somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

পোস্টটি যিনি লিখেছেন

শাহীন ভূইঁয়া
আমার স্বপ্ন ছিল ঘাতক রাজাকারদের বিচার ও বঙ্গবন্ধু হত্যার বিচার জীবদ্দশায় দেখার। আমার আর কোনো চাওয়া নেই তবে জামাতের সব ব্যবসা প্রতিস্ঠান অচিরেই বাংলাদেশে বন্ধকরা উচিত। না হলে ওরা আবার অঙ্কুর উদগম করবে এই মাটিতেই।

খুলনায় গণমঞ্চে শ্লোগান, গণসংগীত ও কবিতার ভাষায় প্রতিবাদের ঝড় কাদের মোল্লার ফাঁসি না হওয়া পর্যন্ত রাজপথ ছাড়বে না জনতা

০৮ ই ফেব্রুয়ারি, ২০১৩ দুপুর ১২:১২
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

জামায়াতে ইসলামীর সহকারি সেক্রেটারী জেনারেল আব্দুল কাদের মোল্লার যাবজ্জীবন কারাদন্ড বাতিল করে ফাঁসির রায় ঘোষণা না হওয়া পর্যন্ত রাজপথ ছাড়বে না জনতা। আন্দোলন অব্যাহত রাখার লক্ষ্যে গতকাল বৃহস্পতিবার নগরীর শিববাড়ী মোড়ে স্থাপিত হয়েছে নির্দলীয় গণমঞ্চ। এ মঞ্চে নেই কোন রাজনৈতিক দলের ব্যানার। নেই কোন রাজনৈতিক নেতাদের বক্তৃতা দেয়ার সুযোগ। গণমঞ্চ থেকে রাজাকারদের ফাঁসির দাবিতে শ্লোগান, গণসংগীত, দেশাত্মবোধক গান ও কবিতা পাঠ করা হচ্ছে। গতকাল বৃহস্পতিবার সকাল থেকে শুরু হওয়া এ মঞ্চের আন্দোলন চলবে কাদের মোল্লার ফাঁসির রায় না হওয়া পর্যন্ত। গণমঞ্চে বিভিন্ন শ্রেণী-পেশার মানুষ যোগদান করে যুদ্ধাপরাধীদের বিচার দাবি জানাচ্ছেন সমস্বরে। আন্দোলনের ঢেউয়ে ফুঁসে উঠেছে খুলনা মহানগরী।
এদিকে খুলনা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে মুক্তিযুদ্ধের ভাস্কর্য অদম্য বাংলার নিকট থেকে বিশ্ববিদ্যালয়ের ১নম্বর ও ২নম্বর একাডেমিক ভবন ও ক্যাফেটেরিয়া পর্যন্ত দীর্ঘ এক মানববন্ধনে বিপুল সংখ্যক শিক, কর্মকর্তা, কর্মচারি ও ছাত্র-ছাত্রীরা অংশ নেন। এ সময় বক্তৃতা করেন উপাচার্য প্রফেসর ড. ফায়েক উজ্জামান, ট্রেজারার ফকির আবু হোসেন, রেজিস্ট্রার(ভারপ্রাপ্ত) প্রফেসর ড. সমীর কুমার সাধু, সাবেক ভিসি প্রফেসর ড. মোঃ সাইফুদ্দিন শাহ্, প্রফেসর ড. মনিরুল ইসলাম, প্রফেসর ড. আফরোজা পারভীন, প্রফেসর আহমেদ আহসানুজ্জামান, ছাত্র বিষয়ক পরিচালক ড. অনির্বাণ মোস্তফা প্রমুখ। এছাড়াও মানবতা বিরোধী চিহ্নিত ঘৃণিত যুদ্ধাপরাধীদের সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করার দাবিতে খুলনা বিশ্ববিদ্যালয়ে গতকাল বৃহস্পতিবার বেলা সাড়ে ১২টায় এক মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়।
অপরদিকে, একই দাবিতে সকাল ১১টায় বিএল কলেজ মুক্তিযোদ্ধা স্মৃতি ভাস্কর্য প্রান্ত থেকে সর্বদলীয় ছাত্র ঐক্য পরিষদের এক বিােভ মিছিল এলাকার প্রধান প্রধান সড়ক প্রদণি করে। পরে খুলনা-যশোর মহাসড়কের ওপর এক সমাবেশে মিলিত হয়। মেহেদী হাসান মোড়লের সভাপতিত্বে সভায় বক্তৃতা করেন পলাশ মন্ডল, এম ইসরাফিল জনি, উজ্বল দাস, নিশাত ফেরদৌস, মোঃ কামরুজ্জামান, শোয়েব মুন্সি, হিরন্ময় মন্ডল, মাজেদুর শিপন, অরুণ দেবনাথ, আলী আকবর, আলমগীর, মেহেদী রাসেল, নাঈম খান শান্ত, আব্দুল্লাহ, নাজমুল, সুজন, জাকির, হাসিব, বজলু, প্রশান্ত, বাপ্পি, মুক্তিপাল প্রমুখ।
বিকেলে সম্মিলিত সাংস্কৃতিক জোট নগরীর দৌলতপুর শাখার উদ্যোগে উত্তরা ব্যাংক চত্বরে এক সমাবেশে অনুষ্ঠিত হয়। সমাবেশে সভাপতিত্ব করেন জোটের সভাপতি শেখ মফিজুর রহমান হিরু। বক্তৃতা করেন শেখ সৈয়দ আলী, অ্যাডভোকেট মিনা মিজানুর রহমান।
এছাড়া কাদের মোল্লার ফাঁসির দাবিতে দুুপুর ১টায় নগরীর সাত রাস্তা মোড়ে স্বাধীনতা চিকিৎসক পরিষদের উদ্যোগে সমাবেশ ও মিছিল অনুষ্ঠিত হয়। সমাবেশে সভাপতিত্ব করেন স্বাধীনতা চিকিৎসক পরিষদ খুলনা জেলা শাখার সভাপতি ডা. শেখ বাহারুল আলম। বক্তৃতা করেন ডা. ধীরাজ মোহন বিশ্বাস, ডা. মেহেদী নেওয়াজ, ডা. ডালিয়া আক্তার, ডা. বঙ্গকমল বসু, ডা. মামুনুর রশীদ প্রমুখ। সমাবেশ শেষে একটি বিক্ষোভ মিছিল নগরীর প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে শিববাড়ী মোড়স্থ গণমঞ্চে যোগ দেয়। একই দাবিতে বাংলাদেশ মহিলা পরিষদ খুলনা জেলা কমিটির উদ্যোগে নগরীর পিকচার প্যালেস মোড়ে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে সভাপতিত্বে করেন অধ্যক্ষ দোলায়ারা বেগম। বক্তৃতা করেন রসু আক্তার, অজন্তা মজুমদার, এ্যাড. পপি ব্যানার্জী, এ্যাড. জাহানারা পারবিন, এ্যাড. নমিতা গোলদারসহ সংহতি প্রকাশ করে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ বক্তৃতা করেন। ....courtesy...local newspaper
২টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

