কোথায় রাখি এত দুঃখ
কেমনে ভুলে থাকিরে
দুঃখ কোথায় রাখিরে!
অনটনের তাড়নায় প্রবাসে পাড়ি জমায়
মনটা যে তার আরব দেশে পাঁচটি বছর বন্ধী রয়,
কষ্ট লাঘব করার তরে বুকে কষ্ট লালন করে
দিন গুনে যায় বনের পাখি বন্ধী যেমন পিঞ্জিরায়।
বিধিই নিধানের নিধি বাড়ালনা তার পরিধি
বুকের আশা জমা রইল স্বপ্ন রইল বাকিরে.........।
সঙ্গতি নেই কিছুই হায়ের ঋণের ফাঁসি গলায় পরে
রঙ্গিন আসার স্বপ্ন বুনে প্রবাসে যায় সকল ছেড়ে,
ফুটবে হাসি প্রিয়ার মুখে সন্তানদের জড়াবে বুকে
বছর দুয়েক করে পার আসবে আবার বাড়ি ফিরে।
হায়রে পোড়া কপাল ঘুচলনারে তার অকাল
বিদেশ গিয়ে ভাগ্য দোষে পড়ল কঠিন বিমারে.........।
ঘরে নেই একটি দানা দিনে দিনে বাড়ে দেনা
এমন দুঃখে অশ্রু ঝরে বিদেশে মন টেকে না,
বৃদ্ধ বাবা আছে ঘরে অসুখে বিছানায় পরে
নেই এমন কোন সহায় হবে যে ঔষধ কেনা।
পাষাণে বাঁধলরে মন আসবে না সে করল পণ
ধনের অভাব মিটাইতে যাক না পরান পাখিরে......।
পাঁচ বছর পর ভাবল সে আসবে বাংলাদেশে
হাজার দুঃখ ভুলে এবার উঠবে সবে হেসে,
হায়রে বিধির বিধান হয়নারে কভু খণ্ডন
বাবুল নয় তার লাশের গাড়ি বাড়িতে পড়ল এসে।
বুক ফেটে যায় বেদনায় নিদারুণ এ ঘটনায়
চোখের জলে ভাসল সবে কেউ রইলনা বাকিরে......।

সর্বশেষ এডিট : ০২ রা মে, ২০১৬ রাত ২:০৫

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


