somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

পরীক্ষায় তো ফেল করলাম চল ল্যাব ভাঙ্গি!!!!!

২৪ শে নভেম্বর, ২০১৬ রাত ১১:০২
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

আজ বৃহস্পতিবার দুপুরে বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজের পরীক্ষায় অকৃতকার্য হওয়া এমবিবিএস চতুর্থ বর্ষের শিক্ষার্থীরা অ্যানাটমি বিভাগের প্যাথলজি ল্যাবে ব্যাপক ভাঙচুর করেছে। যথারীতি অভিযোগ উঠেছে, এতে ক্ষমতাসীন দলের ছাত্র সংঘটনের ওপর।

প্রত্যক্ষদর্শীরা জানান, দুপুরে মেডিকেল কলেজের ছাত্র হোস্টেল থেকে লাঠিসোঁটা ও হকিস্টিক নিয়ে একদল শিক্ষার্থী কলেজের প্রশাসনিক ভবনের ওপরের তলায় গিয়ে অ্যানাটমি বিভাগের প্যাথলজি ল্যাবে ব্যাপক ভাঙচুর চালান। হামলায় কলেজ ছাত্রলীগের নেতা-কর্মীরা নেতৃত্ব দেন।কলেজ ছাত্রলীগের সভাপতি অভিযোগ অস্বীকার করেছেন ও বলেন, তাদের কারও সম্পৃক্ততা পাওয়া গেলে তার বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে।’

কলেজ পুলিশ ফাঁড়ির দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা বলেন, ভাঙচুরে ল্যাবের মাইক্রোসকোপ, রেফ্রিজারেটর, টেবিলসহ মূল্যবান কয়েক লাখ টাকার যন্ত্রপাতির ক্ষতিগ্রস্ত হয়েছে। ঘটনাস্থলে পুলিশ পৌঁছার আগেই শিক্ষার্থীরা সটকে পড়েন।

কলেজের অধ্যক্ষ এ কে এম আহসান হাবিব বলেন, পরীক্ষায় পাস-ফেল থাকবেই। এটা নতুন কিছু নয়। তা ছাড়া কাউকে ইচ্ছে করে অকৃতকার্য করা হয়নি। পরীক্ষায় অকৃতকার্য হয়ে কলেজে হামলা-ভাঙচুরের ঘটনা আগে কখনো ঘটেনি। শিক্ষার্থীদের মধ্যে সহনশীলতা না থাকার কারণেই এটা ঘটেছে। এ ঘটনায় অ্যানাটমি বিভাগের অধ্যাপক অলি আহমেদকে প্রধান করে গঠিত সাত সদস্যের তদন্ত কমিটিকে ক্ষয়ক্ষতির কারণ নিরূপণ এবং জড়িত ছাত্রদের চিহ্নিত করার নির্দেশ দেওয়া হয়েছে। এ ছাড়া শনিবার কলেজের একাডেমিক কাউন্সিলের জরুরি সভা ডাকা হয়েছে।

ছোট বেলায় রচনা পড়তাম আমার ভবিষ্যৎ লক্ষ্য, সেখানে মুখস্ত করতাম যে ভবিষ্যতে ডাক্তার হয়ে আমাদের দেশের গরিব ও গ্রামের মানুষের সেবা করবো!!! অথচ ভাবতেই অবাক লাগে সরকারি টাকায় ডাক্তারি পরে এক এক জন শিক্ষার্থীরা প্রশিক্ষিত হচ্ছে কিভাবে সব থেকে বড় কসাই হতে পারবে!! না পরে ফেল করলেও তাদের পাশ করতে দিতে হবে!! ডাক্তারি পরে কিছু শিখুক বা না শিখুক তাদের ডাক্তারির সনদ দিতেই হবে!!!! কসাই হবার জন্য তর সইছে না!!!!!!!!!!!!!
সর্বশেষ এডিট : ২৪ শে নভেম্বর, ২০১৬ রাত ১১:০৩
১টি মন্তব্য ১টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

ধানমন্ডি ৩২ যারা ভেঙেছিল, আর যারা বিচার চাওয়ার পথ বন্ধ করে দিল- তারা কি একই?

লিখেছেন এস.এম. আজাদ রহমান, ২১ শে আগস্ট, ২০২৬ সকাল ৯:৪৪



ধানমন্ডি ৩২ যারা ভেঙেছিল, আর যারা বিচার চাওয়ার পথ বন্ধ করে দিল- তারা কি একই?

ধানমন্ডি ৩২ ভাঙা হয়েছিল- কে দেখেনি, কে জানে না, এটা অস্বীকার করার উপায় নেই।,... ...বাকিটুকু পড়ুন

গরীবের বউ সবার ভাবি

লিখেছেন অপলক , ২১ শে আগস্ট, ২০২৬ দুপুর ১:০২



৩৬ জুলাই আন্দোলনের পর অনেক আশায় ছিলাম। আশার গুড়ে বালি। তত্বাবধায়ক সরকারের সময় বাংলাদেশ ব্যাঙ্ক গভর্ণর ড. আহসান এইচ মনসুর বুদ্ধিদীপ্ত প্ররিশ্রম করে ২০২৬ জানুয়ারীতে রিজার্ভে রেখে গেছেন ৩৫... ...বাকিটুকু পড়ুন

মন থেকে যারা আওয়ামী লীগকে ভালোবাসেন এখন তাদেরকে আওয়ামী লীগের প্রয়োজন

লিখেছেন মহাজাগতিক চিন্তা, ২১ শে আগস্ট, ২০২৬ বিকাল ৩:৪০



ক্ষমতায় গেলে কোন দল যাদেরকে মনে রাখে না ক্ষমতায় গেলে তাদেরকেই তারা সবচেয়ে বেশী মিস করে। সেই নিখাঁদ দল প্রেমিকদেরকে এখন আওয়ামী লীগ খুঁজছে। তারা লগি বৈঠা নিয়ে... ...বাকিটুকু পড়ুন

একুশটি বার মৃত্যুর মুখোমুখি: এক অবিনশ্বর সংগ্রামের নাম শেখ হাসিনা

লিখেছেন এস.এম. আজাদ রহমান, ২১ শে আগস্ট, ২০২৬ সন্ধ্যা ৭:৩২


একুশটি বার মৃত্যুর মুখোমুখি: এক অবিনশ্বর সংগ্রামের নাম শেখ হাসিনা
শুধু ২১ আগস্টের সেই ভয়াল গ্রেনেড হামলাই নয- বঙ্গবন্ধুকন্যা ও প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হত্যার চেষ্টা হয়েছে ১৯৮৮ সাল থেকে আজ... ...বাকিটুকু পড়ুন

৫ই আগস্ট ছিলো আরো একটি ১৫/২১শে আগষ্টের অপচেষ্টা।

লিখেছেন ক্লোন রাফা, ২১ শে আগস্ট, ২০২৬ রাত ১০:৫২



২১শে আগস্ট পালন করা অর্থে , আমার কাছে মনে হচ্ছে আবারো জঘন্য কোনো ঘটনার পুনরাবৃত্তি হবে। কারন আমরা ঐ নারকীয় হত্যাকাণ্ডের কোনো বিচার সম্পন্ন করতে পারিনি। আমরা যারা... ...বাকিটুকু পড়ুন

×