সাধু ভাষায় প্রশ্ন, উত্তর চলতি ভাষায়!

লিখেছেন জুল ভার্ন, ১৬ ই নভেম্বর, ২০২৬ রাত ১০:১৪



সাধু ভাষায় প্রশ্ন, উত্তর চলতি ভাষায়!

হাউকাউ উপভোগ করতে টিভিতে সংসদীয় কার্যক্রমের নিয়মিত দর্শক আমি। বিশেষ ভাবে স্পিকার হাফিজ উদ্দিন আহমেদ স্যারের সংসদ পরিচালনা আমি উপভোগ করি। বাংলাদেশের সংসদীয় ইতিহাসে শামসুল... ...বাকিটুকু পড়ুন

বিআরটিএ (BRTA)র সেবার অন্তত: দুটি ক্ষেত্রে নিন্দা জানাই

লিখেছেন অপলক , ১৬ ই নভেম্বর, ২০২৬ রাত ১০:৫৬



বিআরটিএ(বাংলাদেশ সড়ক পরিবহণ কর্তৃপক্ষ) তথা সরকারের উপর আমার কিছু সরল মনের ক্ষোভ আছে। কারনটা হল, টাকা দিয়ে সেবা না পাওয়া, যা কিনা স্পষ্ট ফাকিবাজি, জিম্মি করে টাকা আদায়ের পর্যায়ে... ...বাকিটুকু পড়ুন

সংস্কৃতির নামে রাজনীতি, নাকি রাজনীতির নামে সংস্কৃতি?

লিখেছেন সৈয়দ কুতুব, ১৭ ই নভেম্বর, ২০২৬ রাত ১:৩৯


শেখ হাসিনা দেশে ফিরছেন, এই ইস্যুকে কেন্দ্র করে রাজনীতির মাঠ গরম করার চেষ্টা করছে আওয়ামী লীগ। বাংলাদেশের রাজনৈতিক সংস্কৃতি যারা কিছুটা বোঝেন, তাদের কাছে বিষয়টি নিয়ে খুব বেশি মাথাব্যথা... ...বাকিটুকু পড়ুন

গল্প- জ্যাকেট সমাচার

লিখেছেন হুমায়রা হারুন, ১৭ ই নভেম্বর, ২০২৬ সকাল ১১:২৬

- তুমি কি এখন ঘুমাবা?
- হ্যা
- বাইরে যাচ্ছে না তাহলে?
- না। কেন?
- তোমার ফ্লানেলের ভারী, এই জ্যাকেটটা দিবা?
- হ্যা দিব। কি করবে?
আমারটার সাথে মেশিনে দেব ধোবার জন্য। আমি... ...বাকিটুকু পড়ুন

চারজন মহান সাহিত্যিক, দুটি আদর্শ- আমি কোন পথে? মন যা বলে, যুক্তি দেখায় অন্যপথ

লিখেছেন সুব্রত দত্ত, ১৭ ই নভেম্বর, ২০২৬ রাত ৯:১২

বাবা পেশায় ছিলেন হিসাবরক্ষক। চাকরি করতেন গার্মেন্টেস-এ হিসাবরক্ষণ বিভাগে। কিন্তু পড়েছিলেন বাংলা সাহিত্যে। ছিলেন রবীন্দ্রনাথের অন্ধভক্ত। মৃত্যুর আগের কিছুদিন পড়েছিলেন উর্দু সাহিত্যের ছোটগল্পগুলো, আমারই কল্যাণে এবং অবাক হয়েছিলেন, রবীন্দ্রনাথের বাইরেও... ...বাকিটুকু পড়ুন

×