somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

পোস্টটি যিনি লিখেছেন

সত্যপথিক শাইয়্যান
অন্যদের সেভাবেই দেখি, নিজেকে যেভাবে দেখতে চাই। যারা জীবনকে উপভোগ করতে চান, আমি তাঁদের একজন। সহজ-সরল চিন্তা-ভাবনা করার চেষ্টা করি। আর, খুব ভালো আইডিয়া দিতে পারি।

লন্ডনের গল্প

০৩ রা অক্টোবর, ২০২০ দুপুর ১২:৫০
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :



১) ২০১০ সালের কথা। চোখে রঙের আবীর মেখে প্লেনে উঠেছি। উদ্দেশ্য যুক্তরাজ্যে মাস্টার্স পড়তে যাবো। সিলেটি ছেলে হওয়ায় ভালো পাত্রী পেলে সেখানে থেকে যাওয়ার স্বপ্নও হাতছানি দিয়ে ডাকছিলো। লন্ডনের হিথরো বিমানবন্দরে আমাকে রিসিভ করে আসা ছোট ভাই চোখ কপালে তুলে বললো- ''কোন জমানার স্যুট পরেছো! এটা বদলাতে হবে। আর, লম্বা টাই এই মূহুর্তে চলে না।'' বুঝলাম, আমাকে অনেক দূর পাড়ি দিতে হবে।

২) আমি আর আমার ছোট ভাইয়ে নর্থ লন্ডনের উডগ্রিনে থাকি। সে একটা সফটওয়্যার কোম্পানীতে চাকরী করে। তারপরো, প্রথম প্রথম রান্নার কাজটা সে-ই করতো। এমনকি, পেঁয়াজ কাটার কাজটাও সে করে দিতো। ব্যস্ততার দরুন প্রতি দিন রাঁধা হতো না। দুই দিনের খাবার একসাথে রেঁধে ফ্রিজে রেখে দেওয়া হতো। একদিন ঠিক করলাম আমি নিজে রান্না করবো। ভাই সেদিন বাসায় নেই। রান্নার প্রথমেই পেয়া্জ কাটার আয়োজন। উরিব্বাস! সে কি ঝাজ! নাকের পানি, চোখের পানিতে একাকার অবস্থা! ঝাঁজের চোটে বুঝতে পারিনি কোনটা আঙ্গুল আর কোনটা পেঁয়াজ। সোজা আঙ্গুলের উপর দিয়ে ছুরি চালালাম!

৩) লন্ডনের রাস্তা দিয়ে প্রথম প্রথম যখন হাঁটতাম, তখন দেখতে পেতাম মেয়ে-ছেলে-বুড়ো সবাই খুব ব্যস্ততায় দ্রুত হেটে যাচ্ছে। আমার আবার আস্তে আস্তে হাটার অভ্যাস। ফুটপাথ দিয়ে হেটে যাওয়ার সময় দেখতাম মানুষ খুব লেন মেন্টেন করে হেঁটে যায়। বাম দিকের মানুষ খুব কমই ডানের লেনে হেঁটে যায়। মাঝে মাঝে যখন ভিড় হতো, আমার এই আস্তে হেঁটে যাওয়া অনেকের বিরক্তির উদ্রেক করতো। আমার গদাই লস্করি চালের হাঁটায় পিছনে লাইন লেগে যেতো প্রায়ই!

