somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

পোস্টটি যিনি লিখেছেন

ফায়েজুর রহমান সৈকত
কোন এক সময় লেখালেখি শুরু করবো। এখন যা লিখছি তা সেই সময়ের জন্যে প্রস্তুতি আসলে। আর লেখার জন্যে নতুন নতুন তথ্য যোগাড় করছি আপাতত।

গানের বিকৃতি কি ঠিক আছে নাকি ঠিক না?

০৪ ঠা জুন, ২০১৮ সকাল ১১:৩৯
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :


একটা ব্যাপার লক্ষ্য করেন, আপনি তো জেমস, হাসান, তুহিন কিংবা অরিজিতদের মতো ওদের গায়কীটা নকল করে গাইতে পারবেন না কিন্তু তবুও তাদের গাওয়া কিছু পছন্দের গান আপনি গাইতে চান। তখন কী করবেন? একা একা গেয়ে রেকর্ড গানটি নিজের কাছেই রেখে দিবেন? বন্ধু বান্ধব আর সোশাল মিডিয়ায় শোনাবেন না?

ধরেন আপনি আপনার গাওয়া জেমসের একটি গান সোশাল মিডিয়ায় শোনালেন। তখন গানটি নিয়ে মিডিয়া মহলে আলোচনা শুরু হলো। বেশীরভাগে বলতে শুরু করলো জেমস তো গানটিকে এইভাবে গায়নি। নিজের মত গেয়ে আপনি গানটির বারোটা বাজিয়ে দিলেন। আবার নিজের ধরণ ছাড়া জেমসের ধরণেও আপনি গানটি গাইতে পারবেন না। সেক্ষেত্রে কী করার?

সেক্ষেত্রে আসলে কিছু করার নেই। আপনি যেভাবে গানটিকে গেয়েছেন সেইটাই রাইট ওয়ে। গানের বারোটা বাজানো, গানের সুর বিকৃতি, গানের স্টাইল বিকৃতি এইসব গানের বিবর্তৈনিক নেচার। এইভাবে আরেকটা নতুন সুর, নতুন ধরণ আর নতুন গানের জন্ম নেয়। তখন একদল নতুনটিকে গ্রহণ করে আবার আরেকদল পুরোনোটিকেই শুনতে চায়। কিন্তু নতুনটি ঠিকই প্রবেশ করে ফেলে। এবং এই নিয়ে মাতামাতিও শুরু হয়। শিল্পী হাবীব তার গানের এলবাম কৃষ্ণ নিয়ে এইভাবেই শ্রোতা মহলে প্রবেশ করে ভীষণ জনপ্রিয় হয়েছিলেন। শিল্পী লিমন নিজের স্টাইলে পুরনো গানগুলো গাচ্ছেন। সম্প্রতি গানবাংলা চ্যানেলের তাপস "উইন্ড অফ চ্যাঞ্জ" নামে নতুন আয়োজনে জনপ্রিয় গানগুলো গেয়ে যাচ্ছেন। এমনকি ভারতীয় মিডিয়ায় আজকাল পুরনো গানগুলোকে নতুন করে গাইবার যেন একটা জাগরণ শুরু হয়ে গিয়েছে।

এই নিয়ে বেশ কয়েক বছর আগে ছোটখাটো একটা তুমুল আলোচনা হয়েছিল। দুই দলে ভাগ হয়ে আমরা গানের বিকৃতির পক্ষে বিপক্ষে নিয়েছিলাম। আলোচনাটা শুরু হয়েছিল বাউল আবদুল করিমের গান নিয়ে। করিমের দিবস গুলোতে তাকে নিয়ে আলাপ করার সময় যে ব্যাপারটি বারেবারে সামনে চলে আসে তা হলো করিমের গানের বিকৃতি। কেউ বলছেন এটা অনুচিত আবার কেউ সরাসরি না বললেও মিনমিন করে বিকৃতিটাকে মেনে নিচ্ছেন। রবীঠাকুরের গান নিয়েও এমন একটা বিতর্ক প্রচলিত আছে। অনেক ভক্ত চান না তার সুর আর গান বিকৃত হোক। আবার আমার এখন রবীঠাকুরের যে জনপ্রিয় গানগুলো শুনি তার বেশিরভাগ আদি সুর আর আর আদি গায়কীরে বিকৃত করা গান। অথচ দেখুন কী ফিল নিয়ে আমরা তা শুনছি।

