somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

মানবতার দিক থেকে বিবেচনা করলে ক্ষমা করে দিতে ইচ্ছে করে কিন্তু........

০৫ ই জানুয়ারি, ২০১৩ বিকাল ৫:১৪
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

পুলিশের হাতে নির্যাতিত ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র আব্দুল কাদের পুলিশ কর্মকর্তা হতে চান। সে লক্ষ্যে তিনি বিসিএস পরীক্ষাও দিয়েছেন।

৩৩তম বিসিএসে প্রিলিমিনারি পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার পর গত ২৬ ডিসেম্বর লিখিত পরীক্ষা শেষ করেছেন, ২০১১ সালে যার ওপর পুলিশের নির্যাতন দেশব্যাপী আলোচনা সৃষ্টি করেছিল।

পরীক্ষা কেমন হয়েছে- জানতে চাইলে আব্দুল কাদের ববলেন, “মোটামুটি ভালোই।”

কোন ক্যাডার পছন্দ করছেন- জানতে চাইলে হেসে তিনি উত্তর দেন- “পুলিশ।”

ওসি হেলাল উদ্দিনের ওপর প্রতিশোধ নিতেই এই সিদ্ধান্ত কি না- প্রশ্ন করা হলে কাদের বলেন, “ছোট বেলা থেকেই পুলিশ কর্মকর্তা হওয়ার আশা নিয়ে বড় হযেছি।”

ওসি হেলাল উদ্দিনের সঙ্গে ঘটনাটি একটি ‘বিছিন্ন ঘটনা’ ‍উল্লেখ করে তিনি বলেন, এর কারণে পুলিশ হওয়ার সাধ তো বাদ দিতে পারি না।

কাদের জানান, ওসি হেলালের বিরুদ্ধে মামলা প্রত্যাহার করতে মাঝে মাঝে কিছু লোক এসে প্রস্তাব দেয়।

“তাদেরকে বলি, মামলাটি আমি আদালতের নির্দেশে করেছি।”

ওসিকে কি ক্ষমা করতে চান- প্রশ্ন করা হলে কিছুক্ষণ চিন্তা করে কাদের বলেন, “মানবতার দিক থেকে বিবেচনা করলে ক্ষমা করে দিতে ইচ্ছে করে। ভাবি, উনার (ওসি) সন্তান-স্ত্রী তো কোনো ভুল করেনি। তার জন্য সবাই কষ্ট পাবে কেন? (হায়রে মানব সভ্যতা.. হে পুলিশ নামক পতিতার বাচ্ছারা দেখ বাংলার সন্তানদের উদারতা)

“কিন্তু যখন ওই দিনের ঘটনার কথা মনে পড়ে, তখন সব ধরনের মানবতাবোধ দূর হয়ে যায় মন থেকে।”

২০১১ সালে ১৫ জুলাই কাদেরকে খিলগাঁও থানা পুলিশ গ্রেপ্তার করে। পরে তাকে ডাকাতির প্রস্তুতির মামলার আসামি করা হয়।

কাদের জানান, তাকে ১৫ জুলাই রাতে সেগুন বাগিচায় দুর্নীতি দমন কমিশন (দুদক) কাযার্লয়ের সামনে থেকে আটক করে খিলগাঁও থানায় নিয়ে যাওয়া হয়।

“পরদিন সকালে ওসি নিজ কক্ষে একটি চাপাতি হাতে নিয়ে চাপাতির এদিক-ওদিক দেখে নিজেই বলেন, ‘দেখি ধার আছে কি না’; একথা বলেই একটি কোপ বসিয়ে দেয় আমার পায়ে।”

“সিনেমার খলনায়ক তার শত্রুকে যে ভাব নিয়ে আয়েশি ঢঙে কোপ দেয়, তাই মনে হচ্ছিল তাকে।”

কাদেরকে গ্রেপ্তারের পর ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা বিক্ষোভে ফেটে পড়ে। ঘটনাটি নজরে এলে উচ্চ আদালতও এতে হস্তক্ষেপ করে।

আদালতের নির্দেশে আইন মন্ত্রণালয় ও পুলিশ বিভাগ দুটি তদন্ত কমিটির গঠন করে এবং খিলগাঁও থানার তৎকালীন ওসি হেলাল উদ্দিন, এসআই আলম বাদশাহ ও এএসআই শহীদুর রহমানকে সাময়িক বরখাস্ত করে।

