রোহিঙ্গা মুসলমানদের ওপর অব্যাহত হত্যাকাণ্ড ও নির্যাতনের মধ্যেই বাংলাদেশ সীমান্তজুড়ে ভূমিমাইন বসাচ্ছে মিয়ানমার। আন্তর্জাতিক বার্তা সংস্থা রয়টার্স এ খবর দিয়েছে। বাংলাদেশ সরকারের দুটি সূত্রের বরাত দিয়ে রয়টার্স আজ ওই খবর প্রকাশ করেছে।
গত তিনদিন ধরে মিয়ারমানের সেনারা বাংলাদেশ সীমান্তে কাঁটাতারের কাছ ঘেঁষে এসব ভূমিমাইন বসিয়েছে। এর মধ্যে নাম প্রকাশ না করার শর্তে একটি সূত্র বলেছে, “আমাদের সেনারাও তিন থেকে চারটি গ্রুপকে কাঁটাতারের বেড়ার কাছে মাটিতে কিছু পুঁততে দেখেছে।”
মিয়ানমার পরিস্থিতির সঙ্গে সরাসরি জড়িত এসব সূত্র বলছে, মিয়ানমারের রাখাইন রাজ্য থেকে যেসব রোহিঙ্গা মুসলমান পালিয়ে বাংলাদেশে আশ্রয় নিয়েছে তারা যাতে আর মিয়ানমারে ফিরতে না পারে সেজন্য হয়ত দেশটির সেনারা সীমান্তে ভূমিমাইন বসাচ্ছে। কিন্তু যেসব মানুষ মিয়ানমারে ফিরে যেতে চাইবে তাদেরকে ওই পথেই যেতে হবে এবং তাদের জন্য ভূমিমাইনের ঝুঁকি থাকবে। সূত্রগুলো বলছে, মাইন পাতানোর বিষয়ে ঢাকা আনুষ্ঠানকিভাবে মিয়ানমার সরকারের কাছে প্রতিবাদ জানাবে।
এদিকে, বাংলাদেশ বর্ডার গার্ড বা বিজিবি জানিয়েছে, গতকাল তারা মিয়ানমার সীমান্তে অন্তত দুটি বিস্ফোরণের শব্দ শুনেছে। এতে দুই শিশু আহত হয়েছে যার মধ্যে এক শিশুর একটি পা উড়ে গেছে। পরে তাকে বাংলাদেশের একটি হাসপাতালে ভর্তি করা হয়।
মিয়ানমারের এই ভূমি মাইন বসানোর মধ্যে বাংলাদেশি বাহিনীর সম্ভাব্য আক্রমনের বিষয়টি জড়িত বলে মনে করা হচ্ছে। মাত্র গতকাল রোহিঙ্গা ইস্যুতে বাংলাদেশের পাশে থাকবার প্রতিশ্রুতি দিয়ে গিয়েছে ইন্দোনেশিয়ার পররাষ্ট্রমন্ত্রী, ইতিপূর্বে তুরস্কের প্রেসিডেন্টও আমাদের প্রেসিডেন্টের সাথে ফোনালাপ করেছে।
সর্বশেষ এডিট : ০৬ ই সেপ্টেম্বর, ২০১৭ দুপুর ১:২৪

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