আসলে এই ব্যাপারটা কেবল গায়ক অথবা সুর কেন্দ্রিক চিন্তা না করে সময় আর শ্রোতা দিয়েও চিন্তা করতে হবে। শিল্পী মৌসুমি ভৌমিক এমনকি গানের ভাব দিয়েও চিন্তা করার কথা বললেন। একেকটা গানকে মানুষ একেক ভাব নিয়ে শোনে এবং গায়। একই গান কেউ প্রিয়তমাকে ভেবে শুনে আবার কেউ বন্ধু অথবা মা-বাবাকে ভেবে শোনে। ফলে তখন ভাবের তারতম্যের কারণে গায়কীরও পরিবর্তন ঘটতে পারে। তাছাড়া কন্ঠের রকমভেদেও সুর এবং গায়কীর পরিবর্তন ঘটতে পারে।

মৌসুমি ভৌমিক সিলেটে এসে বাউল করিমকে নিয়ে প্রায় দুই ঘণ্টা ধরে আলাপ করার সময় বিভিন্ন উদাহরণ দিয়ে বিকৃত গানকে গ্রহণ করার ব্যাপারে একমত হয়েছিলেন।
অবশ্য কেউ চাইলে শুধু আদি সুর কেন্দ্রিক চিন্তাও করতে পারে। এ ক্ষেত্রে তার মাথায় যেই সুর গেঁথে আছে সেইটার ব্যাঘাত ঘটলে তার পছন্দ নাও হতে পারে। এইটা স্বাভাবিক। সুর, গান এইসব আসলে একেকজনের একেক চয়েস। যুক্তি আর উদাহরণ দিয়ে অন্যের পছন্দকে নিয়ন্ত্রণ করা যায় না। তবে ফেক্ট নিয়ে আলোচনা করা যায় অবশ্য।
৭টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

গল্প।। অন্ধ আয়নার গল্প।। দ্বীপ সরকার

লিখেছেন দ্বীপ ১৭৯২, ২৬ শে জুলাই, ২০২৬ সকাল ১০:৩৫







অন্ধ আয়নার গল্প
দ্বীপ সরকার


ঘরটা খুব বড় নয়। এর ভেতরে এক ধরনের নীরবতা ছড়িয়ে আছে। দেয়ালগুলোর অবস্থা এমন যে, সিমেন্ট বালু কোথাও ঝুর ঝুর করে পরছে। জানালার পাশে দাঁড়িয়ে থাকা... ...বাকিটুকু পড়ুন

এভাবেই নাকি এখন চলে!

লিখেছেন রাজীব নুর, ২৬ শে জুলাই, ২০২৬ দুপুর ১:০৯



চাবি সহযোগে তালা খোলা অতিশয় সহজ
কিন্তু আজকাল প্রায়শই গুলিয়ে ফেলি তালগোল!
এটা নিয়ে নিত্য বাহাসে ভেঙে যায় পাখিদের পার্লামেন্ট!
অতঃপর গোপনে সেরে ফেলি সহজ বোঝাপড়া!

প্রতিদিন যে পথে আসি... ...বাকিটুকু পড়ুন

Dr. Jahangir kabir স্যারের কোন পরামর্শ বা উপদেশ নতুন কিছু না।

লিখেছেন লিংকন বাবু০০৭, ২৬ শে জুলাই, ২০২৬ দুপুর ১:২৬

Dr. Jahangir kabir স্যারের কোন পরামর্শ বা উপদেশ নতুন কিছু না। আর এগুলো কোন কিছুই তার বানানো না। একেকটির বয়স শত বছর থেকে কিছুর ইতিহাস হাজার বছরের ও।
যদিও সে... ...বাকিটুকু পড়ুন

নদীর টানে, সবুজের গানে

লিখেছেন মাকার মাহিতা, ২৬ শে জুলাই, ২০২৬ সন্ধ্যা ৭:৩৫

বয়ে চলে নদী দূর হতে দূরে,
অনন্তকালের শান্ত এক সুরে।
তার দুই কূলে রূপের মেলা,
সবুজ প্রকৃতির মিষ্টি খেলা।
হাওয়ায় দোলে ঘাস আর বন,
আকাশের সাথে মেলায় মন।
নদীর জলে আলোর ঝিলিক,
বাতাসে মেশে পাখির কিচিরমিচির।
গাছের ছায়ায়... ...বাকিটুকু পড়ুন

"এ ট্রাজেডি অর ট্রাজেক্টরি অফ লাভ" (পর্ব-৩)

লিখেছেন তাহমিদ রহমান, ২৬ শে জুলাই, ২০২৬ রাত ১০:০৩

৩. নিষিদ্ধ স্বর্গ


পরদিন দুপুরবেলা। ইলির আকাশ আজ কিছুটা পরিষ্কার, মেঘের ফাঁক দিয়ে ফ্যাকাশে রোদ উঁকি দিচ্ছে।
ক্লারা তার ট্রাভেল এজেন্সির অফিসের ডেস্কে বসে কফি খাচ্ছিল। গতকাল ব্যাংকের সেই তরুণ এশীয় অফিসারটির... ...বাকিটুকু পড়ুন

×