আরো একটা সিরিজ শেষ করল বাংলাদেশ। এই সিরিজের প্রাপ্তি একেবারে শূণ্য না হলেও মোটামুটি মানের এই ওয়েস্ট ইন্ডিজ দলের সাথে কি এর চেয়ে ভাল করা সম্ভব ছিল না? ওয়ানডে সিরিজ পরাজয়ের দায় কিছুটা হলেও বোর্ড কর্তাদের উপর বর্তায়। কেননা ঢাকার উইকেটকে যদি স্পিন সহায়ক করে তৈরি করা হত তাহলে মনে হয় আরো একটা জয় পাওয়া যেত যার ফলশ্রুতিতে সিরিজটাই পকেটে পুরে ফেলত বাংলাদেশ। কিন্তু টেস্ট ম্যাচে (বিশেষ করে ঢাকা টেস্ট) বাংলাদেশের টোয়েন্টি-২০ স্টাইল ব্যাটিং দেখে খুব ই হতাশ হয়েছি। এভাবে যদি টেস্ট ম্যাচে মার মার কাট কাট(!) ধাচের ব্যাটিং চলতে থাকে তাহলে বাংলাদেশের টেস্ট স্ট্যাটাসের উপর যে প্রশ্নবোধক চিহ্ন আছে সেটার সাইজটা যে আরো একটু বড় হবে তাতে কোন সন্দেহ নেই। প্রতিটা টেস্ট সিরিজ শেষ করার পরেই একটা আওয়াজ ওঠে জাতীয় লিগে বড় দৈর্ঘের ম্যাচের মান বৃদ্ধি করতে হবে, অবকাঠামো ঢেলে সাজাতে হবে, বাউন্সি পিচ তৈরী করতে হবে, বেশি করে ৪ দিনের ম্যাচ খেলতে হবে সহ আরো কত কি! কিন্তু কিছুদিন পরে এগুলো আবার বিস্মৃতির অতল তলে হারিয়ে যায়। এবার কি ব্যাতিক্রম কিছু ঘটবে??
দ্বিধাদ্বন্দ্ব কাটিয়ে সঠিক সিদ্ধান্ত নিতে নবীজির শেখানো এক অনন্য আমল
দ্বিধাদ্বন্দ্ব কাটিয়ে সঠিক সিদ্ধান্ত নিতে নবীজির শেখানো এক অনন্য আমল

মানুষের জীবন মূলত অসংখ্য ছোট-বড় সিদ্ধান্তের সমষ্টি। প্রতিটি বাঁকে, প্রতিটি মোড়ে আমাদের কোনো না কোনো... ...বাকিটুকু পড়ুন
দ্যা ফায়ার অফ মাই সউল
আমি যে ধরণের গান পছন্দ করি, সেগুলোর মাঝে ক্বারি আমির উদ্দিনের 'কুহু সুরে মনের আগুন' গানটি আমার খুব প্রিয়। এই গানটিকে সম্প্রতি ইংরেজিতে অনুবাদ করে গান বানিয়েছি, এনিমেশন... ...বাকিটুকু পড়ুন
ফিফা বিশ্বকাপ ২০২৬
ফিফা বিশ্বকাপ ২০২৬
[সম্ভাবনার ক্রমানুসারে নয়ঃ]
আর্জেন্টিনা: আর্জেন্টিনার সবচেয়ে বড় প্রতিপক্ষ তার ডিফেন্স আর ইনজুরি । ৩৮ বছরের তরুণ(!) সেন্টারব্যাক ওতামেন্দি আর কমপক্ষে এক হালি হাফ-ফিট ফুটবলার নিয়ে ১৯ জুলাই পর্যন্ত... ...বাকিটুকু পড়ুন
আমার ডক্টর যেন বাঁচে ১৫০ বছর.....

ডক্টরস, হসপিটাল এবং ওষুধ এসব নিয়ে আমার তিক্ত অভিজ্ঞতার শেষ নেই। এ কারনে আমি একদম এদের কাউকেই পছন্দ করি না। তবে কিছু তো করার নেই। জীবনের নানা সময়ে ইচ্ছের... ...বাকিটুকু পড়ুন
কবিতাঃ শরৎ বন্দনা

শরৎ এলেই আকাশ জুড়ে সাদা মেঘের ভেলা
দিনমণি আর মেঘমালার লুকোচুরি খেলা।
রুম ঝুমঝুম নূপুর পায়ে ছুটছে নদীর ঢেউ
ভাটিয়ালি গাইছে গান অচিন সুরে কেউ।
বিলে ঝিলে শাপলা পদ্ম... ...বাকিটুকু পড়ুন

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।