somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

এইচএসসি পরীক্ষার ফলাফলে সরকারী দল থেকে হেফাজত- সবার প্রতিক্রিয়া :P :)

০৪ ঠা আগস্ট, ২০১৩ দুপুর ১:২৩
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

খবর- এইচএসসি পরীক্ষার ফলাফল প্রকাশ, ৫৮০০০ এর মত এ প্লাস প্রাপ্তি

সরকারি দলঃ গণতন্ত্রের মানসকন্যা, শান্তির পায়রা, কবুতর, ময়না, টিয়া, ঘুঘু, শান্তির সাদা পতাকা, বঙ্গবন্ধুর কন্যা, দ্যা গ্রেটেস্ট শেখ হাসিনা সব জিপিএ ফাইভ পাওয়া ছাত্রছাত্রীকে হাতে কলমে ধরে ধরে পড়াশুনা শিখিয়েছেন বলে আজ এই অভূতপূর্ব ফলাফল, আমরা গন্ধ পাচ্ছি " আওয়ামী লীগ" আবার আইতাছে! :P :DX(

সজিব ওয়াজেদ জয়ঃ তোমাদের রেজাল্ট আরও ভাল হত যদি তোমাদের মায়েরা আমার মায়ের মত সুস্বাদু পোলাও রান্না করতে পারত, তারপরও কনগ্রেটস! আমার কাছে তথ্য আছে "তোমরা পরীক্ষার আগে পোলাও খাও না" , এটা ঠিক না!

অর্থমন্ত্রীঃ আপনারা শুধু শুধু "পদ্মাসেতু" নিয়া লাফালাফি করেন! আমাদের এই মেধাবী ছাত্র ছাত্রীরাই হল আমাদের ভবিষ্যৎ "ডিজিটাল বাংলাদেশ" নামক সেতুর "পিলার", যার উপর দিয়ে আমরা আমাদের "ডিজিটাল বাংলাদেশ" নামক সেতু বানাবো!

মখাঃ মাল সাহেব, ভাই থামেন! "পিলার" ধইরা বেশি ঝাঁকাইলে সব ভাইঙ্গা আপনের চুলবিহীন মাথায় পড়ব!

বিরোধী দলঃ রোজার দিনে ইন্টারের ফল প্রকাশ? ফাইজলামি? আমরা মনে হয় এই ষড়যন্ত্র বুঝি না? রোজার দিনে এইজন্য ফল প্রকাশ হইসে যাতে মিষ্টির দোকানদারদের মিষ্টি কম বিক্রি হয় কারণ বেশিরভাগ মানুষ তো রোজা! ক্ষমতার মোহে আপনারা আর কত মিষ্টির দোকানদারদের পেটে লাথি মারবেন? রোজা রমজানের দিন এমন কাজ না করলে কি চলত না? জনগণ আপনাদের এই অত্যাচার আর কিছুতেই মেনে নিবে না, বাকশালি নাস্তিক সরকার! ঈদের পর থেকে আমরা এমন কঠোর আন্দোলনে যাবো যে বাংলাদেশে আমরা মিসরের মত "বাংলা বসন্ত" এনেই ছাড়বো! আমাদের বসন্তের চোটে আপনারা "শীতনিদ্রায়" যেতে বাধ্য হবেন!

জামাতঃ আমাদের নিবন্ধন বাতিলের পরেই "এইচএসসি পরীক্ষার ফলাফল প্রকাশ" এর নামে মিষ্টি বিতরণ? ঈদের পর দেশ অচল করে দেয়া হবে! নারায়ে তাকবীর!

হেফাজত প্রধান আল্লামা শফিঃ এইচএসসি এর ফল নিয়া এত লাফনোর কি আছে? আমি তো আনন্দের বদলে "বেগানা নারী পুরুষের" মেলামেশা দেখতেসি! আর মেয়েদের এইচএসসি পর্যন্ত পড়াতে কে বলসে? এজন্যই তো আজ এই দেশের এহেন "নাজুক" পরিস্থিতি! মেয়ে সবগুলাকে ঘরের ভিত্রে পাঠানো হোক, আর ভাল ফল করা ছেলেদের "নাস্তিক মিষ্টি" এর বদলে "তেঁতুল" খাওয়ানো হোক! X(

ফেল করা ছাত্রের বাবাঃ ওরে জুলহাস রে! তুই শেষ পর্যন্ত ফেল করলি? পাসের বাড়ির "জুলেখা" পাঁচ পাইল আর তুই পাশই করতে পারলি না? দেখসিস কি অসাধারণ রেজাল্ট করসে এই মেয়ে? বলি, দেখসিস? জুলহাসঃ ওরেই তো খালি দেখতাম আব্বা, এজন্যই তো রেজাল্টের এই হাল! X(( :P

