somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

রাজউক -অনিয়মই যেখানে নিয়ম!!!!!!!

১৮ ই অক্টোবর, ২০১৪ সকাল ৮:৫৪
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

রাজউকের ২৬টি ইমারত নির্মাণ কমিটির ২৫টিরই সভাপতি প্রশাসনিক আমলা।
ভবনের নকশা অনুমোদন কার্যক্রম কারিগরি বিষয় হলেও রাজউকের ২৬টি ইমারত নির্মাণ কমিটির ২৫টিরই সভাপতি করা হয়েছে এমন ব্যক্তিদের, যাঁরা কারিগরি বিশেষজ্ঞ নন, প্রশাসনিক আমলা।
নিয়ম অনুযায়ী কমিটির প্রধান ব্যক্তিকে হতে হয় প্রকৌশলী, স্থপতি বা পরিকল্পনাবিদ। কারণ, স্থাপত্য নকশা ও মাটি পরীক্ষা প্রতিবেদন দেখেই কমিটির প্রধানকে সিদ্ধান্ত দিতে হয়। এ ছাড়া ভবনের কোনো ক্ষতি হলে তার কারণ নির্ণয় করে তাৎক্ষণিক কারিগরি সিদ্ধান্ত দেওয়াও কমিটির প্রধানের কাজ।
গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয়ের নির্দেশে গত ১৪ এপ্রিল রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের (রাজউক) অধীন আটটি আঞ্চলিক কার্যালয়ের ২৪টি এবং প্রধান কার্যালয়ের দুটি—মোট ২৬টি ইমারত নির্মাণ কমিটি (বিল্ডিং কনস্ট্রাকশন—বিসি কমিটি) গঠন করা হয়। আগে এ ধরনের আটটি কমিটি ছিল। কারিগরি বিশেষজ্ঞরাই এগুলোর প্রধান ছিলেন। এখন ২৪টি কমিটি আটতলা পর্যন্ত ভবনের নকশা অনুমোদন করতে পারে। অন্য দুই কমিটি নয়তলা থেকে সর্বোচ্চ তলার অনুমোদন দিতে পারে।
এটি অনুচিত বলে অভিমত দিয়েছেন ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন বাংলাদেশ (আইইবি) ও স্থাপত্য ইনস্টিটিউটের নেতারা। আইইবির সহসভাপতি মেজবাউর রহমান প্রথম আলোকে বলেন, ভবনের নকশা অনুমোদন, ভবন নির্মাণ, ভবন নির্মাণের মান নিয়ন্ত্রণ এবং পুরোনো ভবনের অবস্থা বিশ্লেষণ করে এর পরিপ্রেক্ষিতে কী করণীয়, সেটা পর্যবেক্ষণ করে মতামত দেওয়ার কাজগুলো পুরোপুরি প্রকৌশলগত। তাই এখানে প্রতিষ্ঠানের স্বার্থেই যথাযথ ব্যক্তিদের নিয়োগ দেওয়া উচিত।
স্থাপত্য ইনস্টিটিউটের সাবেক সভাপতি স্থপতি মোবাশ্বের হোসেন বলেন, নকশা অনুমোদন করার আগে অনুসন্ধান ও নিয়ন্ত্রণের যে কাজগুলো করতে হয়, অকারিগরি পেশার কারও পক্ষে তা করা সম্ভব নয়। শুধু জমির দাগ দেখার জন্য তিনি কাজ করতে পারেন। অকারিগরি পেশার ব্যক্তিকে দিয়ে নকশা অনুমোদনের কাজ করানোর অর্থ হচ্ছে, চিকিৎসাবিদ্যায় পাঠ না করে চিকিৎসকের আসনে বসা।
এখন সমস্যা হচ্ছে যারা নির্মাণ বিষয়ে কোন ধারণাই রাখেন না তারা কিভাবে ভবন নির্মাণের অনুমোদন দিবেন, আর তাদের অনুমদিত ভবন নির্মাণ অবস্থায় ভেঙ্গে পরলে তারা তখন কি দায় মুক্তি পেয়ে যাবেন ?
রাজউক প্রতিষ্ঠা করা হয়েছে যেন রাজধানীকে সুন্দর ভাবে একক পরিকল্পনার আওতায় এনে একটি বাসযোগ্য নগরে পরিণত করা যায়।
ঢাকা এই মুহূর্তে সবথেকে নিকৃষ্ট শহরের তালিকায় ২য় অবস্থানে আছে।
কিন্তু এভাবে চলতে থাকলে রাজউকের প্রয়োজন কি, সুধুমাত্র ঘুষ খেয়ে নির্মাণের অনুমোদন দেওয়া? (কোন ধরনের সম্ভাবতা যাচাই ছাড়াই কেননা সম্ভাব্যতা যাচাই করার মতন প্রকৌশলীর তো আবার বড় অভাব!) !!!!!!!!!!!!!
সর্বশেষ এডিট : ১৮ ই অক্টোবর, ২০১৪ সকাল ৮:৫৯
১টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

