somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

পোস্টটি যিনি লিখেছেন

শাহীন ভূইঁয়া
আমার স্বপ্ন ছিল ঘাতক রাজাকারদের বিচার ও বঙ্গবন্ধু হত্যার বিচার জীবদ্দশায় দেখার। আমার আর কোনো চাওয়া নেই তবে জামাতের সব ব্যবসা প্রতিস্ঠান অচিরেই বাংলাদেশে বন্ধকরা উচিত। না হলে ওরা আবার অঙ্কুর উদগম করবে এই মাটিতেই।

প্রায় বিলুপ্ত কালোমুখী হনুমানের খাদ্য সরবরাহ আজ থেকে বন্ধ !

০১ লা জুলাই, ২০১৪ সকাল ১০:০৭
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

যশোর জেলার কেশবপুরে বিরল প্রজাতির কালোমুখো হনুমানের সরকারী খাদ্য সরবরাহ আজ ১ জুলাই থেকে বন্ধ হয়ে গেছে।
জানা গেছে, কেশবপুরের বিভিন্ন অঞ্চলে কালোমুখো হনুমান বিচরণ করে আসছে দীর্ঘবছর যাবত। ক্রমান্বয়ে হনুমানের সংখ্যা বিলুপ্তির পথে যাওয়ার কারণে এই প্রজাতিকে রক্ষণাবেক্ষণের জন্য বে-সরকারী সংস্থার পাশাপাশি সরকারীভাবে এদের মাঝে প্রতিদিন খাদ্য সরবরাহ করে আসছে। কেশবপুরে বনবিভাগ কর্মকর্তা ইউনূচ আলী জানান, ২০১৩-১৪ অর্থবছরে বিরল প্রজাতির কালোমুখো হনুমানের জন্য সম্পূর্ণ সরকারীভাবে বনবিভাগের তত্ত্বাবধানে কেশবপুরে ৬টি পয়েন্টে প্রতিদিন ১ হাজার ৮শ টাকার খাদ্য সরবরাহ করা হত। শুরুতে হনুমানের সংখ্যা ৪৮৫টি থাকলেও বর্তমানে তা অনেক বেড়েছে। ঠিক সেই মুহূর্তে ২০১৪-১৫ অর্থবছরের শুরুতেই আজ ১ জুলাই থেকে হনুমানের খাদ্য সরবরাহ বন্ধ হয়ে গেছে। তাদের আগামী অর্থবছরের খাদ্য সরবরাহের জন্য প্রকল্প তৈরী করে পাঠানো হলেও তা এখনও অনুমোদন হয়ে আসেনি। যার কারণে আজ ১ জুলাই থেকে তাদের খাদ্য সরবরাহ বন্ধ হয়ে গেছে। এ ব্যাপারে উপজেলা নির্বাহী অফিসার আবু সায়েদ মোঃ মনজুর আলম জানান, এই বিরল প্রজাতির হনুমানের জন্য সরবরাহকৃত খাদ্য টেন্ডার প্রক্রিয়া সম্পন্ন হওয়ার আগ পর্যন্ত বন্ধ হয়ে যাওয়ার কারণে তাদেরকে সংরক্ষণের জন্য প্রতিদিন ১ হাজার ৮শ টাকা খাদ্য সরবরাহের জন্য টেন্ডার ওপেন হবে। এই প্রক্রিয়া সম্পন্ন করতে প্রায় ১ মাস সময় লাগবে। আপাত কালীন সময়ে জরুরী ভিত্তিতে জেলা প্রশাসকের মাধ্যমে ৩ মেঃ টন গম বরাদ্দ পাওয়া গেছে। জীব বৈচিত্রের সংরক্ষনকারী সংগঠন গুলোর দৃষ্টি আকর্ষন করছি।
৩টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

ইসলাম ও বিজ্ঞান এআই বিবেচনায় আমার ফরিদ আহমদ চৌধুরী ব্লগের সেরা পোষ্ট

লিখেছেন মহাজাগতিক চিন্তা, ০৪ ঠা অক্টোবর, ২০২৬ রাত ৮:৪৪



# কপি করা যায় না বিধায় এআই তারমত করে পোষ্টটি সাজিয়ে দিয়েছে

ইসলাম ও বিজ্ঞান
লেখক: ফরিদ আহমদ চৌধুরী
প্রকাশিত: ২৮ নভেম্বর ২০১৮
আল্লাহ, নবী (সা.) ও পরকাল ইসলামের প্রধান আলোচ্য বিষয়;... ...বাকিটুকু পড়ুন

১৯৭১ ডিসেম্বর ১০-১৬: বিশ্ব বাংলাদেশকে নিয়ে তৃতীয় বিশ্বযুদ্ধের দ্বারপ্রান্তে ছিল

লিখেছেন কলাবাগান১, ০৪ ঠা অক্টোবর, ২০২৬ রাত ৯:১১


লিখা টির ইতিহাস ভিত্তিক ইনফো এআই থেকে সংগৃহীত

আমরা সবাই জানি যে ১৯৭১ সনের ১৬ই ডিসেম্বর বিকেলে পাকিস্হান হানাদার বাহিনী আত্মসমর্পন করে মিত্রবাহিনীর কাছে। কিন্তু আমরা অনেকেই হয়তো জানি না,... ...বাকিটুকু পড়ুন

চুক্তিতে নেই, তবু প্রবাসীদের আশা: NCT দিলেই মিলবে ভিসা ?

লিখেছেন সৈয়দ কুতুব, ০৫ ই অক্টোবর, ২০২৬ ভোর ৪:০০


জনগণের ভোটে নির্বাচিত সরকারের কাছে জনগণের প্রত্যাশা ছিল, বিগত অনির্বাচিত সরকারের সকল প্রজেক্ট পর্যালোচনা করা হবে। দেশের স্বার্থবিরোধী হলে তা বাদ দেওয়া হবে। কিন্তু সরকার তো আগের দেখানো... ...বাকিটুকু পড়ুন

গুগল এ.আই. - প্রফেশনাল সার্টিফিকেট পেয়ে গেলাম

লিখেছেন ইফতেখার ভূইয়া, ০৫ ই অক্টোবর, ২০২৬ ভোর ৬:৩৫


বিগত কয়েক বছর ধরেই অনলাইনে কোর্সেরাতে টুকটাক কোর্স করছি, মাঝে মধ্যেই সার্টিফিকেট পাচ্ছি। তবে প্রফেশনাল সার্টিফিকেট কোর্স কখনো করা হয় নি। বলে রাখা ভালো কোর্সেরা ফ্রি নয়, এখানে আপনাকে পে... ...বাকিটুকু পড়ুন

মদিনার মিষ্টান্ন, শ্রী ঘোষের দধি: সম্প্রীতির যে রেখা চোখে পড়ে না

লিখেছেন মুনতাসির, ০৫ ই অক্টোবর, ২০২৬ সকাল ৯:০৮



২০২১ সালের ডিসেম্বরে দেওয়া এক দীর্ঘ সাক্ষাৎকারে প্রয়াত লেখক, গবেষক ও বাম রাজনীতিক বদরুদ্দীন উমরকে দেশের সাম্প্রদায়িকতা নিয়ে প্রশ্ন করা হয়েছিল। ষাটের দশকে যিনি ‘সাম্প্রদায়িকতা’ নামে আস্ত একটা বই... ...বাকিটুকু পড়ুন

×