আমার কথাঃ( আমি কে? পরিচয় দেয়ার মত কেও না, পরিচয় বানানোর চেষ্টায় আছি) জীবনের জন্য পড়াশুনা, পড়াশুনার জন্য জীবন না। ইন্টারে আমি এ প্লাস না পেয়েও সরকারি ভার্সিটি তে মেরিট লিস্টে চান্স পাইসি, তারউপর এই অ্যাডমিশন টেস্ট এর মাঝখানে বাবা মারা গেসিলেন,আমার জীবনে সবচেয়ে বেশি যেই কথা শুনা লাগসে "তোমাকে দিয়ে কিছু হবে না", সেই হবেনা নামক ছেলেটার চান্স হইসে! এ প্লাস পাইয়া বেশি ফাল পারলে পায়ের হাড্ডি ভাইঙ্গা যাইব, আবার এ প্লাস না পাইয়া ভাইঙ্গা পড়া মানে জীবনকে ভয় পাওয়া, আর যে জীবনকে ভয় পায়, সে এরইমাঝে মারা গেছে :) শেষ হাসি কে হাসবে তা ৩-৪ মাস পরে বুঝা যাবে। তোমার ভিতরে "কিছু" থাকলে তুমি জীবনে উন্নতি করবাই, গ্যারান্টি! তবে একটা জায়গায় চান্স পাওয়া জীবনটা অনেক স্মুথ করে দিবে, যারা তোমাকে দেখতে পারত না, তারাও তোমার কথার একটা দাম দিবে, কারণ তোমার পিছনে একটা প্রতিষ্ঠানের "সিল" মারা হয়ে গেছে, যেখান থেকে একদিন না একদিন তুমি পাস করে বের হবাই এই তিন মাসের কষ্টই তোমাকে পোঁছে দিবে বিজয়ে "হবেই হবেই দেখা, দেখা হবে বিজয়ে!" :D:D:D

পুনশ্চঃ কেও কোন অনুভূতিতে আঘাত পাইলে নিজ দায়িত্তে পাবেন, উপরের সংলাপ গুলো ফান করে লেখা, জীবনের সবকিছুতে এত সিরিয়াস হওয়ার কিছু নাই, এটা "জীবন", সরকারী "বাজেট" না! :P :D
৫টি মন্তব্য ৫টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

বিতর্ক থেকে বিশ্বমঞ্চে: শারা ও তারেকের নতুন অধ্যায়

লিখেছেন সৈয়দ কুতুব, ১১ ই নভেম্বর, ২০২৬ রাত ১১:৩৮


আন্তর্জাতিক রাজনীতিতে স্থায়ী বন্ধু বা শত্রু বলে কিছু নেই, আছে স্বার্থের হিসাব। গতকাল যে ব্যক্তি পশ্চিমা বিশ্বের চোখে নিরাপত্তা-ঝুঁকি, সন্ত্রাসবাদ বা রাজনৈতিক বিতর্কের প্রতীক ছিলেন, পরিস্থিতি বদলালে আজ তিনিই... ...বাকিটুকু পড়ুন

কেয়া কি মানুষ ছিল?

লিখেছেন দানবিক রাক্ষস, ১২ ই নভেম্বর, ২০২৬ দুপুর ২:৪৬




সময়টা ভবিষ্যতের। পৃথিবী তখন এমন এক সময়ে পৌঁছেছে, যেখানে মানুষ আর যন্ত্রের মধ্যে পার্থক্য করা প্রায় অসম্ভব।
কৃত্রিম বুদ্ধিমত্তা বা AI এবং রোবোটিক প্রযুক্তি তখন অভাবনীয় উচ্চতায় পৌঁছেছে। বিজ্ঞানীরা এমন সব... ...বাকিটুকু পড়ুন

অপ্রকাশিত অনুভূতি

লিখেছেন ডি এইচ তুহিন, ১২ ই নভেম্বর, ২০২৬ দুপুর ২:৫৩

আনমনে তোমার পছন্দের গানটা গুনগুন করি,
রাস্তায় চেনা কোনো পারফিউমের গন্ধ পেলে থমকে দাঁড়াই।
জানি তুমি আর ফিরবে না,
তবুও বুকের বাঁ পাশটায় একটা অদ্ভুত শূন্যতা নিয়ে বেঁচে আছি।
ভালোবাসা মানে শুধু কাছে পাওয়া... ...বাকিটুকু পড়ুন

বিপ্লব-পরবর্তী সমাজে "বেয়াদব শ্রেণী"র উত্থান.....

লিখেছেন জুল ভার্ন, ১২ ই নভেম্বর, ২০২৬ রাত ৮:২০

বিপ্লব-পরবর্তী সমাজে "বেয়াদব শ্রেণী"র উত্থান.....

বিপ্লব মানে অন্যায় অবিচারের অচলায়তন ভেঙে পুনর্জন্ম। বিপ্লবের চেতনা কখনো অরাজকতার উৎস নয়। প্রকৃত বিপ্লব মানুষকে বিনয়ী করে, দায়িত্ববান করে, আলোকিত করে। ইতিহাস সাক্ষী- "every revolution... ...বাকিটুকু পড়ুন

ঘরের কর্তা (!)

লিখেছেন এস.এম. আজাদ রহমান, ১২ ই নভেম্বর, ২০২৬ রাত ৮:৩৮

ঘরের কর্তা (!)

বিয়ের আগে ছিলাম আমি বনের রাজা সিংহ,
এখন ঘরে ভেজা বিড়াল, নেই সে দাপট-চিহ্ন।

প্রথম রাতে কানে কানে বলেছিল "ওগো প্রিয়!"
এখন শুধু হুকুম আসে, "এটা ওটা দিও!"

বেতন পেলাম মাসের... ...বাকিটুকু পড়ুন

×