somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

আমার চির সাথী দুই মর্যাদাশীল লেখকের অজানা কাহিনী

০২ রা নভেম্বর, ২০২০ রাত ১০:৪৩
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :



আজ রাতে, আমি আপনাদের দু'জন লেখকের কাহিনী শোনাবো। এই লেখকদ্বয় একসাথে বসবাস করেন, আমার সঙ্গে একই সাথে কাজ করেন - একজন ডানে, আরেকজন বামে থেকে। এই দুই লেখকের একজন অপরজনকে নেতৃত্ব দেন। যিনি আমার ডানে থাকেন, তিনিই নেতা। তাঁর নির্দেশ ছাড়া দ্বিতীয়জন নিজের কাজ করতে পারেন না।

আঁধার রাতে আমি যখন শুয়ে থাকি, এই দুই লেখকে্র একজন আমার মাথার পাশে, আরেকজন পায়ের প্রান্তে থেকে আমাকে সুরক্ষা দিয়ে যান। আমি যখন হাঁটি, তখন তাঁদের একজন সামনে থাকেন, আরেকজন পিছনে। আমি যখন বসে থাকি, তখন এই লেখকদের প্রথমজন ডানে, আরেকজন বামে থেকে আমার কাজ অবলোকন করে যান।

তাঁদেরকে একটা বিশেষ মিশনে আমার সঙ্গী করে পাঠানো হয়েছে। ভালো কিংবা মন্দ কাজ লিপিবদ্ধ করাই তাঁদের দায়িত্ব। তবে, এই দায়িত্ব পালনে তাঁদের কোন কাগজ-কলমের দরকার হয় না। নিজেদের আঙ্গুলকে কলম, মুখের থুথুকে কালি আর হৃদয়কে কাগজ হিসেবে ব্যবহার করে লিখে যান এই লেখকদ্বয়!

আমার জীবনে ৭ নামক সংখ্যাটি খুব গুরুত্বপূর্ণ। আমি যখনই কোন খারাপ কাজ করি, এরপরে আমাকে ৭ ঘন্টা সময় দেওয়া হয় সেই খারাপ কাজের প্রায়শ্চিত্ত করার জন্যে। এরমধ্যে আমি যদি নিজের কাজের অসারতা বুঝে ফেলি, তাহলেই বাম দিকের লেখক আর কোন কিছু লিখেন না। আর, কে না জানে, ভালো কাজ খারাপ কাজকে মুছে দেয়!

আগেই বলে নিয়েছি, এই লেখকদ্বয় আমার চির সঙ্গী। আমার মৃত্যুর পরেও তাঁদের সাথী আমার কবরের পাশে বসে খোদা'র গুণগান করে যাবেন যত দিন না পুরো বিশ্ব-ব্রম্মান্ডে প্রলয় সংঘটিত হয়। এটাই তাঁদের প্রতি আমার সৃষ্টিকর্তার নির্দেশ।

আমি যখন কোন ভালো কাজ করি, তখন, এই লেখকদ্বয় খুবই খুশি হোন। তাঁরা খোদার দরবারে গিয়ে সেই আমার গুণগান করেন। কিন্তু, আমি যখন কোন খারাপ কাজ করি, তখন, এই দুই লেখক খুব চিন্তান্বিত হয়ে পড়ে লজ্জিত বোধ করতে থাকেন। তখন, তাঁরা খোদার দরবারে হাজির হয়ে সেই খারাপ কাজটি যেন খোদা গোপন করে রাখেন সেই আবেদন করেন।

এই মহান দুই সৃষ্টিকে 'মর্যাদাশীল লেখক' ছাড়া আর কি বলে যেতে পারে! তাঁরাই আল্লাহ'র দুই ফেরেশতা কিরামান কাতেবীন।



সর্বশেষ এডিট : ০২ রা নভেম্বর, ২০২০ রাত ১০:৪৮
২টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

ইয়ামানাকা ফ্যাক্টরস

লিখেছেন কলাবাগান১, ৩০ শে আগস্ট, ২০২৬ সকাল ১০:৫৭


ছবিতে যাকে দেখছেন উনার নাম প্রফেসর ইমানাকা। উনাকে সারা বিশ্ব মনে রাখবে উনার যুগান্তরী আবিস্কার এর জন্য। তার আবিস্কার যেভাবে সবার জীবনকে বদলে দিবে এবং দিচ্ছে সেটা জানানোর জন্যই... ...বাকিটুকু পড়ুন

আমি কে? রাজাকার!

লিখেছেন সৈয়দ মশিউর রহমান, ৩০ শে আগস্ট, ২০২৬ বিকাল ৪:০১



ভারতে দেশপ্রেমের সজ্ঞা কী? ভারতে একজন কট্টরপন্থীর দেশপ্রেম হলো প্রথমত পাকিস্তান বিরোধী হতেই হবে। দ্বিতীয়ত মুসলিম বিরোধী হতেই হবে। এই দুই ছাড়া কোনভাবেই সে ভারতকে ধারণ করেনা এমন... ...বাকিটুকু পড়ুন

খেলা ফাইনাল হয়ে যেতে পারে আগামীকাল ...

লিখেছেন সৈয়দ কুতুব, ৩০ শে আগস্ট, ২০২৬ রাত ১১:৪৮


আগামীকাল অপপ্রচারকারীদের খেলা ফাইনাল হয়ে যেতে পারে। গ্যাস আর বিদ্যুৎ সংকট নিয়ে সরকারকে কাবু করার দিন ফুরিয়ে এসেছে। 'কাছিমের মতো গর্ত থেকে বের হয়ে' যারা এতদিন সরকারের... ...বাকিটুকু পড়ুন

নতুন ভোরের গান

লিখেছেন স্বপ্নের শঙ্খচিল, ৩১ শে আগস্ট, ২০২৬ ভোর ৬:৪৭


নতুন ভোরের গান



কষ্টের দিন পেরিয়ে এবার
আসবে আলোর গান,
নতুন দিনের নতুন সুরে
জাগবে সবুজ প্রাণ।

নষ্ট স্মৃতির আড়ষ্টতা
ঝরিয়ে দেবো অনেক দূরে,
নিজের মনেই ভালোবাসার
নূপুর বাজবে সুরে সুরে।



ভ্রষ্ট পথের আঁধার কেটে
ভোর... ...বাকিটুকু পড়ুন

ব্লগে চার বছর একদিন হয়ে গেল । কি আশ্চর্য!

লিখেছেন সামরিন হক, ৩১ শে আগস্ট, ২০২৬ ভোর ৬:৪৭

অবজ্ঞা

তোমার বিশেষ ঘৃণা দ্বারা আক্রান্ত আমি
চারপাশ ঘিরে ফেলেছে ঘৃণারা আমাকে
আস্তে আস্তে গ্রাস করে নিচ্ছে আমাকে তোমার ঘৃণা
আমার কথা শোন
আমি কখনই মনুষ্যত্বের সীমা পার করিনি
কিন্তু তোমার ঘৃণায়... ...বাকিটুকু পড়ুন

×