বাহ কি সুন্দর দেখা গেল মোবাইল ফোনে নতুন করে অতিরিক্ত সারচার্জ
যুক্ত হয়েছে,পদ্মা সেতুর জন্য একাউন্ট প্রতি ৫০০ টাকা কেটে নেওয়া হল!
অন্যদিকে বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ থেকে ৮০০ কোটি টাকা গায়েব হয়ে
গিয়েছে, আরও ৭৬০০ কোটি টাকা গায়েব করবার তৎপরতা দেখা গেল,
সোনালি ব্যাংকের ৪০০০ কোটি টাকা, বেসিক ব্যাংকের ১৫০০ কোটি টাকা
কিন্তু আজও উদ্ধার হয় নাই অথচ আমাদের গভর্নর সাহেব একের পর এক
পুরস্কার পেয়েই চলছেন।
এইদিকে আইসিসি ওরফে ইন্ডিয়ান ক্রিকেট কাউন্সিল তাসকিন,সানির
বোলিং একশন নিয়ে সন্দেহ প্রকাশ করে পরীক্ষা করতে বলছে, হয়ত
আজমল, মেন্ডিসদের মতন পরিণতি বরন করতে হবে তাদের !
এখন থেকে বাংলাদেশ থেকে ইংলান্ডে সরাসরি কার্গো বিমানে পণ্য
পাঠানো যাবে না, দুদিন পর সম্ভাবত আমেরিকও তাদের বাজারে
গার্মেন্টস পণ্য নেওয়া বন্ধ করে দিলে অবাক হব না!
সর্বশেষ এডিট : ১০ ই মার্চ, ২০১৬ সন্ধ্যা ৬:৩৭

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




