somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

পোস্টটি যিনি লিখেছেন

সত্যপথিক শাইয়্যান
অন্যদের সেভাবেই দেখি, নিজেকে যেভাবে দেখতে চাই। যারা জীবনকে উপভোগ করতে চান, আমি তাঁদের একজন। সহজ-সরল চিন্তা-ভাবনা করার চেষ্টা করি। আর, খুব ভালো আইডিয়া দিতে পারি।

প্রধানমন্ত্রীকে বুঝতে হবে খারাপ শিক্ষার্থীদের দিয়ে স্কুল ভরলে পরীক্ষার সময় টুকলিফাইং হবেই

১৩ ই এপ্রিল, ২০২০ দুপুর ১:৪১
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :



মাননীয় শেখ হাসিনা একবার নিজের জনসভায় বলেছিলেন, এখন এত্তো মানুষ। অথচ, বঙ্গবন্ধু মারা যাবার সময়ে এই ভীড় কোথায় ছিলো! কথাটার মর্মার্থ অনেক গভীরে। প্রধানমন্ত্রী মনে হয় আস্তে আস্তে বুঝতে পারছেন, তাঁর চারপাশ একদল হিংস্র, চাটুকার, দূর্নীতিবাজ ঘিরে ধরেছে। এমন পরিস্থিতিতে, শেখ হাসিনা কি খুব একলা বোধ করছেন? এই আতংকজনক অবস্থায়, তিনি কি এখন নিজেকে গুটিয়ে নিবেন, নাকি নিজের কমফোর্ট জোন থেকে বের হয়ে এসে সমস্যার মুখোমুখি হয়ে শক্ত হাতে দেশের হাল ধরবেন? এখানেই, আসল শেখ হাসিনার পরিচয় মিলবে।

আওয়ামী লিগে অনেক ত্যাগী নেতা ছিলেন। এখনো আছেনও। যেমন, আমার চাচা যিনি কি না নিজ এলাকার হাল ধরতে মাল্টি ন্যাশনাল কোম্পানীর চাকরী ছেড়ে ইউনিয়ন চেয়ারম্যান হয়েছিলেন। এরপর থেকে পাঁচ বারই এলাকার মানুষই তাঁকে সেই পদে মনোনিত করে। খুবই অতিথীপরায়ন এই মানুষটি বেশ কড়া প্রকৃতির লোক। কারো কোন ভুল পেলে, সবার সামনে লোকটিকে তিক্ত কথা শুনাতে পিছপা হোন না। তাঁর ভয়ে ইউনিয়ন অফিসের ধারে-পাশে ঘেষতে পারেন না চাটুকাররা। এই কারণেই কি না, দলের ক্ষতি হচ্ছে এই ধুয়া তুলে ইউনিয়ন আওয়ামী লিগ তিন ভাগে বিভক্ত। তবুও, পাঁচ বার তিনি চেয়ারম্যান পদে।

আমার চাচা যত ভালো লোকই হোন, হয়তো দলের হাত শক্ত ভাবে ধরে রাখতে পারেননি বলেই ইউনিয়ন পর্যায়েও তিন ভাগে বিভক্ত হয়ে গিয়েছে। দলের পরবর্তী প্রজন্মকে কাছে টেনে সঠিক ট্রেইনিং দিতে না পারাতেই হয়তো সেইসব তরুণেরা লুকিয়ে-ছাপিয়ে দলের ক্ষতি হবে জেনেও তাঁর বিরুদ্ধে মিটিং করে।

কোথায় যেন শুনেছিলাম, বিরাট অশুত্থ গাছ (নাকি বট গাছ?) যখন মারা যেতে থাকে, তখন বাইরে থেকে কেউ বুঝতে পারে না। কেউ ঠাহর করতে পারে না সেই গাছের তলা ফাঁপা হয়ে যাওয়ার ব্যাপারটা। একদিন সামান্য হাওয়াতেই সেই গাছ ভেঙ্গে পড়ে। কেউ কি ভেবেছিলো, আওয়ামী-মুসলিম লিগ শুধুই আওয়ামী লিগে পরিণত হয়ে যাবে? সেই আওয়ামী লিগ থেকেই খন্দকার মোস্তাকের মতো মানুষ তৈরী হবে? কেউ কি স্বপ্নেও ভেবেছিলো, এই আওয়ামী লিগেরই কিছু নেতা 'মাইনাস টু' ফর্মুলায় রাজি হয়ে যাবে?

