somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

'পানামাগেইট' কেলেংকারি পদত্যাগ পাক প্রধানমন্ত্রীর!

২৮ শে জুলাই, ২০১৭ রাত ৯:৫৪
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
কথিত 'পানামাগেইট' কেলেংকারির মামলায় আদালত পাকিস্তানের প্রধানমন্ত্রী নওয়াজ শরীফকে অযোগ্য ঘোষণা করার পরপরই তিনি পদত্যাগের ঘোষণা দেন।

আদালত বলেছে, নওয়াজ শরীফ আর প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করার উপযুক্ত নন। পাশাপাশি নওয়াজ শরীফ ও তার পরিবারের বিরুদ্ধে ফৌজদারি অপরাধের তদন্ত করার নির্দেশ দিয়েছে।

নওয়াজ শরীফের কার্যালয় থেকে বলা হয়েছে, আদালতের বিচারিক প্রক্রিয়া নিয়ে মারাত্মক আপত্তি থাকার পরও নওয়াজ শরীফ পদত্যাগ করেছেন।নওয়াজ শরীফকে ক্ষমতাচ্যুত করার জন্য পাকিস্তানের নির্বাচন কমিশনকে দ্রুত প্রয়োজনীয় পদক্ষেপ নেয়ার নির্দেশ দেয়া হয় আদালতের পক্ষ থেকে। এছাড়া, প্রেসিডেন্ট মামনুন হোসেইনকেও প্রয়োজনীয় ব্যবস্থা নেয়ার কথা বলা হয়েছে।

পানামা পেপারে নাম এসেছে বলে পাকিস্তানের প্রধানমন্ত্রীর বিরুদ্ধে দূর্নীতির তদন্ত হলো। আদালতের বিচারের পর তাকে পদত্যাগ করতে হলো। পাকিস্তানের সুপ্রিম কোর্টই পারভেজ মোশারফের মত প্রতাপশালী শাসকের ক্ষমতা কেড়ে নিয়েছিল...পেরেছিল পিপিপির ইউসূফ রাজা গিলানীর মত প্রধানমন্ত্রীকে অপসারণ করতে...আজ আবার পাকিস্তানের সবচেয়ে জনপ্রিয় প্রধানমন্ত্রী নওয়াজ শরীফকে বহিষ্কার করে দেখিয়ে দিল পাকিস্তানের বিচার বিভাগের ক্ষমতা।

অথচ আমাদের দেশে একটু মতের বিরোধ হলেই প্রধানবিচারপতিকেও অসন্মান করতে ছাড়েনা সরকার পক্ষের এটার্নী জেনারেল। হত্যাকারী প্রমাণিত হওয়ায় আদালতের রায়ে মৃত্যুদন্ড প্রাপ্ত সন্ত্রাসীর ফাঁসির দন্ড মওকুফ করে দেয় আমাদের সরকার। ত্বকী হত্যাকারীদের পরিচয় জানার পরও আইন তাদের ধরে না। সাগর- রুনী হত্যার তদন্ত করে না। তনু হত্যা চাপা দেয়।
ধরা পড়া এবং শাস্তিপ্রাপ্ত আসামী বহু মানুষকে হত্যাকারী শীর্ষ সন্ত্রাসী ,কূখ্যাত ডাকাত,অ্যাসিড মামলার আসামীদের শাস্তি মওকুফের উদ্যোগ নিয়েছে সরকার আর বিচার বিভাগ বসে আঙ্গুল চুষছে।
এর পরও আমরা দাবী করি আমাদের বিচার বিভাগ স্বাধীন ও সরকারের নিয়ন্ত্রণহীন??
সর্বশেষ এডিট : ২৮ শে জুলাই, ২০১৭ রাত ১০:০১
৪টি মন্তব্য ৩টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

আজকের ডায়েরী- ২০১

লিখেছেন রাজীব নুর, ০৯ ই অক্টোবর, ২০২৬ বিকাল ৫:৩১



এবছর দেশে আমড়ার ফলন ভালো হয়েছে।
আমড়ায় আছে প্রচুর ফাইবার যা দীর্ঘক্ষণ পেট ভরা রাখতে সাহায্য করে। এক কেজি আমড়া মাত্র ৫০ টাকা। এক কেজি আপেল ৩৫০ টাকা। মালটা... ...বাকিটুকু পড়ুন

২০২৬ সালের নোবেল শান্তি পুরস্কার : বিচারপতি নাভি পিল্লাইকে নির্বাচন করা হয়েছে

লিখেছেন স্বপ্নের শঙ্খচিল, ০৯ ই অক্টোবর, ২০২৬ সন্ধ্যা ৬:৪৬

গাজা গণহত্যা’ প্রতিবেদনের তত্ত্বাবধানকারী জাতিসংঘের সাবেক মানবাধিকার প্রধান নাভি পিল্লাই নোবেল শান্তি পুরস্কার জিতেছেন।
জাতিসংঘ মানবাধিকার পরিষদের প্রধান হিসেবে তার দায়িত্বকালে, পরিষদটি ইসরায়েলের নিন্দা জানিয়ে
বিশ্বের বাকি অংশের সম্মিলিত প্রস্তাবের চেয়েও বেশি... ...বাকিটুকু পড়ুন

চট্টগ্রাম বন্দরঃ জাতীয় স্বার্থ, দক্ষতা ও ডিপি ওয়ার্ল্ড.....

লিখেছেন জুল ভার্ন, ০৯ ই অক্টোবর, ২০২৬ রাত ১০:৪৮

চট্টগ্রাম বন্দরঃ জাতীয় স্বার্থ, দক্ষতা ও ডিপি ওয়ার্ল্ডের সঙ্গে চুক্তি....

বন্দর শুধু রাজস্ব আয়ের প্রতিষ্ঠান নয়; এটি একটি দেশের অর্থনৈতিক সক্ষমতা, আন্তর্জাতিক বাণিজ্য এবং বিনিয়োগ প্রতিযোগিতার অন্যতম প্রধান চালিকাশক্তি।
বাংলাদেশের আমদানি-রপ্তানি বাণিজ্যের... ...বাকিটুকু পড়ুন

সামহোয়্যারইন ব্লগের সেরা ব্লগার

লিখেছেন ঠাকুরমাহমুদ, ০৯ ই অক্টোবর, ২০২৬ রাত ১১:০৮



আমাদের দেশে যে কোনো ক্রিটিক্যাল সময়ে লক্ষ্য করা যায় কোনো না কোনো পণ্যের অভাব লেগে গিয়েছে। কাঁচা মরিচ, পেঁয়াজ, ভোজ্য তৈল এমনকি রিলিফ গায়েব হয়ে যায়। বন্যায় আক্রান্ত বন্যায়... ...বাকিটুকু পড়ুন

তৌহিদি জনতা কবে দেশ রক্ষায় আন্দোলনে নামবে ?

লিখেছেন সৈয়দ কুতুব, ১০ ই অক্টোবর, ২০২৬ রাত ২:০১


আলহামদুলিল্লাহ। তৌহিদি জনতার সম্মিলিত প্রচেষ্টায় সুনামগঞ্জে মেয়েদের একটি প্রীতি ফুটবল ম্যাচ বন্ধ করা গেছে। ইসলামের দৃষ্টিতে মেয়েদের খেলাধুলা নিষিদ্ধ এবং অশ্লীল কাজ হিসেবে গণ্য করা হয়। সুনামগঞ্জের মাটিতে এমন... ...বাকিটুকু পড়ুন

×