somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

ইসরাইলের সাথে ম্যাচ বাতিল ভালোবাসার কাছে অর্থ এবং ক্ষমতায় পরাজয়!

০৬ ই জুন, ২০১৮ দুপুর ১:১৩
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

ধন্যবাদ, ধন্যবাদ মেসি, ধন্যবাদ আর্জেন্টিনা। ইসরাইলের সাথে প্রীতি ম্যাচটি বাতিল করার পর এভাবেই ফুটবল রাজপুত্র লিওনেল মেসি ও আর্জেন্টিনাকে ধন্যবাদ জানিয়েছে ফিলিস্তিন ফুটবল অ্যাসোসিয়েশন (পিএফএ)।


আগামি ৯ জুন ইজরাইলের সাথে বিশ্বকাপের আগে আর্জেন্টিনার শেষ ম্যাচ অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। প্রথমে ম্যাচের ভেনু নির্ধারিত ছিল হাইফা কিন্তু পরে তা পরিবর্তন করে ফিলিস্তিনিদের কাছ থেকে দখলকৃত মুসলিমদের অন্যতম পবিত্র ভুমি জেরুজালেমে ম্যাচ নির্ধারণ করে ইজরাইল। ইজরাইল এই খেলাকে ব্যবহার করে জেরুজালেমের ওপর তাদের অবৈধ দখলের স্বীকৃতি আদায় করতে ছেয়েছিল। বিশেষ করে যখন ইহুদী রাষ্ট্রটি প্রতিনিয়ত ফিলিস্তিনের নিরস্ত্র মানুষকে হত্যা করে চলছে তখন ইজরাইলের সাথে আর্জেন্টিনার এই ম্যাচকে কোন আর্জেন্টাইন ফুটবলের ভক্ত ভালো ভাবে মেনে নিতে পারেনাই। এক জন আর্জেন্টিনার ভক্ত হিসেবে আমিও ভেবেছিলাম সত্যিই যদি ইজরাইলের সাথে এই খেলা হয় তবে আর কখনোই আর্জেন্টিনা সমর্থন করবো না।

ইজরাইলী স্নাইপারদের গুলিতে নিহত ২১ বছর বয়সী ফিলিস্তিনি সেবিকা যিনি আহতদের জন্য চিকিৎসা সেবা দিচ্ছিলেন। সম্প্রতি গাজায় ফিলিস্তিনিদের বিক্ষোভ দমনে ইসরায়েলি বাহিনীর গুলিতে ৬১ জন নিহত হন।

আর্জেন্টিনা দল এলেও মেসি যেন ইসরায়েল সফরে না আসেন সেই প্রত্যাশা ছিল প্রতিটি ফিলিস্তিনি নাগরিকের। দেশটির ফুটবল ফেডারেশনের সভাপতি জিব্রিল রজব বলেছিলেন, ‘মেসি হচ্ছেন ভালোবাসা ও শ্রদ্ধার প্রতীক। ইসরায়েলের বিপক্ষে খেলতে নেমে মানবতার বিরুদ্ধে অপরাধকে তিনি যেন স্বীকৃতি না দেন সেই প্রত্যাশাই আমরা করি।’ কিছুদিন আগে ইজরাইলী বুলেটের আঘাতে পঙ্গু হয়ে যাওয়া ফিলিস্তিনি ফুটবলারও মেসিকে অনুরোধ করেছিল ম্যাচটিতে অংশ না নিতে।

সর্বশেষ ফিলিস্তিনের ফুটবল ফেডারেশনের সভাপতি ক্ষোভ প্রকাশ করে বলেছিলেন "শত অনুরোধের পরেও মেসি যদি ইসরায়েল যান, তাহলে তাঁর জার্সি ও ছবি পোড়ানো হবে।" তবে ম্যাচটি বাতিল হওয়ায় এবার নৈতিক জয় হল ফিলিস্তিনিদের, জয় পেল মানাবতা আর ভালোবাসা।


প্রিয় মেসি বললেন, "ইউনিসেফের একজন শুভেচ্ছাদূত হিসেবে আমি তাদের বিপক্ষে খেলতে পারি না যারা নিরীহ ফিলিস্তিন শিশুদের বিনা অপরাধে হত্যা করে।আমাদের খেলাটি অবশ্যই বাতিল করতে হতো কারণ ফুটবলার হওয়ার আগেও আমরা মানুষ।" আর এভাবেই মেসিদের প্রতিবাদের মুখে ম্যাচটি বাতিল করতে বাধ্য হল আর্জেন্টিনার সরকার, অসহায় ফিলিস্তিনিদের ভালোবাসার কাছে পরাজিত হল ইজরাইলের অর্থ এবং ক্ষমতার।


