somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

তারা কি বাংলাদেশকে বিপদে ফেলতে চায়?

২১ শে ডিসেম্বর, ২০২০ রাত ৯:০৯
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :



আমি প্রথমে আজকের পোস্টটির শিরোনাম এভাবে লিখতে চেয়েছিলাম- 'ওরা কি বাংলাদেশকে ঘৃণা করে?' তারপরে, ভাবলাম, নাহ, এভাবে লেখা উচিৎ নয়। বাংলাদেশ একটি ছোট দেশ, নিজেদেরই সমস্যার শেষ নেই। তাহলে, কেন ভীনদেশী মানুষেরা বাংলাদেশকে বিপদে ফেলতে যাবে!!! আসলে, ব্লগার কাল্পনিক ভালোবাসা ভাইয়ের 'একটি ইন্টারভিউ ও আমাদের তথাকথিত বাকস্বাধীনতা' শিরোনামের পোস্টটি পড়েই আমার নিজের একটি অভিজ্ঞতা শেয়ার করার ইচ্ছে হলো। সেই চিন্তা ডাল-পালা ছড়িয়ে এমন একটি অবস্থানে এসে পৌঁছে যে, বাংলাদেশের শত্রু-মিত্র নিয়ে চিন্তা-ভাবনা করতে আরম্ভ করি।

আসলেই কি ইউরোপিয়ান বা ব্রিটিশরা বাংলাদেশকে ঘৃণা করেন? ব্রিটিশ শাসনামলে অখন্ড ভারতের একটি অংশ ছিলো আমদের এই বাংলাদেশ। সেই সময় ব্রিটিশ রাজদের অনেক নাকানি-চুবানি খেতে হয়েছে এই ভূমিতে। কিন্তু, সে তো অনেক আগের ঘটনা! সেগুলো কি তারা এখনো মনে রেখেছে? নাকি আসলেই বাংলাদেশের কোন সমস্যা আছে যা ব্রিটিশদের জাতীয় স্বার্থকে আঘাত করতে পারে? অনেক চিন্তার ব্যাপার। তবে, এক্ষেত্রে, আমার একটি অভিজ্ঞতার কথা শেয়ার করতে চাই।

২০১৩ সাল। আমি তখন ইংল্যান্ডে। চাকরী'র পাশাপাশি গ্লোবাল পোভার্টি প্রজেক্ট নামক একটি সংস্থার এম্বাসেডর হিসেবে কাজ করছি। সেই বছরই বাংলাদেশে রানা প্লাজার ঘটনা ঘটে। যেদিন সেই ঘটনা ঘটে, তার কয়েক দিন পরেই, আমাদের কান্ট্রি কোওর্ডিনেটর আমার সাথে যোগাযোগ করলেন। বললেন যে, হাফিংটন পোস্টে গ্লোবাল পোভার্টি প্রজেক্টের একটি একাউন্ট আছে। আমাকে সেখানে রানা প্লাজার ঘটনা নিয়ে লিখতে হবে।

হাফিংটন পোস্টে লেখার আহবান! সেই সময়ে এটা আমার জন্যে অনেক বড় একটি সুযোগ ছিলো। আমি প্রথমে খুব খুশি হলাম। আমার কাছে ব্যাপারটা মোটেও আপত্তিজনক মনে হলো না। কোওর্ডিনেটরকে জিজ্ঞাসা করলাম- কত লাইনে লিখতে হবে। লেখার টোনটা কি হবে ইত্যাদি ইত্যাদি। তার কাছে থেকে লেখার জন্যে কিছু দিন সময় নিলাম।

যখন লিখতে বসলাম, মনের মাঝে ভেসে উঠলো লাশগুলোর চেহারাগুলো। সরকারের উপরও খুব খেপে ছিলাম। দেশটাকে নিয়ে কি করছেন তাঁরা! সেই রকমেরই চিন্তা-ভাবনা। ব্যাস! কলমের ডগা থেকে লাইনের পর লাইন রক্ত বেরুতে লাগলো! লেখা শেষ করে রাতে ঘুমুতে গেলাম। সকালে উঠেই একটা রিভিউ দিয়ে লেখাটা পাঠাতে হবে। এমনই ছিলো ভাবনা!

যথারীতি, বেশ সকালে উঠলাম। মনটা কেমন যেন বিষন্ন। ল্যাপটপের সামনে বসে নিজের লেখাগুলো পড়ে নিজেরই কান্না পেতে লাগলো। পাঠাবো কি এমন একটি লেখা? পাঠালে কি অবস্থার কোন উন্নতি হবে?

