বঙ্গবন্ধুর খুনী মাজেদের ফাঁসির সময়ে কিছু মানুষ উল্লাসে রাস্তায় নেমে এসেছিলেন। বাংলাদেশ তখনো করোনায় আক্রান্ত। এই যারা উল্লাস করেছিলো- তাদের কিছু হয়তো সত্যি সত্যি নিজেদের আনন্দ প্রকাশের জন্যে রাস্তায় নেমেছিলেন। কিছু হয়তো ছিলেন দলীয়। আর কিছু না বুঝেই।
ব্রাহ্মণবাড়িয়াতে খেলাফত মজলিসের নেতা মরহুম আনসারী সাহেবের জানাযাইয় যারা এসেছিলেন তাদের মধ্যে কত জন সত্যি সত্যি জানাজার জন্যে, আর কত জন দলীয় আর কত জন না বুঝেই এসেছিলেন?
যদি জানাজার জন্যে এসে থাকেন, সেটা কি নবীজী (সাঃ )-এর নির্দেশ মেনে? জানাজার সম্পর্কে বলা হয়েছে- এলাকার যে কোন একজন জানাজায় গেলেই চলবে। আর, মহামারী সম্পর্কে বলা হয়েছে- এই সময়ে ঘরে থাকার জন্যে। এখন প্রশ্ন হচ্ছে, কোন হাদিসটি এখন প্রযোজ্য বেশি? কোনটা আগে মানা লাগবে? আলেমরাই এটা ভালো বলতে পারবেন।
কিন্তু, কেউ যদি খুনী মাজেদের ফাঁসির উল্লাসে নেমে আসা জনতার সাথে তাল মিলিয়ে সেই জানাজায় উপস্থিত থেকে থাকেন, তাহলে বলতে হবে, সেই ব্যক্তির উদ্দেশ্যে গড়মিল ছিলো। সেই ব্যক্তি জানাজার জন্যে নয়, বরং, অন্য কারণে ব্রাহ্মণবাড়িয়ার ঐ সমাবেশে গিয়েছিলো!
খুনী মাজেদের ফাঁসির সময়ে রাস্তায় নেমে আসা জনতা যদি 'সোশ্যাল ডিসট্যান্স' মেনে না থাকেন, তাই বলে আপনি যে কি না ইসলামের পতাকাধারী, সে-ই একই ভুল করলেন!
কেন, ভাই, কেন! কেন ইসলামকে আবারো কাঠগড়ায় দাঁড় করালেন!

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।