দেশভাগের পর-

লিখেছেন রাজীব নুর, ২৬ শে অক্টোবর, ২০২৬ সকাল ১১:০৮



সময় তখন ১৯৫০ সাল।
ওমর আলীর জ্বর এসেছে। জ্বর নিয়েই তিনি পত্রিকা পড়ছেন। দীর্ঘদিনের অভ্যাস। টারজান গিয়েছে বাজার করতে। এর আগেও টারজান বেশ কয়েকবার বাজার করেছে। বাজার করতে... ...বাকিটুকু পড়ুন

হায়ার সেলফ্‌

লিখেছেন হুমায়রা হারুন, ২৬ শে অক্টোবর, ২০২৬ সকাল ১১:৪১


শীতের সময়ে রাত ১০ টা অনেক রাত। আর তা যদি হয় শহর থেকে দূরে শহরতলীতে,আবাসিক এলাকার আশপাশে,তাহলে তো কথাই নেই। রাত আটটা বাজতে না বাজতেই পাড়ার সকলে সেখানে... ...বাকিটুকু পড়ুন

এফএম রেডিও

লিখেছেন নাহল তরকারি, ২৬ শে অক্টোবর, ২০২৬ বিকাল ৩:২০

২০০৯ সাল। একটি ছেলে। সে তার নানা নানীর সাথে মুন্সীগঞ্জ এ থাকতো। নানা তার নাতিকে একটি মোবাইল উপহার দেয়। নকিয়া ১৬৬১। সেই মোবাইলে এফএম রেডিও ছিলো। সে... ...বাকিটুকু পড়ুন

শাহজালাল রুমি দেশ ছেড়েছেন কার ভয়ে ?

লিখেছেন সৈয়দ কুতুব, ২৭ শে অক্টোবর, ২০২৬ রাত ১:০৮


থাপ্পড়-কাণ্ডের পর দেশ ছেড়েছেন শাহজালাল রুমি। টঙ্গীতে নিজের মেয়ের সঙ্গে ঘটে যাওয়া অন্যায়ের প্রতিবাদ করাই যেন কাল হয়ে দাঁড়িয়েছে তাঁর জন্য। গণমাধ্যমের সামনে প্রকাশ্যে হত্যার হুমকি, ব্যক্তিগত বার্তায় ভয়ভীতি প্রদর্শন,... ...বাকিটুকু পড়ুন

ব্লগের ওসমান হাদী সৈয়দ মশিউর রহমানের ব্যান

লিখেছেন এল গ্যাস্ত্রিকো ডি প্রবলেমো, ২৭ শে অক্টোবর, ২০২৬ সকাল ৮:৫০

এ আমি কী দেখলাম! ব্লগের প্রতিবাদী মুখ, ভারতের যম, ওসমান হাদীর মুখপাত্র, একাত্তরকা গণ্ডগোলের ব্যাপারে সচেতন মুখ সৈয়দ মশিউর রহমানের ব্লগটি স্থগিত অথবা বাতিল করা হয়েছে। দেশে যখন সামান্য চুমু... ...বাকিটুকু পড়ুন

×