somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

এইবার তবে একটু অবসর দে.. একটুকু একলা হ...

০২ রা মার্চ, ২০০৯ দুপুর ১:০৫
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

সময় সময় হয়তোবা সব সময়ই কাউকে সাথে রাখতে ইচ্ছে করে। কারো সাথে থাকতে মন কেমন হয়।
থাকিও তো তাই। উঠেই সবাই কে ফোন করা, যেন বিষয়টা এমন , আমি জেগে গেলাম আর সবাই ঘুমোবে?
তারপর পেপার পড় হে...টিভি দেখ রে... কেউ আমার সাথে থাকে না। আমি সবার সাথে চিপকে থাকি, যেন আমার নাম "চিপকুশ"। নয়তো.....

তবে কাল থেকে আমি শুধু আমাকে নিয়েই। সকাল, দুপুর, বিকেল.... সময় পেড়োয়.. দিন গড়ায়.. আমি আমাতে ভাসতে থাকি।আর আমার চারপাশে ভাসতে থাকে... একলা হ...এইবার তবে একটু অবসর দে.. একটুকু একলা হ।
বিছানায় শুয়ে, পা দুখানা জানালা দিয়ে আকাশে ছুড়ে দিলাম। মা নেই তো বাসায়। কেউ বকবেনা শৈলী। আজ থেকে যত দিন খুশি তুমি তোমার হয়ে থাকো।
আমাকে আমিতে বসিয়ে রাখে আমার অনুভূতি।
আর আমি ডঃ শিরিনকে বোঝার চেষ্টা করছি। তখন অবশ্য সে শিরিন না, আমিই শিরিন। বইমেলার ভালোবাসা উপহার ..হুমায়ুন আজাদের"ফালি ফালি করে কাটা চাদ" এর নায়িকা।
আজ আমি আমার। তাই কাউকে আমার খবর দেবোনা। কারো খবরও নেবোনা।
শহরে তখন পুরো বিকেল। এবার আমাকে শিরিন থেকে শৈলী হতে হবে।।।
সবচেয়ে মনলাগা.. আপন লাগা পোশাকটা..টিপটা.. কাজলটা... আয়নায় হাসছি, এই তবে তোর একলা হওয়া?
ঘর জুড়ে কেট উইন্সলেট তার সুর,স্বর নিয়ে উড়ে বেড়াচ্ছে, আমার মনকে ভরিয়ে, ভাসিয়ে, উড়িয়ে, তাড়িয়ে যাচ্ছেতাই করে দেয় এই গানটা.... হোয়াট ইফ....

১বার ২বার ৩বার। পথে নামলাম কেট কে নিয়েই। একটাও সিএনজি যাবেনা। তাতে কি? আকাশে ছুড়ে দেয়া পা দুখানা কে কাজে লাগাই।
লাল গোলাপের মত জামা পড়া একরকম দুটো বাচ্চা পাশ দিয়ে দৌড়ে গেল।
"আচ্ছা আপা আর ১০ টাকা দিয়েন। ওঠেন। " সিএনজিতে উঠতে উঠতে মনে পড়লো ড: শিরিনের কথা। নাহ। কনে দেখা আলোয় কনেই দেখা যায়, বই পড়া যায় না।তবে থাক।
সন্ধ্যা তারা ফুটে গেছে। সাঝের মায়ায়ও আমি আমাকেই ভাবি। আমার তোমাকে।
সৌরভ বলেছিল তোমার পরেও আমি একা???????
ওকে বলেছি... তুমি কি আর তোমার? আলাদা কিছু? তুমি আমার সেরা অনুভূতি। আমার তুমি। তাইতো যখন তখন.. বাড়িতে, রাস্তায়, অফিসে, মেলায় আমি একলা হতে পারি। এই একলা তোমাকে নিয়েই।

কারন সবের পরেও তুমি থাকো আমার আমি হয়ে.........................



১৯টি মন্তব্য ৯টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

পণ্ডশ্রম

লিখেছেন সৈয়দ কুতুব, ১০ ই জুন, ২০২৬ রাত ১২:৩৪



এই নিয়েছে ঐ নিল যাঃ! কান নিয়েছে চিলে,

চিলের পিছে মরছি ঘুরে আমরা সবাই মিলে।

কানের খোঁজে ছুটছি মাঠে, কাটছি সাঁতার বিলে,

আকাশ থেকে চিলটাকে আজ ফেলব পেড়ে ঢিলে।

দিন-দুপুরে জ্যান্ত আহা, কানটা... ...বাকিটুকু পড়ুন

আপনার ATM কার্ড কি সত্যিই নিরাপদ?

লিখেছেন নাহল তরকারি, ১০ ই জুন, ২০২৬ সকাল ৮:২৮

আপনার ATM কার্ড কি সত্যিই নিরাপদ?

ধরুন, মাসুদ একদিন বাজার করতে বের হয়েছেন। তার মানিব্যাগে একটি Contactless Visa Card ছিল। বাজারের ভিড়ের মধ্যে একজন চোর একটি বিশেষ স্ক্যানিং ডিভাইস নিয়ে ঘুরছিল।... ...বাকিটুকু পড়ুন

১০০০-তম পোস্টঃ কন্যা আপন সাজন সাজে রে

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ১০ ই জুন, ২০২৬ সকাল ১০:২৪

আমাকে ও রাহমিনকে এনিমেট করলে কেমন দেখাবে? এই আইডিয়া থেকেই গানটা রিমিক্স করে এনিমেটেড ভিডিও সং বানিয়ে ইউটিউবে ছেড়েছি। ছোটবেলায় মেঝ খালার বিয়েতে এই গানটা শুনেছিলাম। সবাইকে গানটি দেখা ও... ...বাকিটুকু পড়ুন

নাজিয়া সামান্তা, হিজাব এবং আমাদের সমাজের প্রাতিষ্ঠানিক ভণ্ডামি।

লিখেছেন মহিউদ্দিন হায়দার, ১০ ই জুন, ২০২৬ দুপুর ১২:৫১



​একজন তরুণী প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের সাংস্কৃতিক অনুষ্ঠানে ড্রাম বাজিয়ে দর্শক মাতাল। নেটিজেনরা বাহবা দিল। কিন্তু সমস্যাটা অন্য জায়গায়—মেয়েটি বোরকা-হিজাব পরা, সে ২০২৫ সালে হজ করেছে, পাঁচ ওয়াক্ত নামাজ পড়ে এবং নিজের... ...বাকিটুকু পড়ুন

শৃঙ্খল মুক্তি আমার

লিখেছেন স্বপ্নের শঙ্খচিল, ১০ ই জুন, ২০২৬ বিকাল ৪:৪৫

শৃঙ্খল মুক্তি আমার



ভেঙেছি সমাজের যত চেনা দায়,
চিন্তার প্রাচীর আজও ধুলোয় মেশায়।
ঈমানের নোঙর ছিঁড়েছি হেলায়,
ডুবেছি একাকী ; এক অচিন ভেলায়।
ভালোবাসা, মানবিকতার যত শত মায়াজাল,
ছিঁড়ে ফেলেছি আমি সব কটা পাল।
সহমর্মিতার পথ... ...বাকিটুকু পড়ুন

×