somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

পোস্টটি যিনি লিখেছেন

সত্যপথিক শাইয়্যান
অন্যদের সেভাবেই দেখি, নিজেকে যেভাবে দেখতে চাই। যারা জীবনকে উপভোগ করতে চান, আমি তাঁদের একজন। সহজ-সরল চিন্তা-ভাবনা করার চেষ্টা করি। আর, খুব ভালো আইডিয়া দিতে পারি।

নিঃশব্দ রাতে পিছু ডাকা শৈশব

২৫ শে মে, ২০২০ রাত ১২:০২
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :



চারদিকে এখন ঝিঁঝিঁপোকারা ডেকে চলেছে। সন্ধ্যা শেষ হয়ে চারপাশে রাতের অন্ধকারের ঘনঘটা। সেই আঁধারে খুব ক্লান্ত কোন মানুষ সেদিকে তাকিয়ে রাতের সৌন্দর্যগুলোর সাথে যুঝতে না পেরে কোন অজানা পথ ধরে চিরঅন্ধকার জঙ্গলে হারিয়ে যায় একদিন।

কিন্তু, সে জানে না, সেই অন্ধকার জঙ্গলে তাকে অনুসরণ করে চলেছে ছোট ছোট কিছু মানুষের দল। তারা এই বনে অনেক আগে থেকেই বাস করছিলো। হয়তো তারা ভবিষ্যতেও এখানেই বেঁচে থাকবে। তার পিছনে ছুটে একটাই প্রশ্ন খুঁজে বেড়াচ্ছে এই অশরীরী মানুষের দলটি, এই নিষিদ্ধ বনে অচেনা এ আগুন্তুক কি চায়?

আমরা যদি সেই অজানা, নামহীন জায়গায় বাস করতাম, তখন কি আমরা পথিকের এই উদ্দেশ্যহীন পথচলা চোখে চেয়ে চেয়ে দেখতে পারতাম? মনে হয় না। কিন্তু, আমরা জানি না, পথিকের সেই রহস্যময় পথচলা বুঝতে আমাদেরকে আবারো ছোটবেলায় ফিরে যেতেই হবে। সেই রহস্যলোভী ছোটবেলাতে ফিরে যেতে তবে বাঁধা কোথায়?



জীবনের অদৃশ্য ইশারায় আমরা স্বার্থের নাগপাশে বাঁধা পড়ে এগিয়ে চলি পিচ্ছিল পথে। মিথ্যায় আচ্ছাদিত সে পথ আমাদের ভুলিয়ে নিয়ে যায় কণ্ঠরোধ করা কোন পরাবাস্তব জগতে। বেঁচে থাকার কোন অবলম্বনের খোঁজে আমাদের সে ভীত পথচলা শেষ হয় না যতদিন না আমরা নতুন কোন পথের সন্ধান পাই।

সেই পথচলায় সঙ্গী হয়ে চারপাশের জীবনযাত্রা তাই বলে আমাদের জন্যে থেমে থাকে না। নীলাকাশ কি আমাদের জন্যে তার রং পাল্টে ফেলে অন্য রং ধারণ করে কখনো? কখনোই না।

তা সে কেন করবে যখন আমরা অলীক মরিচিকা'র পিছনে ছুটে চলেছি? তাই চলো যাই সামনে ছুটে সেই বাঁধন ছিড়ে যা আমাদের শৈশবে ফিরে যেতে বাঁধ সাধে। তবেই না আমাদের বুকের অতল গহ্বরে বাঁধা পড়া আত্মা আলোকিত পথে ধাবিত হবে! সেই পথে ছুটে গিয়ে আরেকটি সুযোগ নিতে বাধা কোথায়, বন্ধু?

আমাদের মনে রাখতে হবে, আমরা যদি কখনো জীবনের এই আত্মহারা ছন্দটি বুঝতে পারি, হয়তো নীলাকাশে ঊড়াল দিতে আমাদের আর কেউ বাঁধা দিবে না।






ছবিসূত্র: খরগোশের সাথে একটি ছোট্ট মেয়ে, জেপিজি ইমেইজ, Pixaboy, ২৬ জুলাই, ২০১৬, Click This Link

লেখার আইডিয়াঃ ডিপ ফরেস্টের বিভিন্ন গান থেকে
সর্বশেষ এডিট : ২৫ শে মে, ২০২০ রাত ১২:০৬
৪টি মন্তব্য ৪টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

শান্তির ঠিকানা—পরিবার

লিখেছেন নাহল তরকারি, ০৫ ই সেপ্টেম্বর, ২০২৬ সন্ধ্যা ৭:০০




শান্তির ঠিকানা—পরিবার

ভালো থাকার জন্য অনেক কিছুই প্রয়োজন—অর্থ, সফলতা, সম্মান, স্বাচ্ছন্দ্য। কিন্তু এসবের মাঝেও যদি ঘরে শান্তি না থাকে, তবে মনের ভেতর কোথাও যেন একটা শূন্যতা থেকেই যায়।

বাইরের পৃথিবী যতই... ...বাকিটুকু পড়ুন

আমাকে দিয়ে সেলস হবে না

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ০৬ ই সেপ্টেম্বর, ২০২৬ রাত ১২:৫৫

আমাকে বাংলাদেশের এক ল্যান্ড ডেভেলপমেন্ট কোম্পানি তাদের সেলসে সহায়তা করার অনুরোধ করেছে। কোম্পানি ভালো, বাজে কোন রেকর্ড নেই। আমার কাজ হচ্ছে, আমার পরিচিত মানুষদের সাথে তাদের মার্কেটিং টিমের যোগাযোগ করায়... ...বাকিটুকু পড়ুন

ধানমন্ডি ৩২: মানুষের হৃদয়ে যে বাড়ি আজও দাঁড়িয়ে আছে

লিখেছেন এস.এম. আজাদ রহমান, ০৬ ই সেপ্টেম্বর, ২০২৬ সকাল ৮:০৭



ধানমন্ডি ৩২: মানুষের হৃদয়ে যে বাড়ি আজও দাঁড়িয়ে আছে

ধানমন্ডি ৩২ নম্বরের বাড়ি কেনা ও নির্মাণের টাকা কোথা থেকে এসেছিল-এই প্রশ্নটা মাঝেমধ্যেই অনলাইনে ঘুরেফিরে আসে। উত্তরটা আসলে লুকিয়ে নেই... ...বাকিটুকু পড়ুন

আওয়ামী লীগ দিয়ে উন্নয়ন সম্ভব নয় - দরকার বিকল্প সরকার

লিখেছেন মাথা পাগলা, ০৬ ই সেপ্টেম্বর, ২০২৬ সকাল ৯:৫৪



জামাতকে সংগঠন হিসেবে নিখুঁত বলা যায়, আলেম হতে হলে দীর্ঘদিন পড়াশোনা ও প্রশিক্ষণের মধ্য দিয়ে যেতে হয় - মানে নেতা হবার আগে অবশ্যই পড়াশোনা করতে হবে, বিএনপি-লীগের এমন কোন... ...বাকিটুকু পড়ুন

বেলাশেষে

লিখেছেন নীল-দর্পণ, ০৬ ই সেপ্টেম্বর, ২০২৬ দুপুর ১২:৪৪

বাসায় আত্নীয় আসলে চলে যাবার সময় কিংবা তাদের বাড়ী থেকে ফেরার সময় ঘরের ছোট সদস্যের হাতে টাকা গুঁজে দেবার যে চল ছিল নিশ্চই আমরা কম বেশি সবাই সেটা সাথে পরিচিত।... ...বাকিটুকু পড়ুন

×