প্রাণ রসায়ন বিভাগের ছাত্র কাদের অসুস্থ শরীর নিয়েই দ্বিতীয় বিভাগে পাস করেন। বিসিএসের পাশাপাশি আগামী ২৫ জানুয়ারিতে বাংলাদেশ ব্যাংকের কর্মকর্তা পদে নিয়োগের একটি পরীক্ষার প্রস্তুতিও নিচ্ছেন তিনি।

ব্যাংকের পরীক্ষা থাকলে তার প্রবল ইচ্ছা পুলিশ কর্মকর্তা হওয়াই বলে জানান কাদের।

কাদেরের বিরুদ্ধে ডাকাতির প্রস্তুতি ও অস্ত্র আইনে করা পুলিশের তিন মামলা প্রত্যাহার হয়েছে।

সব কিছু পেছনে ফেলে কুমিল্লার বুড়িচংয়ের আনন্দপুরে এখন থাকছেন কাদের। নতুন চাকরি না হওয়া পযর্ন্ত তার মা মনোয়ারা বেগম তাকে কোথায় যেতে দিচ্ছে না বলে জানান তিনি।
সর্বশেষ এডিট : ০৫ ই জানুয়ারি, ২০১৩ বিকাল ৫:১৮
০টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

দি আনহোলি ট্রিনিটি

লিখেছেন সৈয়দ কুতুব, ১৯ শে নভেম্বর, ২০২৬ রাত ১২:০৮


অনলাইন নিউজ পোর্টালে ঢুকতেই দেখি তিন হারামি একসাথে ছবি তুলছে। এপেক সম্মেলনে তিন বিশ্ব হারামি শি জিনপিং, পুতিন ও ট্রাম্প হাস্যোজ্জ্বল মুখে ছবি তুলছেন। অথচ পুরো বিশ্বজুড়ে এদের কর্মকাণ্ডের... ...বাকিটুকু পড়ুন

রাজা যায়, রাজা আসে!!!!

লিখেছেন ভুয়া মফিজ, ১৯ শে নভেম্বর, ২০২৬ সকাল ১০:৫৭




হিন্দিতে বহুল প্রচলিত একটা কথা আছে, ''ওউকাত মে আ গায়া''। এর বাংলা মানে হলো "নিজের সীমার মধ্যে চলে এসেছে" বা "নিজের আসল অবস্থান বুঝতে পেরেছে"। অর্থাৎ কেউ যখন নিজের ক্ষমতা... ...বাকিটুকু পড়ুন

ইতিহাস বারে বারে, আসে ফিরে

লিখেছেন সামিউল ইসলাম বাবু, ১৯ শে নভেম্বর, ২০২৬ দুপুর ১২:২২


ইতিহাসের শিক্ষা জীবনের সর্বক্ষেত্রে প্রযোজ্য। সমাজ রাষ্ট্র বা পরিবার। হয়তো সময় ও ব্যক্তি পরিবর্তন হয়। কিন্তু ঘটনা শিক্ষার কোন পরিবর্তন হয় না।

ইতিহাস পড়ুন, বুঝুন এবং বাস্তব জীবন ও... ...বাকিটুকু পড়ুন

অন্তহীন অপেক্ষা (ছোটগল্প)

লিখেছেন স্বাধীন আকন্দ, ১৯ শে নভেম্বর, ২০২৬ দুপুর ১২:৩১


অপেক্ষা। অপেক্ষা করতে আমার ভাল লাগে না। গত দশটি বছর ধরে অপেক্ষা করছি। ট্রেনের জন্য। প্রত্যেকটা দিন। স্টেশনে বসে থাকি। কখনো লালমনিরহাটে। কখনো গাইবান্ধায় কখনো বা সান্তাহারে। আজ বসে আছি... ...বাকিটুকু পড়ুন

=১৬ বছর ধরিয়া যাহারা সহ্য করিয়াছেন তাহাদিগকে ধইন্যবাদ=

লিখেছেন কাজী ফাতেমা ছবি, ১৯ শে নভেম্বর, ২০২৬ রাত ১০:১৯



আসেন আমার ব্লগে, কমেন্ট লাইক নিয়া ঝাঁপাইয়া পড়েন। খাওন দাওনের ব্যবস্থা আছে মিয়ারা। ভুয়া মফিজ ভাই আন্নেরও দাওয়াত। সাড়ে চুয়াত্তর ভাই আইসেন কিন্তু।

দেখতে দেখতে প্রিয় ব্লগে ১৬ বছর কাটিয়ে... ...বাকিটুকু পড়ুন

×