দহণকান্তি
০৮ ই জুন, ২০১১ দুপুর ২:৪১
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
তাপ দগ্ধ আলো নিভে গেলে
তুমি আমার হও
সুবেহ জোছনার অরূপ কান্তি হয়ে
রাত্রিকালীন অনিদ্রায়
অনতিদূর মহাসাগর
কুহেলী বাতাস ঠেলে দেয়
ওই ঠান্ডা নীল ব্যালকনিতে
আমি এপাশে কৃত্রিম ঊষ্ণতায় ভিজে
একটু নিমগ্ন হলে
অতীতের দেখা মিলে,
সুর রা্ত্রির দহণ স্নিগ্ধতায়
তুমি আমার হও....
এইসব শীত রোদ্দুরের দিনে
আমার বৈদেশী শহর
বাস্তববন্দী
সাদাকালো রূপকথা।
সেই মায়া রোদ্দুরে স্পর্শে
নিশিবন্দী আমি অসম্মোহিত হলে
জেনে যাই
যে শহর রোদ্দুরে নয়, সে যেন
আমার শহর নয়
যেমন
তাপ দগ্ধ আলো জ্বলে উঠলে
জেনে যাই
দূরত্ববন্দী তুমি আমার নও
এই শহর ছাড়া
আমার কেউ নেই....
সর্বশেষ এডিট : ০৮ ই জুন, ২০১১ দুপুর ২:৪১
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

একুশটি বার মৃত্যুর মুখোমুখি: এক অবিনশ্বর সংগ্রামের নাম শেখ হাসিনাশুধু ২১ আগস্টের সেই ভয়াল গ্রেনেড হামলাই নয- বঙ্গবন্ধুকন্যা ও প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হত্যার চেষ্টা হয়েছে ১৯৮৮ সাল থেকে আজ...
...বাকিটুকু পড়ুন
২১শে আগস্ট পালন করা অর্থে , আমার কাছে মনে হচ্ছে আবারো জঘন্য কোনো ঘটনার পুনরাবৃত্তি হবে। কারন আমরা ঐ নারকীয় হত্যাকাণ্ডের কোনো বিচার সম্পন্ন করতে পারিনি। আমরা যারা...
...বাকিটুকু পড়ুন
ব্লগার সাহেব আমেরিকা থেকে লিখেছেন, “অমুক আসলে মুক্তিযোদ্ধা নন।”
আমি বন্ধুকে ফোন করলাম।
বললাম, “তুমি নাকি ভূয়া মুক্তিযোদ্ধা?”
সে বলল, “বুঝতে পারছি না।”
“কেন?” আমি প্রশ্ন করলাম।
“১৯৭১ সালে পাকিস্তানি বাহিনীর সঙ্গে...
...বাকিটুকু পড়ুন
আজকে নতুন চারটি মুখ মন্ত্রিসভায় যুক্ত হলো। এর মধ্যে একজনকে নিয়ে ব্যাপক আলোচনা শুরু হয়েছে । বলছি ধর্ম প্রতিমন্ত্রী শামীম কায়সার লিংকনের কথা। তিনি একজন লা মাযহাবি বা...
...বাকিটুকু পড়ুনমুচলেকা দিয়ে, গোপন সমঝোতা করে মীর জাফর কিংবা মীর কাসিমের মতো “কথিত ক্ষমতার” সিংহাসনে বসা যায় ঠিকই কিন্তু বসে বসে জনগণের সর্বনাশ দেখা ছাড়া তাদের বিশেষ কিছু করার থাকে... ...বাকিটুকু পড়ুন