জামায়াতের কাছে প্রস্তাবসহ প্রতিনিধি পাঠিয়েছিল। কিন্তু সে প্রস্তাবে তারা রাজি হয়নি। আজ বুধবার বিকেলে দলের কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এ দাবি করেন। তিনি বলেন, রাজাকার বাহিনী গঠনের সাথে জামায়াত ও ইসলামী ছাত্র সংঘের কোন সম্পর্ক ছিল

না। প্রকাশিত সরকারি গেজেটে রাজাকার বাহিনীর সদস্যদের তালিকায় জামায়াত নেতাদের কারো নাম নেই।

এ সময় তিনি গত ২৬ জুলাই আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চেয়ারম্যান বিচারপতি নাজমুল হকের নেতৃত্বে ৩ সদস্যের ট্রাইব্যুনালে জামায়াতের শীর্ষ ৪ নেতার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারির নিন্দা ও প্রতিবাদ জানান।

১৯৭২ সালের দালাল আইনের কথা উল্লেখ করে আজহারুল ইসলাম বলেন, এই আইনে প্রায় ১ লাখ লোককে গ্রেফতার করা হয়। এদের মধ্যে ৩৭ হাজার ৪৭১ জনের বিরুদ্ধে অভিযোগ আনা হয়। সাক্ষ্য-প্রমাণের অভাবে ৩৪ হাজার ৬২৩ জনের বিরুদ্ধে কোন মামলা হয়নি। ২ হাজার ৮৪৮ জনকে বিচারের জন্য সোপর্দ করা হয়। বিচারে ৭৫২ জনের বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত হয়। ১৯৭৩ সালের ৩০ নভেম্বর বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সাধারণ ক্ষমা ঘোষণার পর বাকিরা মুক্তি পায়। যুদ্ধে অংশগ্রহণকারী পাকিস্তানি সেনাবাহিনীর ১৯৫ জনকে তৎকালীন আওয়ামী লীগ সরকার তদন্তের মাধ্যমে যুদ্ধাপরাধী হিসেবে চিহ্নিত করে। তখন আর কাউকে যুদ্ধাপরাধী বলে চিহ্নিত করা হয়নি।

পাশাপাশি জামায়াতে ইসলামীর শীর্ষ নেতাসহ বিরোধী দলের সকল নেতাকর্মীর মুক্তি, গ্যাস, বিদ্যুৎ, পানি, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি রোধ, রমজানের পবিত্রতা রক্ষার দাবিতে ও সরকারের জুলুম-নির্যাতন, আইন-শৃঙ্খলা পরিস্থিতির অবনতির প্রতিবাদে বাংলাদেশ জামায়াতে ইসলামীর পক্ষ থেকে কর্মসূচি ঘোষণা করা হয়। কর্মসূচির মধ্যে রয়েছে ২৯ জুলাই সারা দেশে বিক্ষোভ-সমাবেশ, ৩০ জুলাই দোয়া দিবস পালন, আগামী ৪, ৫ ও ৬ আগস্ট সারা দেশে সমাবেশ ও গণসংযোগ, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, আইন-শৃঙ্খলা পরিস্থিতির অবনতির প্রতিবাদে এবং গ্যাস, বিদ্যুৎ, পানি ও রমজানের পবিত্রতা রক্ষার দাবিতে আগামী ৮ ও ১০ আগস্ট সমাবেশ ও মিছিল।

এ সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন দলের সহকারী সেক্রেটারি জেনারেল অধ্যাপক মুজিবুর রহমান, প্রচার বিভাগের সেক্রেটারি তাসনীম আলম, মহানগর সেক্রেটারি হামিদুর রহমান আযাদ এমপি প্রমুখ।

সূত্রঃ শীর্ষ নিউজ
সর্বশেষ এডিট : ২৮ শে জুলাই, ২০১০ রাত ৯:৩২
১০টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

আল্লাহর সাথে আমার দিদার কেমন ছিল?

লিখেছেন মহাজাগতিক চিন্তা, ২০ শে এপ্রিল, ২০২৬ রাত ৯:১২



আমি বিশ্বাসী মানুষ। আমার আল্লাহর দিদারে বিশ্বাস আছে। আল্লাহর সাথে আমার দিদার হয়েছে চার বার। প্রথমবার আমি স্বপ্নে দেখলাম হাসরের মাঠ। পূর্বে জাহান্নামের গভীর খাদ। খাদের উত্তর পাড়ে... ...বাকিটুকু পড়ুন

তারেক রহমান: বগুড়ায় খাল খননের কিছু নেই, হসপিটালের অবস্থা দেখেন এখানে

লিখেছেন অপলক , ২০ শে এপ্রিল, ২০২৬ রাত ৯:৪১

বর্তমান প্রধানমন্ত্রী আমি যাকি বলি God Gifted Surprise Prime minister আজ (২০এপ্রিল২০২৬) বগুড়া সফরে এসেছিল। অপ্রয়োজনীয় এজেন্ডা বেশি যা তার অদূরদর্শীতার পরিচয় দেয়।

বগুড়াতে খাল খননের কিছু নেই। এখানে ডিগ্রি কলেজ... ...বাকিটুকু পড়ুন

এসএসসি - এইচএসসি বাচ্চারা সাবধান হয়ে যাও।

লিখেছেন সৈয়দ কুতুব, ২১ শে এপ্রিল, ২০২৬ রাত ১২:৩২


ছবিতে আমাদের সবার প্রিয় মিলন স্যার। বয়স ৭০ এর কাছাকাছি হলেও স্যারের ছোটাছুটি থামেনি, বরং মনে হয় বয়সটা স্যারের কাছে একটা সংখ্যা মাত্র, যেটা স্যার পাত্তাই দেন না। স্যারের... ...বাকিটুকু পড়ুন

সকালে শিক্ষক, বিকালে সবজি বিক্রেতা

লিখেছেন ঢাকার লোক, ২১ শে এপ্রিল, ২০২৬ ভোর ৫:৪৯


মাননীয় শিক্ষামন্ত্রীর বিভিন্ন আলোড়ন সৃষ্টিকারী পদক্ষেপে যখন মিডিয়া জগৎ সয়লাব এমনি সময় হটাৎ করেই ইউ টিউবে একটা ভিডিও চোখে পড়লো। ২ মিনিটের এ ভিডিওটা সেলফ এক্সপ্লানেটোরি ,... ...বাকিটুকু পড়ুন

মায়াময় স্মৃতি, পবিত্র হজ্জ্ব- ২০২৫….(৯)

লিখেছেন খায়রুল আহসান, ২১ শে এপ্রিল, ২০২৬ সকাল ১১:১৬

অষ্টম পর্বের লিঙ্কঃ পবিত্র হজ্জ্ব- ২০২৫ এর মায়াময় স্মৃতি….(৮)

১০ই জিলহজ্জ্ব তারিখে (০৬ জুন ২০২৫) সূর্যোদয়ের আগেই আমরা মুযদালিফা থেকে রওনা হয়ে সকাল সকাল ‘বড় জামারাত’ বা জামারাত আল... ...বাকিটুকু পড়ুন

×