somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

অবশেষে আমার "শাহবাগ" গমন :)

০৮ ই ফেব্রুয়ারি, ২০১৩ বিকাল ৫:৩৩
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

মঙ্গলবার রাতে আন্দোলনের খবরটা পাই, কিন্তু একটু দেরিতে... মানুষের অন্য কোন মানুষকে মারার জন্য "হাত নিশপিশ করে", আর আমার তখন শাহবাগ এ যাওয়ার জন্য "পা নিশপিশ" করছিল! রাতে তো তখন আর সাভার থেকে যাওয়া সম্ভব নয়, তাই আম্মুকে বললাম- আমি কাল শাহবাগ যাচ্ছি! আম্মু চোখ কপালে না, চান্দির মাঝখানে তুলে বলল- কই যাবি তুই? আমি বলি- শুনো নাই, আমি তো বাংলায় বললাম! আমি কাল শাহবাগ যাচ্ছি। আম্মু বলল- খবরদার সাকিব,একদম না! আমি বলি- একদম হ্যাঁ! যেকোনো মহৎ কাজে বাধা আসবে তা ছোটবেলা থেকেই শুনছি, আজকে চোখের সামনে দেখলাম! ব্যাপার না, মহৎ ব্যক্তিদের "আম্মাদের" ঝাড়ি খেয়ে ভয় পেলে চলবে না! :D :D

পরেরদিন যাওয়ার আয়োজন করতেই দেখি, জামাত আবার হরতাল দিয়ে দিসে! মেজাজটাই "বিলা" হইয়া গেল! হোয়াট দা...! কোন গাড়ি চলতেসে না, দুই একটা যা চলতেসে, তাতে হেল্পারের সাথে দাঁড়িয়েও যাইতে পারব কিনা সন্দেহ! ভগ্ন হৃদয়ে বাড়ি ফিরলাম! আমার মায়ের মুখে দেখি হালকা চাপা হাসি! "ঘরের ছেলে ঘরে তার কাছে সহিহ সালামতে ফিরে এসেছে" দেখে আজ যেন তার পরিবারে চাঁদের হাট বসেছে! হয়ত ভাবছেন, "রামের সুমতির" মত আমার বড় গাধা ছেলেটারও "সু" না হলেও কিছুটা হলেও "মতি" হয়েছে, কি দরকার শাহবাগ এর "গণ্ডগোলে" যেয়ে! তখনকার মত আমিও কিছু বললাম না। রাতে খাবার টেবিলে সাহসের সাথে ঘোষণা দিলাম " কালকে হরতাল হোক আর যাই হোক, আমি শাহবাগ যাচ্ছি!" আমার এই ঘোষণা খাবার টেবিলে "অ্যাটম বোম" এর মত পতিত হল, আম্মুর চেহারা দেখে মনে হল, তিনি হিরোশিমা বা নাগাসাকির অধিবাসী! এই এক বোম তার সব শেষ করে দিয়েছে! "খবরদার তুই যাবি না, কেন শুনিস না তুই আমার কথা?" "ভাল্লাগে না শুনতে তোমার কথা ক্যান জানি আম্মু! মনে হয় ঘরের এক কোনায় একটা ভাঙ্গা রেডিও বাজতেসে! তোমার বাকি সব কথা শুনবো, কিন্তু কালকে আমি যাবই!" তারপরও তেনা প্যাঁচানো বন্ধ হয় না- "তুই শুনবি না আমার কথা, শুনবি না, শুনবি না?" "উফ! জি বাংলা দেখতে দেখতে তোমার অভ্যাস দেখি ওদের মত হয়ে গেসে, ওদের মত একটা ডায়লগ তিন চারবার না বললে ভাল্লাগে না? আমি কালকে যাবো- কথা শেষ!" এবার সর্বশেষ চেষ্টা "তুই গেলে কি কাদেররে ফাঁসি দিবে?" "আমি গেলে কি হবে না হবে আমি জানি না, আমি যাবো ব্যাস!" কি আর করার হতভাগিনী জননীর? "ইয়া খোদা, এই সন্তান তুমি ক্যান আমার গর্ভে দিলা?" টাইপ দৃষ্টি নিয়ে আমার দিকে তাকিয়ে রইলেন! আমি সেই দৃষ্টি উপেক্ষা করে খাবারে মন দিলাম, আর যাই হোক, মহিলা রাঁধেন চরম! :D

