"ব্যাপারী"
শাহজাহান আহমেদ
ব্যপারী, প্রেম চিননা?
নিত্যদিন ঠিকই কর মনের লেনা-দেনা।
আবেগের সওদা নিয়ে;
দেহ তরী ভাসিয়ে দিয়ে, দেশ বিদেশে ঘুরো।
হৃদয়ের ব্যাবসা কর।
নোঙ্গর ফেল কোন ঘাটেতে?
জলের দরে স্বপ্ন বিলাও কোন লাভেতে, কী আশাতে?
ব্যাপারী, মায়া বুঝ?
চোখ পাথারের সচ্ছ জলে পা ডুবিয়ে;
কার আঁচলে জল কর পান?
অশ্রুজলের মূল্য কত তোমার কাছে?
দীর্ঘশ্বাসের ওজন মাপ কেমন করে?
হাহাকার পরিমাপের নিক্তি আছে?
ব্যপারী, শান্তি বেচো?
কোন হাটেতে আশা বিকাও; সদাই কর কোন হাটেতে?
চৈত্র মাসের ভর দুপুরে,
ক্লান্ত হয়ে দু চোখ বুজ কোন ছায়াতে?
ব্যাপারী, মাঝে মাঝে তোমার চোখে
অশ্রু ঝরে কার মায়াতে?
(শাহজাহান আহমেদ)
সর্বশেষ এডিট : ৩১ শে জুলাই, ২০১৩ দুপুর ১২:৪৪

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




