somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

আইএসআইএলকে সহায়তার কথা স্বীকার করল ইসরাইল

১৬ ই অক্টোবর, ২০১৪ বিকাল ৫:৪৫
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

ইহুদিবাদী ইসরাইলের যুদ্ধমন্ত্রী বলেছেন, উগ্র সন্ত্রাসী গোষ্ঠী আইএসআইএল ইসরাইলের জন্য হুমকি নয় এবং তেলআবিবের সঙ্গে তাদের সহযোগিতা বজায় রয়েছে। যুদ্ধমন্ত্রী মুশে ইয়ালুন একটি সামরিক ঘাঁটি পরিদর্শনকালে এ কথা বলেছেন।

মার্কিন নেতৃত্বে তথাকথিত আন্তর্জাতিক জোট যখন আইএসআইএল’র অবস্থানের ওপর হামলা চালাচ্ছে বলে খবর আসছে ঠিক তখন ইসরাইলের যুদ্ধমন্ত্রী আইএসআইএল’র সঙ্গে তাদের সহযোগিতার কথা ফাঁস করলেন। ইসরাইলের যুদ্ধমন্ত্রী স্বীকার করেছেন, তার ভাষায় সিরিয়া সীমান্তে অবস্থিত মধ্যপন্থী সশস্ত্র গ্রুপ ‘ফ্রি সিরিয়ান আর্মিকে’ তারা সহযোগিতা করছে। তিনি এও বলেছেন, যুদ্ধে আহত বিদ্রোহীদেরকে ইসরাইলের বিভিন্ন হাসপাতালে চিকিৎসা দেয়া হচ্ছে।

সিরিয়া সংকটের শুরু থেকেই ইসরাইল প্রেসিডেন্ট বাশার আল-আসাদের পতন ঘটানোর জন্য পশ্চিমা ও আরব জোট এবং তাদের নিয়ন্ত্রিত সন্ত্রাসীদেরকে সর্বাত্মক সাহায্য সহযোগিতা দিয় আসছে। প্রথম পদক্ষেপ হিসেবে ইসরাইল সিরিয়া বিরোধী সন্ত্রাসী গোষ্ঠীগুলোর হাতে অস্ত্র তুলে দিয়েছে। পরবর্তী পদক্ষেপ হিসেবে ইসরাইলের সেনা কর্মকর্তারা সিরিয়ার সন্ত্রাসীদের অস্ত্র প্রশিক্ষণ দেয়ার কাজ শুরু করে। সিরিয়ায় সংকট তৈরি এবং ইসলামের নামে সন্ত্রাসী গোষ্ঠী গড়ে তোলার উদ্দেশ্যের বিষয়টি ফাঁস হয়ে পড়ার পর মধ্যপ্রাচ্য সংকটে ইসরাইলের ভূমিকা ও ইন্ধন যোগানোর বিষয়টি আগের চেয়ে আরো বেশি স্পষ্ট হয়ে পড়েছে।
সর্বশেষ এডিট : ১৬ ই অক্টোবর, ২০১৪ বিকাল ৫:৪৬
১টি মন্তব্য ১টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

হায়ার সেলফ্‌

লিখেছেন হুমায়রা হারুন, ২৬ শে অক্টোবর, ২০২৬ সকাল ১১:৪১


শীতের সময়ে রাত ১০ টা অনেক রাত। আর তা যদি হয় শহর থেকে দূরে শহরতলীতে,আবাসিক এলাকার আশপাশে,তাহলে তো কথাই নেই। রাত আটটা বাজতে না বাজতেই পাড়ার সকলে সেখানে... ...বাকিটুকু পড়ুন

এফএম রেডিও

লিখেছেন নাহল তরকারি, ২৬ শে অক্টোবর, ২০২৬ বিকাল ৩:২০

২০০৯ সাল। একটি ছেলে। সে তার নানা নানীর সাথে মুন্সীগঞ্জ এ থাকতো। নানা তার নাতিকে একটি মোবাইল উপহার দেয়। নকিয়া ১৬৬১। সেই মোবাইলে এফএম রেডিও ছিলো। সে... ...বাকিটুকু পড়ুন

শিরনাম হীন

লিখেছেন রানার ব্লগ, ২৬ শে অক্টোবর, ২০২৬ বিকাল ৪:৩৮

তুমি চাইলেই মুঠোর ভেতর
একটা গোটা চাঁদ লুকিয়ে রাখতে পারো,
ইচ্ছে করলেই মেঘের গায়ে
শুকোতে দিতে পারো তোমার ভেজা চুল।
পুরো পৃথিবীর বিস্ময়
তোমার কাছে এসে দাঁড়ায় হাতজোড় করে,
শুধু আমার বুকের কাঁপনে
তোমার এত ভয় কেন... ...বাকিটুকু পড়ুন

শাহজালাল রুমি দেশ ছেড়েছেন কার ভয়ে ?

লিখেছেন সৈয়দ কুতুব, ২৭ শে অক্টোবর, ২০২৬ রাত ১:০৮


থাপ্পড়-কাণ্ডের পর দেশ ছেড়েছেন শাহজালাল রুমি। টঙ্গীতে নিজের মেয়ের সঙ্গে ঘটে যাওয়া অন্যায়ের প্রতিবাদ করাই যেন কাল হয়ে দাঁড়িয়েছে তাঁর জন্য। গণমাধ্যমের সামনে প্রকাশ্যে হত্যার হুমকি, ব্যক্তিগত বার্তায় ভয়ভীতি প্রদর্শন,... ...বাকিটুকু পড়ুন

ব্লগের ওসমান হাদী সৈয়দ মশিউর রহমানের ব্যান

লিখেছেন এল গ্যাস্ত্রিকো ডি প্রবলেমো, ২৭ শে অক্টোবর, ২০২৬ সকাল ৮:৫০

এ আমি কী দেখলাম! ব্লগের প্রতিবাদী মুখ, ভারতের যম, ওসমান হাদীর মুখপাত্র, একাত্তরকা গণ্ডগোলের ব্যাপারে সচেতন মুখ সৈয়দ মশিউর রহমানের ব্লগটি স্থগিত অথবা বাতিল করা হয়েছে। দেশে যখন সামান্য চুমু... ...বাকিটুকু পড়ুন

×