রওয়ানা দিলাম গতকাল আল্লাহ্‌র নাম নিয়ে... বাস থেকে নেমে দেখি এ এক এলাহি কাণ্ড! ভাবতেও পারিনি এত মানুষ দেখব! এ যেন মানুষের সমুদ্র! সবার একটাই কথা, একটাই দাবী- সব রাজাকারের ফাঁসি- সবগুলার! বেশিরভাগ ব্লগার, ফেসবুকার- যাদের এতদিন শুধু ব্লগে বা ফেসবুকে দেখেছি- সবাইকে চাক্ষুশ দেখালাম ও কথা বললাম! কে নেই সেখানে- আসিফ মহিউদ্দিন, Ananya Azad, Parvez Alam, Sharat Chowdhury,Ishrat Rathy এর মত রথী-মহারথী থেকে শুরু করে Tanmoy Ferdous, মেঘ ভাই, Shakir Ahmed, Kasafaddauza Noman, Ashif Entaz Rabi, Simu Naser- সব অসাধারণ মানুষেরা সেখানে উপস্থিত! আদর্শে, বর্ণে, ধর্মে- এদের অনেকের মাঝে সমস্যা আছে, বিভেদ আছে- কিন্তু আজ তারা সবাই এক দাবিতে এক! সবাই আজ এক কাতারে প্রাণ ভরে চিল্লাচ্ছেন! এইতো চাই, আমরা তো এমন একটি বাংলাদেশেরই স্বপ্ন দেখি- যেখানে নিজের দেশের স্বার্থে সবাই এক! :D
অনেকদিন বাংলাদেশ এ ধরনের আন্দোলন দেখেনি, যাদের মতে ফেসবুক ব্লগ দিয়া কিচ্ছু হয় না- তারাই আজ ধন্দে পরে গেছেন! ফেসবুকের এক ফোঁটা , দুই ফোঁটা পানি আজ এক অসাধারণ সমুদ্রের জোয়ারে পরিণত হয়েছে! স্বাভাবিকভাবেই এই আন্দোলনকে নিজেদের ফায়দা হিসেবে ব্যাবহার করার চেষ্টা করছিল অনেকেই, আওয়ামীলীগের মাহবুবুল আলম হানিফ আন্দোলনে এসে সবাইকে "হাত" করার চেষ্টা করেছিলেন, লাভ হয়নি, সবাই "হাতের বোতল" ছুঁড়ে মেরেছে! ব্যাপার না, খালি বোতল, পানি ভর্তি বোতল মারার আগেই তিনি "পগারপার!" :P :D

ফেব্রুয়ারি আর ডিসেম্বর- এই দুই মাসে বাঙালির আবেগ এমনেই বেশি থাকে- সেই ফেব্রুয়ারি মাসে এমন অদ্ভুত রায় দিয়ে সরকার বাঙালিকে ভয়াবহ ক্ষেপীয়ে দিয়েছে! এবার ঠ্যালা সামলাও!
যেসব "মানুষ"রুপী ছাগুরা এই কথা বলছেন যে , শাহবাগে শুধু নাস্তিকরা গিয়েছেন( আমার মত! :P ), সেখানে তারা শুধু গাঞ্জা খাচ্ছেন, অনেক পতিতারাও গেছেন- তাদের গালিগালাজ করে আমি আমার প্রাণপ্রিয় মাতৃভাষাকে অপমান করতে চাই না... তাদেরকে এখন আর কাঁঠালপাতা দিতেও ইছছা করে না, জাতীয় ফলের বৃক্ষের পাতার কি নিদারুণ এক অপচয়! :P :D তোমাদের যা ইচ্ছা তোমরা বলতে পার- একবার এসে দেখে যাও- এখানে হিজাবি নারি থেকে শুরু করে খ্রিস্টান পাদ্রি- সবাই আছেন! কেও কারো আদর্শ নিয়া লাফাইতে আসেন নাই, টিভি তে নিজেদের নূরানি বদনখানা দেখাতে এখানে রাতে রাস্তায় এরা শুয়ে থাকছেন না! আফসোস! তোমরা এগুলা বুঝবা না! :D

