somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

নয়নের মনি'র নির্দেশে গ্রেফতার হয় রনি

২৫ শে জুলাই, ২০১৩ সকাল ৭:৪৫
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

বাকশাল আওয়ামিলীগ সরকার আরো একটা ভুল করল! গোলাম মাওলা রনি কে গ্রেফতার করাটা অতিরঞ্জিত একটা ব্যাপার হয়ে গেল। এখানে যে একটা প্রতিহিংসার খেলা চলছিল সেটা অনেকেই বুঝেছে। অনেকে এখন বুঝতে চেষ্টা করছে।
মানুষ যখন দেখল কিছু-কিছু সংসদ সদস্যদের বিরুদ্ধে হত্যা, গুম এবং সন্ত্রাসের সুস্পষ্ট অভিযোগ থাকা সত্বেও তাঁরা ধরা-ছোয়ার বাহিরে দাপিয়ে বেড়াচ্ছে, আর গোলাম মাওলা রনির মত সর্বজন সন্মানিত যুক্তিবাদি তরুন একজন নেতাকে লঘু পাপে গুরুদণ্ড পেতে হচ্ছে। (বাংলাদেশের তথাকথিত আইন-বিচার ব্যাবস্থায় এটাকে তো লঘু পাপ বলাই যায়।) তখন যা বুঝার জনগণ বুঝে যায়।

গোলাম মাওলা রনি সবচেয়ে আলোচিত হয়েছিল আবুল হোসেনের দৌড়ে জিতে মন্ত্রী হওয়ার তথ্যটি প্রকাশ করে। তারপর তিনি অনেক বক্তব্য দিয়েছেন যা দলের পক্ষেও গেছে বিপক্ষেও গেছে। কিন্তু আমার মনে হয়না রনি এমন কোন বক্তব্য দিয়েছে যা আওয়ামিলীগ এবং প্রধানমন্ত্রী হাসিনা ওয়াজেদের স্বার্থে আঘাত লাগতে পারে। তিনি হয়তো সরকারের প্রভাবশালী ব্যক্তিবর্গের সমালোচনা করেছেন। শেয়ার বাজার নিয়ে কথা বলার সময় নাম এসেছে দরবেশের। রেলওয়ে নিয়ে কথা বলার সময় নাম এসেছে কালো বিড়ালের। পদ্মা সেতু নিয়ে আলোচনার সময় নাম এসেছে দেশপ্রেমিক(!) আবুল হোসেনের।
আসতেই পারে। বাংলাদেশের যে কোন মানুষই এই ব্যক্তিগণকে চিনে, তাঁদের দুর্নীতি সম্পর্কে সবাই জানে।

গোলাম মাওলা রনি দলের নেতা-কর্মী। মন্ত্রী,এমপিদের যতই সমালোচনা করুকনা কেন প্রধানমন্ত্রী হাসিনা ওয়াজেদের তোষামোদে তিনি নিজেকে সর্বদাই ব্যস্ত রাখতেন। প্রধানমন্ত্রীর নাম উচ্চারণের আগে তিনি "নয়নের মনি, মাথার মুকুট, হৃদয়ের স্পন্দন, মাথার তাঁজ!" ইত্যাদি উপমা ব্যবহার করতেন। এবং খুবই মধুর সুরে বলতেন "আমার নেত্রী।" আমি বুঝতে পারছি না সেই নয়নের মনিই নাকি রনিকে গ্রেফতারের নির্দেশ দিয়েছে! কেন?
সেই কেন'র কোন জবাব নাই। আমাদের প্রধানমন্ত্রীর আশেপাশে যে চাটুকাররা থাকে তাদের হয়তো গোলাম মাওলাকে নিয়ে ভয়, কোনদিক দিয়ে কোন উচিৎ কথাটা বলে কার সর্বনাশ করে বসে।

