প্রতিদিন ই তো খুন হয়। আজও হল!
এখানে নিউজ হবার মতন কি হল বুঝলাম না!
সেনানিবাসের ভেতর যদি খুন হতে পারে
রাস্তায় হলে সমস্যা কোথায়?
সেনানিবাসের সিসি ক্যামেরা বন্ধ ছিল আর আজ
সিসি ক্যামেরা অন ছিল এই যা!
কাল আমি বা আপনি যে কেউ ই খুন হতেই পারেন।
পার্থক্য হয়ত নিউজে আসবে অথবা আসবে না!
জীবন তো আর ফেরত আসবার সম্ভাবনা নাই!
মায়ের গর্ভেই যখন শিশু নিরাপদ নয় সেখানে
কোথায় নিরাপত্তা খুঁজবেন!
জন্মালে মৃত্যু বরন করতেই হবে হয়ত আগে অথবা পরে।
হয়ত মৃত্যুর ধরনে পার্থক্য থাকতে পারে, স্বাভাবিক অথবা অপঘাতে!
সর্বশেষ এডিট : ০৫ ই জুন, ২০১৬ রাত ৮:৩৫

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