জামাত-শিবিরকে বলছি- একবার খালি সাহস থাকলে শাহবাগ আয়! কত হবি তোরা সংখ্যায়? বেশি হলে দুই কোটি? এখানে যেই বাকি ১৪ কোটি মানুষ আছে তারা সবাই একসাথে প্রস্রাব করলেই তোরা ভাসতে ভাসতে বঙ্গোপসাগরে যাইয়া ডুইবা মরবি, আমি সিউর! :D
আমি জানিনা এই আন্দোলনের ফলাফল কি হবে, তবে একটা জিনিস বুঝে গেছি , বাঙালি এখনও এক হতে পারে, দেশের প্রতি এখনও তাদের মমতা আছে! আমরা চাই রাজাকারদের কবরও যাতে এই দেশে না হোক- পার্সেল করে তাদের পাকিস্তানে পাঠিয়ে দেয়া হোক! ৭১ দেখিনি বলে আজ আমার আফসোস একটু হলেও কম, কারণ আমি ২০১৩ এর শাহবাগ দেখেছি! কোন একদিন আমার ছেলে বা মেয়েকে এই রাস্তা দিয়ে যাবার সময় "আমি মুক্তিযুদ্ধ করিনি" বলে আমার নিচু হয়ে যাওয়া মাথাটাকে আমি একটু উঁচু করে( বেশি না) বলতে পারব- জান মা, ওই জানোয়ারদের ফাঁসির জন্য আমি একবার হলেও এখানে এসেছিলাম! আমার পুত্র বা কন্যার মুখে তখন পিতার প্রতি তাদের সম্মানস্বরূপ ভালোলাগার যে হাসি দেখব, তা হয়ত আমার চোখে একটু জল আনবে, কিন্তু সেই জল হবে আনন্দের আর গর্বের! :D :D :D

"জয় বাংলা"... এগিয়ে যাও বাঙালি, জয় তোমার নিশ্চিত! :D
৪টি মন্তব্য ৪টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

সাধু ভাষায় প্রশ্ন, উত্তর চলতি ভাষায়!

লিখেছেন জুল ভার্ন, ১৬ ই নভেম্বর, ২০২৬ রাত ১০:১৪



সাধু ভাষায় প্রশ্ন, উত্তর চলতি ভাষায়!

হাউকাউ উপভোগ করতে টিভিতে সংসদীয় কার্যক্রমের নিয়মিত দর্শক আমি। বিশেষ ভাবে স্পিকার হাফিজ উদ্দিন আহমেদ স্যারের সংসদ পরিচালনা আমি উপভোগ করি। বাংলাদেশের সংসদীয় ইতিহাসে শামসুল... ...বাকিটুকু পড়ুন

বিআরটিএ (BRTA)র সেবার অন্তত: দুটি ক্ষেত্রে নিন্দা জানাই

লিখেছেন অপলক , ১৬ ই নভেম্বর, ২০২৬ রাত ১০:৫৬



বিআরটিএ(বাংলাদেশ সড়ক পরিবহণ কর্তৃপক্ষ) তথা সরকারের উপর আমার কিছু সরল মনের ক্ষোভ আছে। কারনটা হল, টাকা দিয়ে সেবা না পাওয়া, যা কিনা স্পষ্ট ফাকিবাজি, জিম্মি করে টাকা আদায়ের পর্যায়ে... ...বাকিটুকু পড়ুন

সংস্কৃতির নামে রাজনীতি, নাকি রাজনীতির নামে সংস্কৃতি?

লিখেছেন সৈয়দ কুতুব, ১৭ ই নভেম্বর, ২০২৬ রাত ১:৩৯


শেখ হাসিনা দেশে ফিরছেন, এই ইস্যুকে কেন্দ্র করে রাজনীতির মাঠ গরম করার চেষ্টা করছে আওয়ামী লীগ। বাংলাদেশের রাজনৈতিক সংস্কৃতি যারা কিছুটা বোঝেন, তাদের কাছে বিষয়টি নিয়ে খুব বেশি মাথাব্যথা... ...বাকিটুকু পড়ুন

গল্প- জ্যাকেট সমাচার

লিখেছেন হুমায়রা হারুন, ১৭ ই নভেম্বর, ২০২৬ সকাল ১১:২৬

- তুমি কি এখন ঘুমাবা?
- হ্যা
- বাইরে যাচ্ছে না তাহলে?
- না। কেন?
- তোমার ফ্লানেলের ভারী, এই জ্যাকেটটা দিবা?
- হ্যা দিব। কি করবে?
আমারটার সাথে মেশিনে দেব ধোবার জন্য। আমি... ...বাকিটুকু পড়ুন

চারজন মহান সাহিত্যিক, দুটি আদর্শ- আমি কোন পথে? মন যা বলে, যুক্তি দেখায় অন্যপথ

লিখেছেন সুব্রত দত্ত, ১৭ ই নভেম্বর, ২০২৬ রাত ৯:১২

বাবা পেশায় ছিলেন হিসাবরক্ষক। চাকরি করতেন গার্মেন্টেস-এ হিসাবরক্ষণ বিভাগে। কিন্তু পড়েছিলেন বাংলা সাহিত্যে। ছিলেন রবীন্দ্রনাথের অন্ধভক্ত। মৃত্যুর আগের কিছুদিন পড়েছিলেন উর্দু সাহিত্যের ছোটগল্পগুলো, আমারই কল্যাণে এবং অবাক হয়েছিলেন, রবীন্দ্রনাথের বাইরেও... ...বাকিটুকু পড়ুন

×