somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

মুক্তিযুদ্ধ কথন!!!

২৪ শে জানুয়ারি, ২০১৩ বিকাল ৫:৪৯
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

স্কুলের গণ্ডি পেরুনোর পরই হাতে পাই মুক্তিযুদ্ধ ভিত্তিক কিছু বই যা আমাকে মুক্তিযুদ্ধকে জানতে, সেই সময়কে অনুধাবন করতে সহায়তা করে। সেই সময়ের আবেগময় মনে গেঁথে গিয়েছিলো সেই চেতনা। মুক্তিযুদ্ধ না দেখা সত্তেও প্রবল ভাবে অনুভব করতাম। তখন থেকেই পাকিস্তানের প্রতি তীব্র আক্রোশ নিয়ে বড় হতে থাকি যার প্রভাব বেশ খানিকটা ক্রিকেটের মাঝেও পড়েছে। আজও আমি পাকি খেলোয়াড় কিমবা তাদেরই পা চাটা বাঙ্গালী পাখা (ফ্যান) দের ঘৃণা করি। আমি এই ব্যাপারে ভীষণ রকম গোঁড়া!! উদারতা দেখিয়ে বলতে পারিনা 'আরে খেলা হল খেলা, এর মাঝে মুক্তিযুদ্ধ টেনে আনার দরকার টা কি!!!'
মাঝে মাঝে মনে হতো এই যুদ্ধ যদি যুগ ব্যাপী চলতো তইলে হয়ত মানুষ আজীবন মুক্তিযুদ্ধকে বুকে লালন করত। আমরা বাঙ্গালিরা অসম্ভব সহজ সরল রূপী বোকা যার ফলশ্রুতিতে এইসব ঘৃণ্য রাজাকারেরা এই বাংলাদেশে দাপিয়ে বেড়াতে পারছে, ধর্ম নিয়ে ব্যবসা করতে পারছে।

যাই হোক, আমার এই আলোচনার কারণ হল সেই সময়ে আমি আমার খুব কাছের কোন বন্ধু কিমবা আত্মীয় স্বজন কাউকে পাইনি যে মুক্তিযুদ্ধ নিয়ে ভেবেছে, সবার মাঝেই দেখেছিলাম এড়িয়ে চলার প্রবণতা, হয়তবা তা ছিল নিতান্তই আগ্রহের কমতি। কিছু মানুষের মুক্তিযুদ্ধকে হেয় করার জন্য ঝোলায় ভরা ছিল দুর্গন্ধময় কুযুক্তি। রাজাকার কুলাঙ্গারগুলি যখন প্রথম স্মৃতিসৌধতে ফুল দিতে যায় ইচ্ছে হচ্ছিলো উটপাখির মত মাটিতে মুখ লুকাই। সেই থেকে মুক্তিযুদ্ধ নিয়ে খুব কমই বাৎচিত করেছি।
কিন্তু আজ কয়েক বছর যাবত দেখছি ব্লগ কিমবা ফেবুতে অন্য যুদ্ধ। নাহ যুদ্ধ তো শেষ হয়নি।
সবে তো শুরু!! তারুণ্যের এক বিশাল শক্তি এখান থেকেই জেগে উঠেছে, মানুষ জানছে মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস, মুক্তিযুদ্ধের চেতনায় আবারো তারা দৃপ্ত হচ্ছে। অনেককেই দেখছি মুক্তিযুদ্ধ নিয়ে তথ্যবহুল সুন্দর সুন্দর পোস্ট দিতে। মুক্তিযুদ্ধ নিয়ে লেখায় লেখায় ভরে যাক ফেবুর দেয়াল!! স্নায়ুতে স্নায়ুতে আবারো বেজে উঠুক যুদ্ধের দামামা!! আবর্জনা?? এইতো পরিষ্কার হলো বলে!!
ইতিহাস বিকৃত হয়ে বেশিদিন টিকে থাকতে পারেনা আমাদের মুক্তিযুদ্ধ এবং তার পরবর্তী সময় হল তার প্রমান।
সর্বশেষ এডিট : ২৪ শে জানুয়ারি, ২০১৩ বিকাল ৫:৪৯
৩টি মন্তব্য ২টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

মহাজন জিন্দা হ্যায়!!!

লিখেছেন শেহজাদ আমান, ০৮ ই মে, ২০২৬ সন্ধ্যা ৬:৪৭



মনে পড়ে, ঠিক এক বছর আগে গত বছর এই সময়ের দিকে ফেসবুক বা সোশ্যাল মিডিয়া ভেসে যাচ্ছিল 'মহাজন স্যারকে আরও ৫ বছর বাংলাদেশের সরকার প্রধান হিসেবে দেখতে চাই' টাইপের... ...বাকিটুকু পড়ুন

ধর্ম অটুট, মৌলভিরা নন: সমালোচনা মানেই অশ্রদ্ধা নয়

লিখেছেন কলিমুদ্দি দফাদার, ০৮ ই মে, ২০২৬ সন্ধ্যা ৭:২৬



নবী ইউসুফ (আ.)-এর সময় মিসরীয়রা 'আমুন' দেবতার পূজা করত। মিসরের শাসক আপোফিসকে তার পিতা তৎকালীন পুরোহিতদের কুচক্রী স্বভাব সম্পর্কে সতর্ক করেছিলেন। এই পুরোহিতরা ধর্মের দোহাই দিয়ে রাজ্যসভা থেকে... ...বাকিটুকু পড়ুন

শৈশব- কৈশোর বেলার গল্প

লিখেছেন রাজীব নুর, ০৮ ই মে, ২০২৬ সন্ধ্যা ৭:৪৭



আমাদের শৈশব ছিলো অতিশয় প্রাণপ্রাচুর্যময় যদিও শৃঙ্খলাপূর্ণ।
একালের মতো বিলম্বিত শয্যা ত্যাগ রীতিমতো গর্হিত অপরাধ! শয্যা ত্যাগ করেই বিশেষত অবকাশের দিন গুলোতে নিয়মিত গন্তব্য ছিলো কারো কারো খেলার... ...বাকিটুকু পড়ুন

কবিতাঃ পাখির জগত

লিখেছেন ইসিয়াক, ০৯ ই মে, ২০২৬ সকাল ৭:০০



টোনাপাখি লেজ নাচিয়ে গাইছে মধুর গান।
গান শুনে টুনিপাখি আহ্লাদে আটখান।

টোনা যখন উড়ে ঘুরে অন্য ডালে বসে।
টুনি এসে ঠিক তখনই বসে তারই পাশে।

বুলবুলিদের পাড়ায় আজ দারুণ শোরগোল।
নানা শব্দের... ...বাকিটুকু পড়ুন

মোহভঙ্গ!

লিখেছেন এস.এম. আজাদ রহমান, ০৯ ই মে, ২০২৬ সকাল ৭:৪৮



পদ্মা সেতু নিয়ে কত অপবাদই না দেয়া হয়েছিলো! বলা হয়েছিলো- বাংলাদেশ কখনো নিজস্ব অর্থায়নে এত বড় প্রকল্প করতে পারবে না। দুর্নীতির অভিযোগ তুলে বিশ্বব্যাংক সরে দাঁড়ায়। অথচ শেষ পর্যন্ত... ...বাকিটুকু পড়ুন

×