তাই, সাধু সাবধান!



সর্বশেষ এডিট : ১৩ ই এপ্রিল, ২০২০ বিকাল ৩:১৯
১০টি মন্তব্য ১০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

কারখানা বাঁচাতে পারিনি, তাই মানুষকে অটো চালাতে হচ্ছে

লিখেছেন সৈয়দ কুতুব, ০৭ ই সেপ্টেম্বর, ২০২৬ রাত ২:৩৪


বাংলাদেশে এখন এমন এক অদ্ভুত অর্থনৈতিক সংকট চলছে, যেখানে একজন শ্রমিক কারখানায় বিদ্যুৎ না পেয়ে চাকরি হারিয়ে অটো রিকশা চালাচ্ছেন। সেই অটো আবার চার্জ দিতে বিদ্যুৎ খাচ্ছে। যে বিদ্যুৎ... ...বাকিটুকু পড়ুন

হাসিনা কে রাখলে এমনি হবে...দাদা, যতদিন পারেন রাখেন

লিখেছেন অপলক , ০৭ ই সেপ্টেম্বর, ২০২৬ সকাল ১০:৩২



২০২৪ সালের ৫ আগস্ট ছাত্র-জনতার গণ-অভ্যুত্থানের মুখে পদত্যাগ করে বাংলাদেশ ছাড়ার পর শেখ হাসিনাকে বহনকারী বাংলাদেশ বিমানবাহিনীর বিশেষ বিমানটি ভারতের দিল্লির উপকণ্ঠে উত্তর প্রদেশের গাজিয়াবাদের হিন্ডন বিমানঘাঁটিতে (Hindon Air... ...বাকিটুকু পড়ুন

খারাপটা কোথায়

লিখেছেন আলমগীর সরকার লিটন, ০৭ ই সেপ্টেম্বর, ২০২৬ সকাল ১১:৩৪


বিশ্বখাতায় নাম লিখিলাম পাগল
কবিতারা হেসেই মাঠে হয়ে যায় ছাগল;
ঘাস খাওয়া আনন্দটা অন্যরকম
তবু পাগল বলে কথা, পূর্ণিমায় যুগল;
আজ কাল হাঁটবাজারে হিংসাটা
কম মূ্ল্যেই বিক্রয় হচ্ছে! যোগোপযোগি
সময়টা পাগল ছাড়া চলেই না
লেখার খাতার দামটাও... ...বাকিটুকু পড়ুন

আম্লিগ যদি আসে তাহলে ....... :(

লিখেছেন সৈয়দ মশিউর রহমান, ০৭ ই সেপ্টেম্বর, ২০২৬ বিকাল ৩:২৬



বিএনপি। আপনারা ১৭ বছর ঘরে থাকতে পারেন নাই কিন্তু এখন যদি আবার আম্লিগ ফিরে আনেন তাহলে আপনারা তো দূরের কথা আপনার বাড়ির মাটিও থাকবে না। আপনার ঘর-দরজা থাকবেনা। শুধু... ...বাকিটুকু পড়ুন

মাঝে মাঝে তব দেখা পাই, চিরকাল কেন পাই না?

লিখেছেন ঋণাত্মক শূণ্য, ০৭ ই সেপ্টেম্বর, ২০২৬ বিকাল ৩:৫২

বিল গেটস এর নামে একটা কথা প্রচলতি আছে; জানি না কথাটা বিল বলেছে কি না, তবে আমার কাছে মাঝে মাঝে কথাটা সত্য মনে হয়। কথাটা এমনঃ আমি কোন কাজ করবার... ...বাকিটুকু পড়ুন

×