স্ট্রাইকার গঞ্জালো হিগুয়েইন ইএসপিএন স্পোর্টসকে ম্যাচ বাতিলের কথাটি জানিয়েছেন। তিনি জানান, 'শেষ পর্যন্ত তারা সঠিক কাজটি করেছে।' এ ঘোষণার পরই উল্লাসে ফেটে পড়ে ফিলিস্তিনিরা। পশ্চিম তীরের রামাল্লা শহরে পিএফএ এক বিবৃতিতে আর্জেন্টিনার স্ট্রাইকার লিওনেল মেসি এবং তার সতীর্থদের ধন্যবাদ জানায়। ফিলিস্তিনি ফুটবল অ্যাসোসিয়েশনের চেয়ারম্যান বলেছেন, 'মূল্যবোধ, নৈতিকতা এবং খেলা জয়লাভ করেছে এবং এ ম্যাচ বাতিলের মাধ্যমে ইসরাইলকে লাল কার্ড প্রদর্শন করা হয়েছে।'
সর্বশেষ এডিট : ০৬ ই জুন, ২০১৮ দুপুর ১:১৫
৭টি মন্তব্য ৭টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

বিজন দাদা, হারালে কোথায় ?

লিখেছেন ডঃ এম এ আলী, ২৮ শে সেপ্টেম্বর, ২০২৬ সকাল ৯:১০


নিত্য নতুন পোস্টের ভিড়ে
সেই চেনা মুখটি আজ আর দেখি না
কোথায় হারালে বিজন দাদা
ব্লগের উঠোনে তোমার সেই ছায়াটি আর মেলে না।

কোনো লেখা যখন সদ্য প্রসবের ব্যথায়
শব্দেরা যখন খুঁজত একটু... ...বাকিটুকু পড়ুন

সক্রেটিস ঈশ্বরের বাণী প্রচার করতেন

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ২৮ শে সেপ্টেম্বর, ২০২৬ সকাল ৯:১৫



সক্রেটিস মানুষের সাথে কথা বলতে ভালোবাসতেন। তিনি যখনই সময়ে পেতেন, মানুষের সমাগম যেখানেই হতো, সেখানেই তিনি বক্তব্য দিতেন। সেই বক্তব্যগুলো ছিলো, সক্রেটিসের ভাষায়, 'দৈব বাণী' বাঁ 'ঈশ্বরের বাণী'। এজন্যে... ...বাকিটুকু পড়ুন

লাল বদর, কালা বদর এবং ছাপরি.....

লিখেছেন জুল ভার্ন, ২৮ শে সেপ্টেম্বর, ২০২৬ সকাল ১০:১১

লাল বদর, কালা বদর এবং ছাপরি.....

লাল বদরঃ ২০২৪ সালের জুলাই-আগস্টের গণঅভ্যুত্থানের প্রেক্ষাপটে সামাজিক যোগাযোগমাধ্যমে তৈরি হওয়া একটি নতুন ও রাজনৈতিক কটূক্তিবাচক শব্দ বা স্লোগান। কোটা সংস্কার আন্দোলন ও সরকার পতনের... ...বাকিটুকু পড়ুন

পাকিস্তান পারল, বাংলাদেশ পারল না কেন: আরও একটি প্রশ্ন

লিখেছেন মুনতাসির, ২৮ শে সেপ্টেম্বর, ২০২৬ সকাল ১১:৫০

প্রথম আলোতে মুনির হাসানের ‘পাকিস্তান পারল, বাংলাদেশ পারল না কেন’ লেখাটি পড়লাম। পাকিস্তানে Google-এর নিজস্ব অফিস চালু হওয়াকে সামনে রেখে তিনি একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন তুলেছেন: তথ্যপ্রযুক্তি খাতে একসময় খুব বেশি... ...বাকিটুকু পড়ুন

সর্ব্বহারা

লিখেছেন রাজীব নুর, ২৮ শে সেপ্টেম্বর, ২০২৬ দুপুর ১২:৫০



দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময়।
১৯৪৩ সালে জাপান ভারতে আচমকা বেশ কিছু বোমা হামলা করে। সম্ভবত হিটলারকে খুশি করতেই জাপান এই কাজ করে। একের পর এক বোমা ফেলে মাদ্রাজে (বতর্মান... ...বাকিটুকু পড়ুন

×