এমন যখন ভাবছি, হঠাৎ-ই মনে হলো- এ কি করতে যাচ্ছি আমি! এই লেখাটা হাফিংটন পোস্টের মতো জায়গায় লিখলে আমি অনেক বাহবা পাবো ঠিকই, কিন্তু, দুঃস্থ আমার মাতৃভূমিটি'র যে বেইজ্জতি হবে! যারা আমাকে দিয়ে এই লেখা লিখিয়েছে, তারাও কি এটাই চায়?

আমি জানি না। সত্যি জানি না। আমি মানুষকে বিশ্বাস করতে ভালোবাসি। এখনও আমি এরকমই। মানুষের বিরুদ্ধে খারাপ ধারণা করতে খারাপ লাগে। দেশ মাতৃকা'র বিপদে সাহায্য করতে কখনো পিছ-পা হইনি। ২০১৩ সালেও হলাম না।

হাতের মোবাইল ফোনটি দিয়ে ম্যাসেজ করে কোওর্ডিনেটরকে জানিয়ে দিলাম- আমার পক্ষে এই বিষয়ে কিছু লেখা সম্ভব নয়। তবে, তিনি চাইলে, আমি একটি গল্প বা কবিতা পাঠাতে পারি।

কোঅর্ডিনেটর আর আমার সাথে যোগাযোগ করেননি।





সর্বশেষ এডিট : ২১ শে ডিসেম্বর, ২০২০ রাত ৯:১৫
১১টি মন্তব্য ১১টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

পণ্ডশ্রম

লিখেছেন সৈয়দ কুতুব, ১০ ই জুন, ২০২৬ রাত ১২:৩৪



এই নিয়েছে ঐ নিল যাঃ! কান নিয়েছে চিলে,

চিলের পিছে মরছি ঘুরে আমরা সবাই মিলে।

কানের খোঁজে ছুটছি মাঠে, কাটছি সাঁতার বিলে,

আকাশ থেকে চিলটাকে আজ ফেলব পেড়ে ঢিলে।

দিন-দুপুরে জ্যান্ত আহা, কানটা... ...বাকিটুকু পড়ুন

আপনার ATM কার্ড কি সত্যিই নিরাপদ?

লিখেছেন নাহল তরকারি, ১০ ই জুন, ২০২৬ সকাল ৮:২৮

আপনার ATM কার্ড কি সত্যিই নিরাপদ?

ধরুন, মাসুদ একদিন বাজার করতে বের হয়েছেন। তার মানিব্যাগে একটি Contactless Visa Card ছিল। বাজারের ভিড়ের মধ্যে একজন চোর একটি বিশেষ স্ক্যানিং ডিভাইস নিয়ে ঘুরছিল।... ...বাকিটুকু পড়ুন

১০০০-তম পোস্টঃ কন্যা আপন সাজন সাজে রে

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ১০ ই জুন, ২০২৬ সকাল ১০:২৪

আমাকে ও রাহমিনকে এনিমেট করলে কেমন দেখাবে? এই আইডিয়া থেকেই গানটা রিমিক্স করে এনিমেটেড ভিডিও সং বানিয়ে ইউটিউবে ছেড়েছি। ছোটবেলায় মেঝ খালার বিয়েতে এই গানটা শুনেছিলাম। সবাইকে গানটি দেখা ও... ...বাকিটুকু পড়ুন

নাজিয়া সামান্তা, হিজাব এবং আমাদের সমাজের প্রাতিষ্ঠানিক ভণ্ডামি।

লিখেছেন মহিউদ্দিন হায়দার, ১০ ই জুন, ২০২৬ দুপুর ১২:৫১



​একজন তরুণী প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের সাংস্কৃতিক অনুষ্ঠানে ড্রাম বাজিয়ে দর্শক মাতাল। নেটিজেনরা বাহবা দিল। কিন্তু সমস্যাটা অন্য জায়গায়—মেয়েটি বোরকা-হিজাব পরা, সে ২০২৫ সালে হজ করেছে, পাঁচ ওয়াক্ত নামাজ পড়ে এবং নিজের... ...বাকিটুকু পড়ুন

শৃঙ্খল মুক্তি আমার

লিখেছেন স্বপ্নের শঙ্খচিল, ১০ ই জুন, ২০২৬ বিকাল ৪:৪৫

শৃঙ্খল মুক্তি আমার



ভেঙেছি সমাজের যত চেনা দায়,
চিন্তার প্রাচীর আজও ধুলোয় মেশায়।
ঈমানের নোঙর ছিঁড়েছি হেলায়,
ডুবেছি একাকী ; এক অচিন ভেলায়।
ভালোবাসা, মানবিকতার যত শত মায়াজাল,
ছিঁড়ে ফেলেছি আমি সব কটা পাল।
সহমর্মিতার পথ... ...বাকিটুকু পড়ুন

×