এখন কোন কিছুই বিশ্বাস করা যায়না। যা দেখি, মাঝে-মাঝে মনে হয় দেখায় কোন ভুল নাইতো? গোলাম মাওলার সাংবাদিক নির্যাতনের ভিডিওটা আমরা দেখেছি। আমার কাছেও বিষয়টা খুব অমানবিক মনে হয়েছে। কিন্তু ভিডিওটার আগের কোন ঘটনা কিংবা কাহিনী আমরা জানিনা।
যাই হোক, আমি আমার ক্ষুদ্র বিবেচনায় যা বুঝি তা হল গোলাম মাওলা রনিকে অবিলম্বে মুক্তি দেওয়া হোক। তাকে আবারো দেশের রাজনীতিতে এবং গণমাধ্যমে সক্রিয় হওয়ার সুযোগ করে দেওয়া হোক।
(শাহজাহান আহমেদ)
সর্বশেষ এডিট : ২৫ শে জুলাই, ২০১৩ সকাল ৭:৪৫
৬টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

কেয়া কি মানুষ ছিল?

লিখেছেন দানবিক রাক্ষস, ১২ ই নভেম্বর, ২০২৬ দুপুর ২:৪৬




সময়টা ভবিষ্যতের। পৃথিবী তখন এমন এক সময়ে পৌঁছেছে, যেখানে মানুষ আর যন্ত্রের মধ্যে পার্থক্য করা প্রায় অসম্ভব।
কৃত্রিম বুদ্ধিমত্তা বা AI এবং রোবোটিক প্রযুক্তি তখন অভাবনীয় উচ্চতায় পৌঁছেছে। বিজ্ঞানীরা এমন সব... ...বাকিটুকু পড়ুন

অপ্রকাশিত অনুভূতি

লিখেছেন ডি এইচ তুহিন, ১২ ই নভেম্বর, ২০২৬ দুপুর ২:৫৩

আনমনে তোমার পছন্দের গানটা গুনগুন করি,
রাস্তায় চেনা কোনো পারফিউমের গন্ধ পেলে থমকে দাঁড়াই।
জানি তুমি আর ফিরবে না,
তবুও বুকের বাঁ পাশটায় একটা অদ্ভুত শূন্যতা নিয়ে বেঁচে আছি।
ভালোবাসা মানে শুধু কাছে পাওয়া... ...বাকিটুকু পড়ুন

বিপ্লব-পরবর্তী সমাজে "বেয়াদব শ্রেণী"র উত্থান.....

লিখেছেন জুল ভার্ন, ১২ ই নভেম্বর, ২০২৬ রাত ৮:২০

বিপ্লব-পরবর্তী সমাজে "বেয়াদব শ্রেণী"র উত্থান.....

বিপ্লব মানে অন্যায় অবিচারের অচলায়তন ভেঙে পুনর্জন্ম। বিপ্লবের চেতনা কখনো অরাজকতার উৎস নয়। প্রকৃত বিপ্লব মানুষকে বিনয়ী করে, দায়িত্ববান করে, আলোকিত করে। ইতিহাস সাক্ষী- "every revolution... ...বাকিটুকু পড়ুন

ঘরের কর্তা (!)

লিখেছেন এস.এম. আজাদ রহমান, ১২ ই নভেম্বর, ২০২৬ রাত ৮:৩৮

ঘরের কর্তা (!)

বিয়ের আগে ছিলাম আমি বনের রাজা সিংহ,
এখন ঘরে ভেজা বিড়াল, নেই সে দাপট-চিহ্ন।

প্রথম রাতে কানে কানে বলেছিল "ওগো প্রিয়!"
এখন শুধু হুকুম আসে, "এটা ওটা দিও!"

বেতন পেলাম মাসের... ...বাকিটুকু পড়ুন

প্রসঙ্গ - এআই

লিখেছেন ঠাকুরমাহমুদ, ১৩ ই নভেম্বর, ২০২৬ রাত ৩:১৭



আদু ভাইয়ের গল্প জানেন না ব্লগে এমন কেউ কি আছেন? ইদানিং অনেক আদু ভাই মার্কা লোকজন দেখছি যারা নকল করেন, অন্যের লেখা দেখে কপি করেন, ফুটপাতের বই কপি করা... ...বাকিটুকু পড়ুন

×