৪) লন্ডনের মাটির নিচে ট্রেন চলে। আন্ডারগ্রাউন্ড ট্রেন বলা হয় সেগুলোকে। মাত্র কয়েক সেকেন্ডের জন্যে দরজা খুলে। সেই সমটাতে অনবরতঃ 'টি, টি, শব্দ করতে থাকে। প্রথম প্রথম খুব ভয় লাগতো। যদি আটকে যাই দরজার ফাঁকে! অনেকেই এরকম আটকে গিয়েছেন আগে! তবে, যে চার বছর ছিলাম, কখনোই আটকে যাইনি!
সর্বশেষ এডিট : ০৩ রা অক্টোবর, ২০২০ দুপুর ১২:৫০
৩টি মন্তব্য ৩টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

মেমোরি লুপ (Memory Loop)

লিখেছেন চারাগাছ, ৩১ শে আগস্ট, ২০২৬ রাত ১১:০৪




মেমোরি লুপ (Memory Loop)

​গভীর রাত। ল্যাবের নিস্তব্ধতা চিরে শুধু ভেসে আসছে মনিটরের নীলচে আলোর মৃদু কম্পন। টেবিলের ওপর ঝুঁকে বসে আছেন ডা. আরিয়ান। স্ক্রিনে ভাসছে তার বহু বছরের... ...বাকিটুকু পড়ুন

'মেসি’ নামক মুগ্ধতা

লিখেছেন সালমান মাহফুজ, ০১ লা সেপ্টেম্বর, ২০২৬ রাত ১২:৪২


লিওনেল, রোজারিও থেকে ঢাকা । বার্লিন থেকে নিউইয়র্ক । ২০০৬ থেকে ২০২৬ । উড়ন্ত কৈশোর থেকে পড়ন্ত যৌবন । ফুটবল পায়ে তোমার প্রতিটা পদক্ষেপের সাথে আমরা ছিলাম । আমরা... ...বাকিটুকু পড়ুন

টাই চাই

লিখেছেন তানভীর রাতুল, ০১ লা সেপ্টেম্বর, ২০২৬ রাত ২:৩১

সরকারি প্রজ্ঞাপনে বলা হয়েছে: অদ্য হইতে কোনো সরকারি বা বেসরকারি কার্যালয়ে ও সর্বসাধারণের জন্য উন্মুক্ত স্থানে টাই ও বেল্ট পরিধান দণ্ডনীয় অপরাধ। কারণ ব্যাখ্যা করা হয়েছে একবাক্যে: "কর্মক্ষেত্র ও যত্রতত্র... ...বাকিটুকু পড়ুন

বাংলাদেশের জন্য ৭-গ্রেডভিত্তিক ন্যায়সংগত সরকারি বেতন ও প্রশাসনিক সংস্কার একটি প্রস্তাবিত নীতিপত্র

লিখেছেন ডঃ এম এ আলী, ০১ লা সেপ্টেম্বর, ২০২৬ সকাল ১০:২০


ন্যায়সংগত পারিশ্রমিক, বেতন বৈষম্য হ্রাস, মেধার মূল্যায়ন এবং দক্ষ রাষ্ট্রীয় প্রশাসন প্রতিষ্ঠার একটি সমন্বিত প্রস্তাব

বাংলাদেশের সরকারি বেতন কাঠামো দীর্ঘদিন ধরে ২০টি গ্রেডের ভিত্তিতে পরিচালিত হয়ে আসছে। ভেবেছিলাম দেশের... ...বাকিটুকু পড়ুন

জুlie ২৪ আন্দোলন পরবর্তী বৈষম্যহীন বাংলায় (যেহেতু বঙ্গবন্ধুর বাংলায় বৈষম্যের ঠাঁই নাই), বেসরকারী ও সরকারী কর্মজীবীর জীবন...

লিখেছেন মুহাম্মদ মামুনূর রশীদ, ০১ লা সেপ্টেম্বর, ২০২৬ সকাল ১১:২১

/বাংলাদেশের মোট কর্মজীবীদের মধ্যে সরকারী আর বেসরকারী কত শতাংশ?

/গত ২ বছরে যত শিল্প কারখানা ও ব্যবসায়ী প্রতিষ্ঠান বন্ধ হয়েছে এবং তাতে যত সংখ্যক বেসরকারী কর্মজীবী (কর্মকর্তা, কর্মচারী, শ্রমিক….) চাকরী... ...বাকিটুকু পড়ুন

×