প্রথম প্রবাস: বিদায়কালের স্বীকারোক্তি
২৫ শে জুন, ২০০৯ বিকাল ৩:৩৬
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
চলে যাচ্ছি বলে ভুলে যেও না
হে জননী সম জন্মভূমি!
ভেবো না সব দেশপ্রেম
জিয়া এয়ারপোর্ট কাস্টমসে
রেখে যাচ্ছি জমা -
ভেবো না স্বার্থপর আমি!
দুখিনী মায়ের কষ্টের
সংসার যাতনা সইতে অপারগ
কিংবা জীবন সংগ্রামে পক্ষত্যাগী
সৈনিক কোন!
তবে হ্যাঁ অক্ষমতা আমার
অকপটে আমি
স্বীকার করি আজ-
জানি আমি নই কোন
যুগের ভাগ্যরেখা পাল্টে দিতে পারা
মহান কিংবদন্তী-
নই কোন যুগান্তকারী
অলৌকিক প্রবাদ পুরুষ
যাদের অঙ্গুলি হেলনে
লাখো মানুষ কাতারব্দ্ধ হতে পারে
বদলে যেতে পারে
এইসব অরক্ষিত সমাজ চেতনা-
বাংলাদেশের রন্ধ্রে রন্ধ্রে উপ্ত হয়
জ্যোতিদীপ্ত অঙ্গীকার-
জন্ম নেয়
অজস্র অলীক ফিনিক্স
বাস্তবতার ক্ষোভ বন্চনার
রক্তাশ্রুজল হতে!
জানি আমি
আমার এইসব সীমাবদ্ধতা...
যদি এ অক্ষমতার অপবাদ দিতে চাও
দাও...
তবে এ ও জেনো এই বিশ্বজগত
একই বিশ্বপিতার-
হয়তো তোমার ক্রোড়ে নয়
তবে যেই ভূমে নেবো
আশ্রয়
সে তোমারই কোন
ভ্রাতা-ভগ্নি নিশ্চয়-
তাই মিনতি
এ বিচ্ছেদকালে
ভুলে যেও না!
যদি মনে না রাখো কিংবা
ভুলে যাও
তবে কোন অধিকারে
ফিরে আসব বলো?
সর্বশেষ এডিট : ২৫ শে জুন, ২০০৯ বিকাল ৩:৩৮
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

শুক্রবার সন্ধ্যাটা ঢাকার ফ্রেঞ্চ কালচারাল সেন্টারে কাটলো। এক বন্ধুর আমন্ত্রণে গিয়েছিলাম। মুভি ফ্যাস্টিভেল হচ্ছে শুনে আগ্রহ নিয়ে সেন্টারে ঢুকে রেজিষ্ট্রেশন করতে গিয়ে দেখি কার্টুন পিপলের মেলা চলছে! সেখানে সব...
...বাকিটুকু পড়ুনলিখেছেন
জুল ভার্ন, ২৮ শে নভেম্বর, ২০২৬ সকাল ৮:৫৯
শোকের সেকাল এবং একাল....
আমাদের সেকালঃ ধরা যাক সেটা স্বাধীনতার আগে। তখনকার সময়ে কোনো আত্মীয় স্বজন বিশেষ করে মা-বাবা, ভাই-বোন কেউ মারা গেলে সেই পরিবারের বুক চাপড় মরন কান্নায় আকাশ বাতাস... ...বাকিটুকু পড়ুন
পুরুষদের একটু কম বয়সে বিয়ে করা উচিত নয় কি?

আমাদের সমাজে ছেলেদের বিয়ের আগে প্রতিষ্ঠিত হওয়ার একটা অলিখিত শর্ত আছে। পড়াশোনা শেষ করতে হবে, চাকরি করতে হবে, ভালো আয় করতে...
...বাকিটুকু পড়ুনলিখেছেন
সৈয়দ কুতুব, ২৮ শে নভেম্বর, ২০২৬ দুপুর ১:৫০

বাংলাদেশে শীতের আগমনী বার্তা পাওয়া যাচ্ছে। সাধারণত উত্তর গোলার্ধে এই সময় শীতকাল থাকে। তবে এবার ঠান্ডায় কাঁপাকাঁপি করার সুযোগ নেই। কারণ এবারের শীতকালে ঘটতে পারে ইতিহাসের অন্যতম স্মরনীয়...
...বাকিটুকু পড়ুন
মুভি ফেস্টিভ্যালে একটি পর্তুগীজ মুভি দেখছিলাম। লক্ষ্য করলাম, সরকারের বিরুদ্ধে বিদ্রোহ করার সময়ে আতংকবাদীরা যাদেরকে ব্যবহার করছিলো, তারা ছিলো চরম ভাবে দারিদ্রে নিমজ্জিত, যা থেকে তাদের মাঝে হতাশা...
...বাকিটুকু পড়ুন