অবশেষে বিয়ের পিঁড়িতে বসছেন রেলমন্ত্রী (বিডি)
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
Tweet
খুলনানিউজ.কম:: তিনি আর চিরকুমার থাকছেন না। মন্ত্রিসভায় তাকে নিয়ে আর কেউ টিপ্পনি কাটতে পারবেন না। ৬৭ বছর বয়সে এসে ‘ব্যাচেলর’ জীবনের অবসান ঘটাতে যাচ্ছেন আপাদমস্তক রাজনীতিক রেলমন্ত্রী মুজিবুল হক। আগামী ডিসেম্বরেই তিনি বিয়ে করছেন বলে
জানা গেছে। তবে বিয়ের পাত্রী সম্পর্কে বিস্তারিত কিছু জানা যায়নি। মন্ত্রী নিজেও এ ব্যাপারে মুখ খুলছেন না। সূত্র জানায়, সোমবারের মন্ত্রিসভার বৈঠকে বেশ ক’জন মন্ত্রী অনুষ্ঠানিকভাবে রেলমন্ত্রীর বিয়ে নিয়ে আলোচনা করেন। প্রধানমন্ত্রী শেখ হাসিনা রাজধানীর মিন্টু রোডে মন্ত্রীপাড়ায় রেলমন্ত্রীর জন্য একটি বাড়ি বরাদ্দ দিতে গণপূর্ত মন্ত্রীকে নির্দেশনা দিয়েছেন।
মুজিবুল হক বর্তমান রাজধানীর ন্যাম ভবনে একটি ফ্ল্যাটে বাস করছেন। সংসদ সদস্য হিসেবে তাকে ফ্ল্যাটটি বরাদ্দ দেয়া হয়েছিল।
মন্ত্রীরা জানান, মুজিবুল হকের বিয়ে কথা শুনে প্রধানমন্ত্রী খুশি হয়েছেন। তিনি বলেন, “মুজিবুল হক এতদিন শুধু ইঞ্জিন ছিলেন, এখন তার সঙ্গে বগি যুক্ত হবে।”
আইনজীবী ও রাজনীতিবিদ মুজিবুল হকের জন্ম ১৯৪৭ সালে। এ পর্যন্ত তিনবার তিনি সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন। নেতাকর্মী অন্তপ্রাণ এই নেতা তৃণমূল রাজনীতি থেকে উঠে এসেছেন। এখনো তিনি নেতাকর্মী ছাড়া প্রতি বেলা খাবার গ্রহণ করেন না বলে জনশ্রুতি রয়েছে।
// ০২-০৯-২০১৪ //
Click This Link
১৩টি মন্তব্য ০টি উত্তর
আলোচিত ব্লগ
চেগা মিয়া

সকাল ৭ টা। আশ্বির্নের মাঝামাঝি।
হাজী শারাফত আলীর ছেলে মন খারাপ করে আকাশের দিকে তাকিয়ে আছেন। রাতে তার ভালো ঘুম হয়নি। তার ভাই বোনদের কথা মনে পড়লেই... ...বাকিটুকু পড়ুন
গল্পঃ চোরের উপরে বাটপারি!!!!!

টুং করে একটা নোটিফিকেশান আসলো।
ফাৎনার নড়াচড়া দেখে বুঝলাম, বড়শিতে একটা 'ব্রাউন ফিস' ধরা পড়েছে। এখন টেনে তোলার আগে খানিকটা খেলতে হবে। মৎস্য শিকারীরা জানে, এই কাজটা খুবই রোমাঞ্চকর... ...বাকিটুকু পড়ুন
তাওরাত ও যুক্তি দিয়ে কথা বলুন - ইহুদীরা আত্মসমর্পন করবেন
গানঃ 'My Name Is Palestine' - Garth Hewitt
লিংকঃ Click This Link

জ্ঞানী মানুষ যুক্তি পছন্দ করেন। জ্ঞানী মানুষ অজ্ঞানতার বেড়াজাল থেকে নিজেকে বের করে যুক্তির মাপকাঠিতে নিজের জীবনকে সাজায় বলে... ...বাকিটুকু পড়ুন
সাময়িক পোস্ট: বিদায়ের আগে

আমি নিজের লেখা ও অনুবাদ করা কিছু বই বের করতে চাই। এক্ষেত্রে কেউ কোনওভাবে সহযোগিতা করতে পারলে জানাবেন। গতকাল একজন নিয়মিত ব্লগারের মন্তব্যে ব্লগ বন্ধ হবার জোর সম্ভাবনার কথা জেনে... ...বাকিটুকু পড়ুন
জিন্নাহকে জানতে হলে পাকিস্তান আন্দোলনের ইতিহাস জানতে হবে। পর্ব-১

পাকিস্তান সৃষ্টির বছরখানেক আগে ১৯৪৬ সালে বোম্বে শহরের দুই নামকরা পার্সি ডাক্তার বুঝতে পেরেছিলেন যে ভারতের অন্যতম শীর্ষস্থানীয় রাজনীতিবিদ এবং আইনজীবী মোহাম্মদ আলী জিন্নাহর আয়ু আর বেশিদিন নেই। ডা.... ...বাকিটুকু পড়ুন

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।