মানব জমিন পত্রিকার একটা বিশেষ সংবাদ কী কেউ খেয়াল করেছেন?
একজন বাংলাদেশীর চিকিৎসার খরচ যোগাতে নিঃস হয়েছেন এক সৌদি নাগরিক! বড়ই হৃদয় বিদারক একটি গল্প। বাংলাদেশী মাহাবুব কয়েক বছর আগে ওমরা পালন করার জন্য সৌদি আরব যান। আসল উদ্দেশ্য ছিল পালিয়ে গিয়ে কাজ করা। (হজ্ব ভিসায় সৌদি যেতে টাকা কম লাগে।)
সৌদি আরব যাওয়ার পর যথা সময়ে মাহাবুব পালিয়ে এক সৌদি নাগরিকের কাছে গিয়ে কাজ নেন। এভাবে কয়েক বছর কাজ করার পর যখন সৌদি সরকার সকল অবৈধ শ্রমিকদের বৈধ হওয়ার সুযোগ দেন তখন মাহবুবের বস মাহবুবের নামেও বৈধতা প্রাপ্তির আবেদন করেন। সেজন্য মাহবুবের মেডিকেল চেকআপের প্রয়োজন হয়। মেডিকেল রিপোর্টে ধরা পড়ে মাহবুবের ব্রেন টিউমার হয়েছে। অপারেশন করতে হবে। দরিদ্র মাহবুবের কাছেও এত টাকা নাই অপারেশন করার জন্য। মানবতাবোধ থেকে তাঁর আপারেশন করানো মালিকের দায়িত্বের মধ্যে পড়ে।
মাহাবুবের ব্রেনে পর-পর দুইবার অপারেশন করাতে হয়েছে। আপারেশনের বিশাল অংকের খরচ বহন করতে গিয়ে মাহাবুবের মালিক তাঁর সমস্ত সম্পদ বিসর্জন দিয়েও প্রায় ত্রিশ হাজার রিয়াল ধার করেন। ঔষধ-পথ্য, চিকিৎসায় আরো টাকা লাগবে। তিনি তাঁর বন্ধু-বান্ধব সহ সকলের কাছে মাহবুবের চিকিৎসার জন্য সহযোগিতার হাত পেতেছেন।
কত বড় মহান সেই মানুষটি চিন্তা করেন। আপনি আমি হলে কি করতাম? স্বার্থের কষাঘাতে আপন ভাইয়ের পিঠেও এখন ছুড়ি মারতে কেউ চিন্তা করেনা। সেখানে কোথাকার কোন বিদেশী একজন দরিদ্র শ্রমিকের জন্য তিনি তাঁর সমস্ত সঞ্চয় নিঃশেষ করে মানুষের কাছে হাত পাতছে।
মাহবুব বাংলাদেশী নাগরিক। সে প্রবাসে হাড়ভাঙা পরিশ্রম করে এই রাষ্ট্রের জন্যই উপার্জন করেছে। রাষ্ট্রের প্রতি তাঁর যে দায় সে তা পুরণের চেষ্টা করেছে। আজ সে অসহায়। এখন রাষ্ট্রের দায়িত্ব তাঁর পাশে দাড়ানো। সবচেয়ে বড় কথা অন্যদেশের অন্য একজন মানুষ যে মমতা নিয়ে তাঁর দিকে সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছে সেই মহান মানুষটির কাছে কৃতজ্ঞতা জ্ঞাপন করাও রাষ্ট্রের দায়িত্বের মধ্যে পড়ে। আমার মনে হয় সৌদি আরবে অবস্থিত বাংলাদেশ দূতাবাসের মাধ্যমে মাহাবুবের চিকিৎসার সকল খরচ পৌছে দেওয়া এবং সেই বিশাল হৃদয়ের মানুষটিকে তাঁর উপযুক্ত পাওনা মিটিয়ে দেওয়া বাংলাদেশ সরকারের কর্তব্যের মধ্যে পড়ে।
ভালবাসার প্রতিদানে ভালবাসা দিতে হয়। হে নাম না জানা বৈদেশী, তুমি আমার দেশের সাধারণ খেটে খাওয়া একজন মানুষের প্রতি যে ভালবাসা দেখিয়েছ, আমরা বাংলাদেশের ১৮ কোটি মানুষের হৃদয়ের সমস্ত ভালবাসা তোমার তরে উৎসর্গ করলাম। পার্থনা করি তোমার জীবনে যেন কখনো ভালবাসার অভাব না আসে।
(শাহজাহান আহমেদ)

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


